Advertisement

Battery Backup Fan: ১০ ঘণ্টার ব্য়াটারি ব্যাকআপ, এবার লোডশেডিং হলেও চলবে ফ্যান, দাম কত?

Battery Backup Fan: বাজারে আসছে ব্যাটারি চালিত ফ্যান। এই ফ্যানটির বিদ্যুৎ ব্যাকআপ পাওয়া যাবে পুরো ১০ ঘণ্টা। ফ্যানটি লোডশেডিং-এর পরেও চলবে।

এবার লোডশেডিং হলেও চলবে ফ্যান, দাম কত?এবার লোডশেডিং হলেও চলবে ফ্যান, দাম কত?
Aajtak Bangla
  • দিল্লি,
  • 17 Aug 2026,
  • अपडेटेड 5:59 PM IST
  • বাংলাতেই এমন বহু জেলা রয়েছে যেখানে ঘণ্টার পর ঘণ্টা থাকে লোডশেডিং।
  • গরমকালে ঘুমানোর সময় লোডশেডিং-এর মর্ম হাড়ে হাড়ে টের পাওয়া যায়।
  • তবে এখন বাজারে আসছে ব্যাটারি চালিত ফ্যান।

দেশের বহু রাজ্যে বিদ্যুৎ বিভ্রাট কোনও নতুন ঘটনা নয়। এই বাংলাতেই এমন বহু জেলা রয়েছে যেখানে ঘণ্টার পর ঘণ্টা থাকে লোডশেডিং। আর কারেন্ট চলে যাওয়ার অর্থ কিন্তু মোটেই আলো নিভে যাওয়া নয়। গরমকালে ঘুমানোর সময় লোডশেডিং-এর মর্ম হাড়ে হাড়ে টের পাওয়া যায়। কয়েক মিনিটের মধ্যেই ঘরের গরমে অস্থির হতে হয় আমজনতাকে।তবে এখন বাজারে আসছে ব্যাটারি চালিত ফ্যান আসছে। রিয়েন্ট ইলেকট্রিক এমন একটি বিএলডিসি সিলিং ফ্যান এনেছে যা লোডশেডিং-এর পরেও চলবে। এর নাম ইকোটেক ভোল্ট বিএলডিসি সিলিং ফ্যান।

এই ফ্যানটির সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, এতে একটি বিল্ট-ইন ব্যাটারি রয়েছে। এর মানে হল, লোডশেডিংয়ের সময় আলাদা ইনভার্টার বা বাইরের পাওয়ার ব্যাকআপের প্রয়োজন নেই। কোম্পানির দাবি, লোডশেডিংয়ের পর এই ফ্যানটি একটানা ১০ ঘণ্টা পর্যন্ত চলতে পারে। তবে, এই দাবিটি স্পিড ১-এ প্রযোজ্য। কোম্পানির ওয়েবসাইটে এই ফ্যানটির দাম রাখা হয়েছে ৪,৫৯৪ টাকা।

আসলে ইকোটেক ভোল্ট ফ্যানটির ভেতরে একটি রিচার্জেবল ব্যাটারি রয়েছে। বিদ্যুৎ সরবরাহ থাকলে এই ব্যাটারিটি চার্জ হবে এবং ইলেকট্রিক চলে গেলেও ফ্যানটি চলতে থাকবে। যে সব এলাকায় বারবার কারেন্ট অফ হওয়ার প্রবণতা রয়েছে, সেখানে এই ফ্যানগুলি বেশ কাজের হতে পারে।

কোম্পানির দাবি তারা এই ফ্যানটিতে একটি ২৮ ওয়াটের বিএলডিসি মোটর ব্যবহার করেছে। এরফলে বাজারে সাধারণ চালু ফ্যানের তুলনায় ৫০ শতাংশ পর্যন্ত কম বিদ্যুৎ ব্যবহার করা হয়। ফ্যানটিতে একটি ডাবল বল-বেয়ারিং সিস্টেমও রয়েছে এবং এটি ১২০V থেকে ২৮০V পর্যন্ত ভোল্টেজের ওঠানামায় কাজ করার জন্য ডিজাইন করা হয়েছে। অর্থাৎ যেখানে পাওয়ার ওঠানামা করে, সেখানেও ভালো সার্ভিস দিতে পারে এই ফ্যানটি।

বিদ্যুৎ বিভ্রাটের সময় দীর্ঘমেয়াদী ব্যাকআপ একটি ভালো বিষয় হলেও, ব্যাটারির আয়ুও সমান গুরুত্বপূর্ণ। কোম্পানির দাবি, ইকোটেক ভোল্ট-এর ব্যাটারিটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে ৫০০ বার চার্জ দেওয়ার পরেও এর ৮০% চার্জ বজায় থাকে। ফ্যানটিতে ৩ বছরের এবং ব্যাটারির উপর আলাদাভাবে ১ বছরের ওয়ারেন্টি দেওয়া হচ্ছে।

Advertisement


 

Read more!
Advertisement
Advertisement