Advertisement

অ্যাপলের প্রথম ফোল্ডেবল ফোন iPhone Duo, এল iPhone 18 Pro, ভারতে Price কত?

আগেই এনেছে স্যামসাং, মোটোরোলার মতো সংস্থা। এবার অ্যাপলও আনল ফোল্ডেবল ফোন। বুধবার সংস্থার ১৮ সিরিজ আইফোনের উন্মোচন অনুষ্ঠানের শেষ লগ্নে নতুন এই ফোন আত্মপ্রকাশ করল।

অ্যাপলের প্রথম ফোল্ডেবল ফোনঅ্যাপলের প্রথম ফোল্ডেবল ফোন
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 09 Sep 2026,
  • अपडेटेड 12:02 AM IST

অবশেষে নিজেদের প্রথম স্ক্রিন ভাঁজ করা বা ফোল্ডেবল আইফোন (Apple’s First Foldable Phone) বাজারে আনল অ্যাপল (Apple)। নতুন এই ফোনের নাম দেওয়া হয়েছে আইফোন ডুয়ো (iPhone Duo)।  স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড এইটের (Samsung Galaxy Z Fold 8) মতোই এর ডিজাইন। পাশাপাশি আইফোন ১৮ (iPhone 18) সিরিজও বাজারে আনল সংস্থা। ভারতে দাম কত?

বুধবার ভারতীয় সময় রাত সাড়ে ১০টায় অ্যাপলের নয়া ফোনের উন্মোচন অনুষ্ঠান শুরু করেন সংস্থার নয়া সিইও জন টার্নাস। গত ১৫ বছর এই অনুষ্ঠানে সংস্থার একের পর এক ফোনের আবরণ উন্মোচন করেছিলেন টিম কুক। এ দিন একে একে স্ক্রিনে ভেসে উঠল সংস্থার ১৮ সিরিজের ফোন, ঘড়ি থেকে আইপড। ঠিক অনুষ্ঠান যখন সমাপ্তির পথে, তখনই চমক দিলেন টার্নাস। বললেন,'আরও একটা জিনিস'। তারপরই গোটা বিশ্ব দেখল, অ্যাপলের প্রথম ফোল্ডেবল ফোন আইফোন ডুয়ো।  

ভারতে iPhone 18 Pro-এর প্রাথমিক দাম ১,৬৪,৯০০ টাকা। অন্যদিকে, iPhone 18 Pro Max-এর দাম শুরু হচ্ছে ১,৭৯,৯০০ টাকা থেকে। দুই ফোনেরই বেস ভ্যারিয়েন্টে ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ থাকবে। ভারতে শনিবার থেকে শুরু হবে প্রি-অর্ডার। ওপেন সেল শুরু হবে ১৮ সেপ্টেম্বর থেকে।

এছাড়া অ্যাপল ওয়াচ ১২ (Apple Watch 12) এবং অ্যাপল ওয়াচ আল্ট্রা ৪ (Watch Ultra 4) লঞ্চ করেছে সংস্থা। দুটি স্মার্টওয়াচেই হার্ট রেট মনিটরিং ব্যবস্থা আরও উন্নত হয়েছে। এখন থেকে প্রতি পাঁচ সেকেন্ড অন্তর হার্ট রেট মাপতে পারবে এই দুই ঘড়ি।

ভারতে অ্যাপলের পণ্যের দাম কত? (Apple India prices)

iPhone 18 Pro: ভারতে দাম শুরু ১,৬৪,৯০০ টাকা থেকে।
iPhone 18 Pro Max: ভারতে দাম শুরু ১,৭৯,৯০০ টাকা থেকে।
iPhone Duo: ভারতে দাম শুরু ২,৯৯,৯০০ টাকা থেকে।
AirPods 5: সাধারণ কেস-সহ দাম শুরু ১৪,৯০০ টাকা থেকে। ওয়্যারলেস চার্জিং কেস-সহ দাম ১৭,৯০০ টাকা।
Apple Watch 12: ভারতে দাম শুরু ৫৬,৯০০ টাকা থেকে।
Apple Watch Ultra 4: ভারতে দাম শুরু ১,০৯,৯০০ টাকা থেকে।

Advertisement
TAGS:
Read more!
Advertisement
Advertisement