Advertisement

দাম ১ লক্ষ টাকা, সবচেয়ে সস্তায় নতুন ইলেকট্রিক স্কুটার নিয়ে হাজির Ather

এথার এনার্জি প্রিমিয়াম ইলেকট্রিক স্কুটারের উপর নজর দিচ্ছে। লো বাজেটের এই স্কুটারটি সাধারণ গ্রাহকদের চাহিদা অনুযায়ী তৈরি করা হচ্ছে।

সবচেয়ে সস্তায় নতুন ইলেকট্রিক স্কুটার নিয়ে হাজির Atherসবচেয়ে সস্তায় নতুন ইলেকট্রিক স্কুটার নিয়ে হাজির Ather
Aajtak Bangla
  • দিল্লি,
  • 18 Jul 2026,
  • अपडेटेड 5:35 PM IST
  • এথার এনার্জি প্রিমিয়াম ইলেকট্রিক স্কুটারের উপর নজর দিচ্ছে।
  • এই সেক্টরে নিজেদের পার্টনারশিপ বাড়ানোর দিকে মনোনিবেশ করেছে কোম্পানি।
  • লো বাজেটের এই স্কুটারটি সাধারণ গ্রাহকদের চাহিদা অনুযায়ী তৈরি করা হচ্ছে।

বহু বছর ধরেই এথার এনার্জি প্রিমিয়াম ইলেকট্রিক স্কুটারের উপর নজর দিচ্ছে। এখন দেখা যাচ্ছে, কোম্পানিটি এই সেক্টরে নিজেদের পার্টনারশিপ বাড়ানোর দিকে মনোনিবেশ করেছে। একটি সূত্রে দাবি করা হয়েছে, আগামী মাসেই নতুন একটি ইলেকট্রিক স্কুটার লঞ্চ করতে পারে এথার এনার্জি। সম্ভবত, ২৯ অগাস্ট এই স্কুটারটি বাজারে আনা হবে।

আপাতত প্রাপ্ত খবর অনুযায়ী, লো বাজেটের এই স্কুটারটি সাধারণ গ্রাহকদের চাহিদা অনুযায়ী তৈরি করা হচ্ছে। এথার এনার্জির এই লঞ্চ নিয়ে এখন আলোচনার আরও বিস্তর কারণ রয়েছে। সম্প্রতি হিরো মোটোকর্প এই সংস্থায় ১,০০০ কোটি টাকা বিনিয়োগের ঘোষণা দিয়েছে। এটি দুই সংস্থার পার্টনারশিপের ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ হবে। 

এমন একটা সময়ে হিরো মোটোকর্পের তরফে এই বিনিয়োগ করা হয়েছে, যখন এথার এনার্জি নতুন বাইক বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে। হিরো মোটোকর্পের এই বিনিয়োগ কোম্পানিটিকে নিজেদের উৎপাদন বৃদ্ধি, চার্জিং পরিকাঠামো এবং সফটওয়্যার আপডেটে সহায়তা করবে। 

উল্লেখ্য বিষয় হল, ইলেকট্রিক স্কুটি সেক্টরে এথার এনার্জির বিক্রি এখন বাড়ছে। রিজটা স্কুটার থেকে কোম্পানিটি যথেষ্ট লাভবান হচ্ছে। বর্তমানে এই স্কুটারটির দাম রয়েছে কোম্পানির সবচেয়ে কম। রিপোর্টে দাবি করা হচ্ছে, নতুন স্কুটির দাম রিজটার চেয়েও কম হতে পারে। 

ব্যাটারি এবং রেঞ্জ

এথার 450S এবং 450X স্কুটার দুটি ২.৯ কিলোওয়াট-আওয়ার (kWh) ব্যাটারিতে চলে। এই স্কুটারগুলো IDC-এর দাবি অনুযায়ী, থাক্রমে ১২২ কিমি এবং ১২৬ কিমি রেঞ্জ দেয়। ৩.৫ কিলোওয়াট-আওয়ার (kWh) ব্যাটারি প্যাকযুক্ত ভ্যারিয়েন্টগুলো ১৬১ কিমি রেঞ্জ দেয়।

আগামী ২৯ অগাস্ট কমিউনিটি ডে ইভেন্টে এথার তাদের এখন পর্যন্ত সবচেয়ে বড় আপডেট স্কুটারটি লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে। আসন্ন স্কুটারটির দাম প্রায় ১ লক্ষ টাকা হবে বলেও মনে করা হচ্ছে। ফলে এটিই হবে এই ব্র্যান্ডের সবচেয়ে সাশ্রয়ী স্কুটার।

 

TAGS:
    Read more!
    Advertisement
    Advertisement