
আজকাল শহরে তো বটেই, গ্রামেও বেশিরভাগ বাড়িতে টিভি, রেফ্রিজারেটর, এসি, কুলার ইত্যাদি। সব মিলিয়ে একটি বাড়িতে বৈদ্যুতিক জিনিসই থাকে প্রায় ২ থেকে ৩ লক্ষ টাকার। বাড়ির ভোল্টেজ নিয়ন্ত্রণে স্ট্যাবিলাইজার ব্যবহার না করলে এই সবকিছু এক মুহূর্তে নষ্ট হয়ে যেতে পারে।
সাধারণত নিজেদের এসি সুরক্ষিত রাখতে সকলে স্ট্যাবিলাইজার ব্যবহার করে। কিন্তু যদি আপনার এলাকায় বিদ্যুতের ওঠানামা হয়, তবে পুরো বাড়ির জন্য একটি ভোল্টেজ স্ট্যাবিলাইজার জরুরি।
আজকাল ই-কমার্স ও স্থানীয় বাজারে এমন অনেক স্ট্যাবিলাইজার পাওয়া যায় যা পুরো বাড়ির জন্য ব্যবহার করা যেতে পারে। ব্যবহারকারীরা তাদের প্রয়োজন অনুযায়ী কিলোওয়াট বেছে নিতে পারেন। বাজারে প্রায় ১০,০০০ টাকা মূল্যে একটি ৫ কেভিএ হেভি-ডিউটি স্ট্যাবিলাইজারও পাওয়া যায়।
৩ কিলোওয়াট থেকে ১০ কিলোওয়াট পর্যন্ত স্ট্যাবিলাইজার
বাড়ির জন্য স্ট্যাবিলাইজার নিজের প্রয়োজন অনুযায়ী বেছে নেওয়া উচিত। বাজারে ৩ কিলোওয়াট থেকে ১০ কিলোওয়াট পর্যন্ত স্ট্যাবিলাইজার পাওয়া যায়। বিভিন্ন ব্র্যান্ড ওয়ারেন্টিও দিয়ে থাকে।
ভোল্টেজ স্টেবিলাইজার কীভাবে কাজ করে?
একটি ভোল্টেজ স্টেবিলাইজার মূলত পোল থেকে আসা বিদ্যুৎ পরিমাপ করে। তারপর তা আরও সরবরাহ করে। এটি ভোল্টেজের ওঠানামা এবং আচমকা বেড়ে যাওয়া ট্র্যাক করে। স্টেবিলাইজারটির মধ্যে থাকা ট্রান্সফরমার এবং কন্ট্রোল সার্কিট ভোল্টেজ বাড়ায় ও কমায়।
সহজ উদাহরণ: দি আপনার বাড়ির বিদ্যুৎ সরবরাহের ভোল্টেজ কমে ১৫০V-তে নেমে আসে, তাহলে স্টেবিলাইজারটি তা বাড়িয়ে ২২০V করে দেবে। আবার, যদি ভোল্টেজ বেড়ে ২৬০V হয়ে যায়, তাহলে স্টেবিলাইজারটি তা কমিয়ে ২২০V করে দেবে।