Advertisement

India Space News: এবার মহাকাশে 'বাড়ি' বানাবে ভারত! কবে থেকে মানুষ থাকতে পারবে?

মহাকাশে নিজেদের স্থায়ী ঠিকানা তৈরি করতে চলেছে ভারত। পৃথিবীর কক্ষপথে তৈরি হবে ভারতের নিজস্ব স্পেস স্টেশন। নাম 'ভারতীয় অন্তরীক্ষ স্টেশন' (Bharatiya Antariksh Station বা BAS)।

পৃথিবীর কক্ষপথে তৈরি হবে ভারতের নিজস্ব স্পেস স্টেশন। পৃথিবীর কক্ষপথে তৈরি হবে ভারতের নিজস্ব স্পেস স্টেশন।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 Nov 2026,
  • अपडेटेड 5:41 PM IST
  • মহাকাশে নিজেদের স্থায়ী ঠিকানা তৈরি করতে চলেছে ভারত।
  • পৃথিবীর কক্ষপথে তৈরি হবে ভারতের নিজস্ব স্পেস স্টেশন।

মহাকাশে নিজেদের স্থায়ী ঠিকানা তৈরি করতে চলেছে ভারত। পৃথিবীর কক্ষপথে তৈরি হবে ভারতের নিজস্ব স্পেস স্টেশন। নাম 'ভারতীয় অন্তরীক্ষ স্টেশন' (Bharatiya Antariksh Station বা BAS)। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর(ISRO) পরিকল্পনা অনুযায়ী, পাঁচটি আলাদা মডিউল নিয়ে এই স্টেশন তৈরি হবে। ২০৩৫ সালের মধ্যে সেটিকে সম্পূর্ণ ভাবে চালু করার টার্গেট নেওয়া হয়েছে। এই মহাকাশের ঘর কেমন দেখতে হবে? সেখানে মহাকাশচারীরা কীভাবে থাকবেন?

পাঁচটি পার্টে স্পেস স্টেশন তৈরি হবে
ইসরোর পরিকল্পনা অনুযায়ী, একসঙ্গে গোটা স্টেশন মহাকাশে পাঠানো হবে না। ধাপে ধাপে পাঁচটি মডিউল জুড়ে তৈরি হবে সেটি। প্রথম মডিউলটির নাম BAS-01। ২০২৮ সালের মধ্যে সেটি মহাকাশে পাঠানোর লক্ষ্য রয়েছে। এর জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভা ১৭৬৩ কোটি টাকা অনুমোদন করেছে। বাকি মডিউলগুলি পরবর্তী সময়ে যুক্ত করা হবে। সব কাজ শেষ হলে ২০৩৫ সালের মধ্যে সম্পূর্ণ স্টেশন চালু করার পরিকল্পনা রয়েছে।

মহাকাশে মহাকাশচারীরা কীভাবে থাকবেন?
পৃথিবীর নিম্ন কক্ষপথে (Low Earth Orbit) ঘুরবে এই স্টেশন। সেখানে মাধ্যাকর্ষণের প্রভাব খুব কম অনুভূত হয়। ফলে মহাকাশচারীরা ভেসে বেড়ানোর মতো অবস্থায় থাকবেন। দীর্ঘ সময় থাকার উপযোগী করে তৈরি হবে স্টেশনটি। থাকবে থাকার জায়গা, জীবনধারণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা এবং বৈজ্ঞানিক গবেষণার পরিকাঠামো। অক্সিজেন, জল ও বায়ুর পরিবেশ নিয়ন্ত্রণের জন্য থাকবে বিশেষ প্রযুক্তি।

কোন বিষয়ে গবেষণা হবে?
মহাকাশে ওজনহীন পরিবেশে বিভিন্ন পরীক্ষা চালানো সম্ভব। সেই সুযোগ কাজে লাগাতে চায় ইসরো। জীববিজ্ঞান, চিকিৎসা, ওষুধ তৈরি, নতুন উপাদান এবং উৎপাদন প্রযুক্তি নিয়ে গবেষণা হবে। পৃথিবীতে যে পরীক্ষাগুলি করা কঠিন, মহাকাশের বিশেষ পরিবেশে সেগুলি চালানো সম্ভব হতে পারে। ভবিষ্যতে চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতিতেও সাহায্য করবে এই স্টেশন। 

Read more!
Advertisement
Advertisement