Advertisement

Satellite Based Toll Collection: FASTag-র বিদায়? এবার নতুন সিস্টেমে টোল আদায় হবে

FASTag কে বিদায় জানানোর সময় চলে এসেছে? টোল ট্যাক্স দিতে এখন আর কোনও টোল প্লাজায় থামতে হবে না। কারণ এখন নতুন ব্যবস্থা হবে স্যাটেলাইট ভিত্তিক। কেন্দ্রীয় সরকার GPS ভিত্তিক টোল সিস্টেম চালুর অনুমোদন দিয়েছে।

FASTag-র বিদায়? এবার নতুন সিস্টেমে টোল আদায় হবেFASTag-র বিদায়? এবার নতুন সিস্টেমে টোল আদায় হবে
Aajtak Bangla
  • নতুন দিল্লি,
  • 11 Sep 2024,
  • अपडेटेड 1:22 PM IST
  • কোনও টোল প্লাজায় থামতে হবে না
  • গাড়িতে ইনস্টল করা সিস্টেম থেকে অটোমেটিক টাকা কেটে নেওয়া হবে

FASTag কে বিদায় জানানোর সময় চলে এসেছে? টোল ট্যাক্স দিতে এখন আর কোনও টোল প্লাজায় থামতে হবে না। কারণ এখন নতুন ব্যবস্থা হবে স্যাটেলাইট ভিত্তিক। কেন্দ্রীয় সরকার GPS ভিত্তিক টোল সিস্টেম চালুর অনুমোদন দিয়েছে। সড়ক ও পরিবহন মন্ত্রক মঙ্গলবার জাতীয় সড়ক ফি (দর নির্ধারণ ও আদায়) বিধি ২০০৮-এ (National Highways Fee Determination of Rates and Collection) সংশোধনী এনেছে। এর মধ্যে রয়েছে স্যাটেলাইট-ভিত্তিক সিস্টেমের সাহায্যে ইলেকট্রনিক টোল সংগ্রহ।

স্যাটেলাইট ভিত্তিক টোল আদায় ব্যবস্থা কী?

স্যাটেলাইট ভিত্তিক টোল আদায় ব্যবস্থার জন্য গাড়ি বা অন্য যানবাহন চালককে কোনও টোল প্লাজায় থামতে হবে না। গাড়িতে ইনস্টল করা সিস্টেম থেকে অটোমেটিক টাকা কেটে নেওয়া হবে। বিদ্যমান FASTag সিস্টেম RFID ট্যাগগুলিতে কাজ করে, যা একটি স্বয়ংক্রিয় টোল সংগ্রহ ব্যবস্থা। এই ট্যাগটি একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্,ত যা ব্যাঙ্ক দ্বারা সরবরাহ করা হয়। টোল প্লাজা পার হলেই FASTag অ্যাকাউন্ট থেকে টোলের টাকা কেটে নেওয়া হয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে। নতুন সংশোধনীর মধ্যে রয়েছে গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম (GNSS), ইউএস গ্লোবাল পজিশনিং সিস্টেম (GPS) এবং অন-বোর্ড ইউনিট (OBU)-র ব্যবহার। এই নতুন সিস্টেমগুলি বর্তমানে চালু থাকা FASTag সিস্টেম এবং অটোমেটিক নম্বর প্লেট রিকগনিশন (ANPR) প্রযুক্তির পাশাপাশি কাজ করবে।

আরও পড়ুন

জানা যাচ্ছে, নতুন সিস্টেম FASTag-এর চেয়ে অনেক দ্রুত হবে। কেন্দ্রীয় মন্ত্রী ইতিমধ্যেই বলেছেন যে স্যাটেলাইট ভিত্তিক টোল আদায়ের ব্যবস্থা FASTag-এর থেকে অনেক দ্রুত হবে। স্যাটেলাইট-ভিত্তিক সিস্টেমটি যে কোনও গাড়িকে ট্র্যাক করতে এবং হাইওয়েতে কভার করা দূরত্ব অনুযায়ী টোল চার্জ করতে পারবে, তার জন্য জিপিএস প্রযুক্তি ব্যবহার করা হবে। টোল প্লাজাগুলিতে টোল বুথের প্রয়োজনীয়তা এবং দীর্ঘ লাইনের সমস্যা কমানো।

স্যাটেলাইট ভিত্তিক টোল সিস্টেম চালু হওয়ার পরে FASTag সিস্টেমতে তুলে দেওয়া হবে কিনা বা উভয় সিস্টেমই থাকবে কি না তা নিয়েও অনেক প্রশ্ন উঠছে।  তবে, এটা সম্পর্কে কোনও বিশদ তথ্য এখনও পর্যন্ত নেই।

Advertisement

Read more!
Advertisement
Advertisement