
আপনার কি এয়ারটেলের প্রিপেড কানেকশন রয়েছে? তাহলে একটা সুখবর দিই শুনুন। এবার প্রিপেড গ্রাহকদের বিনামূল্যে YouTube Premium সাবস্ক্রিপশনের সুবিধা দিচ্ছে সংস্থাটি। ইতিমধ্যেই ইউটিউবের সঙ্গে বিষয়টা নিয়ে চুক্তি হয়ে গিয়েছে এয়ারটেল। এখন প্রশ্ন হল, ঠিক কীভাবে এই সুবিধা মিলবে? কারা পাবেন? আসুন জেনে নেওয়া যাক।
কত টাকার রিচার্জ করতে হবে?
বিনামূল্যে YouTube Premium সাবস্ক্রিপশনের জন্য এয়ারটেলের ২০০ টাকার OTT টপ-আপ প্যাক রিচার্জ করতে হবে। এই প্যাকে পাবেন অতিরিক্ত ৩০ জিবি মোবাইল ডেটা। সেই সঙ্গে Prime Video, JioHotstar, ZEE5 Premium, SonyLIV সহ ১৮টিরও বেশি OTT প্ল্যাটফর্ম পাবেন। এই প্যাকটির ভ্যালিডিটি হল ২৮ দিন।
YouTube Premium-এ কী কী সুবিধা পাওয়া যাবে?
YouTube এখন আমাদের নিত্যসঙ্গী। তবে এখানে ভিডিও চালালেই শুরু হয়ে যায় অ্যাড। আবার ভিডিওর মাঝেও বিজ্ঞাপন চলে আসে। আর সেই কারণে অনেকেই বিরক্ত হয়ে যান। যদিও এর Premium সাবস্ক্রিপশন থাকলে ইউটিউবের সাধারণ ভিডিও এবং Shorts দেখার সময় বিজ্ঞাপন দেখতে হবে না। এটাই হল সবথেকে বেশি লাভ।
এছাড়া YouTube Premium থাকলে ইউটিউব বন্ধ রেখে অন্য অ্যাপ ব্যবহার করা যাবে। এমনকী ফোনের স্ক্রিন বন্ধ রেখেও ভিডিও চালানো যাবে। সেই সঙ্গে ইন্টারনেট কানেকশন ছাড়াই ভিডিও ডাউনলোড করে রাখা যাবে হাই কোয়ালিটিতে। এটাও একটা বিরাট পয়েন্ট। পাশাপাশি YouTube Music Premium ও ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে বিজ্ঞাপন ছাড়া গান শোনার সুযোগ মিলবে।
এয়ারটেলের ২০০ টাকার OTT টপ-আপে কী কী সুবিধা?
এটি একটি OTT টপ-আপ প্যাক। অর্থাৎ, এই প্যাক কেনার জন্য গ্রাহকের নম্বরে আগে থেকেই একটি অ্যাক্টিভ প্রিপেড রিচার্জ থাকতে হবে। এই রিচার্জ করলে Prime Video, JioHotstar, ZEE5 Premium, SonyLIV সহ ১৮টিরও বেশি OTT প্ল্যাটফর্ম। আর এবার সেই সঙ্গে জুড়ে গেল YouTube Premium।
এছাড়া ৩০ জিবি অতিরিক্ত মোবাইল ডেটা পাবেন এই রিচার্জের সঙ্গে। প্যাকটির ভ্যালিডিটি ২৮ দিন।
কীভাবে বিনামূল্যে YouTube Premium পাবেন?