Advertisement

WhatsApp-এর ফিচার জুড়ছে Gmail-এ, মেইল পাঠাতে নতুন কোন সুবিধা পাবেন ব্যবহারকারীরা?

জিমেইল ব্যবহারকারীদের জন্য এন্ড-টু-এন্ড এনক্রিপশনের সুবিধা চালু করছে সংস্থাটি। এই সুবিধাটি অ্যান্ড্রয়েড এবং আইওএস উভয় অপারেটিং সিস্টেমের জন্যই চালু করা হচ্ছে। ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপেও এন্ড-টু-এন্ড এনক্রিপশন সুবিধাটি রয়েছে।

WhatsApp-এর ফিচার জুড়ছে Gmail-এWhatsApp-এর ফিচার জুড়ছে Gmail-এ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 11 Apr 2026,
  • अपडेटेड 12:51 PM IST
  • জিমেইল-এ বড়সড় সুবিধার ঘোষণা করল গুগল।
  • জিমেইল ব্যবহারকারীদের জন্য এন্ড-টু-এন্ড এনক্রিপশনের সুবিধা চালু করছে সংস্থাটি।
  • ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপেও এন্ড-টু-এন্ড এনক্রিপশন সুবিধাটি রয়েছে।

জিমেইল-এ বড়সড় সুবিধার ঘোষণা করল গুগল। জিমেইল ব্যবহারকারীদের জন্য এন্ড-টু-এন্ড এনক্রিপশনের সুবিধা চালু করছে সংস্থাটি। এই সুবিধাটি অ্যান্ড্রয়েড এবং আইওএস উভয় অপারেটিং সিস্টেমের জন্যই চালু করা হচ্ছে।  ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপেও এন্ড-টু-এন্ড এনক্রিপশন সুবিধাটি রয়েছে।

কোম্পানির তরফে জানানো হয়েছে, এই আপডেটটি চালু হয়ে গেলে, গোপনীয় বা স্পর্শকাতর ই-মেইল পাঠানোর ক্ষেত্রে নিরাপত্তা কনফার্ম করতে ব্যবহারকারীদের আর অতিরিক্ত সফটওয়্যার বা এক্সটেনশনের প্রয়োজন হবে না। ই-মেইলগুলো প্রাপকের কাছে নিরাপদে পৌঁছে যাবে। 

এন্ড-টু-এন্ড এনক্রিপশন বলতে কী বোঝায়? 

এন্ড-টু-এন্ড এনক্রিপশন মূলত এক ধরনের ডিজিটাল সিকিউরিটি সিস্টেম। এই প্রযুক্তি ব্যবহার করা হলে, প্রেরক ও প্রাপক ছাড়া আর কেউ কোনও ই-মেইল বা মেসেজ পড়ে নিতে পারবে না।

সহজ ভাষায় এন্ড-টু-এন্ড এনক্রিপশন বলতে বোঝায় এটি এমন একটি চাবি, যা শুধুমাত্র প্রাপক ও প্রেরকের মধ্যেই সীমাবদ্ধ থাকে। এন্ড-টু-এন্ড এনক্রিপশন এভাবেই কাজ করে। 

গুগলের তরফে জানানো হয়েছে, অ্যান্ড্রয়েড এবং ioS ডিভাইস, উভয়ক্ষেত্রেই এই এন্ড-টু-এন্ড এনক্রিপশন সাপোর্ট চালু করা হচ্ছে। জি-মেইল আপডেট করার পর ব্যবহারকারীরা এখন সরাসরি জিমেইল মোবাইল অ্যাপ থেকে এনক্রিপ্টেড ইমেল লিখতে, পাঠাতে এবং পড়তে পারবেন।

কারা এই সুবিধা দেবেন?

গুগল ওয়ার্কস্পেসের যেসব এন্টারপ্রাইজ ব্যবহারকারীর ক্লায়েন্ট-সাইড এনক্রিপশন রয়েছে, তারা এন্ড-টু-এন্ড এনক্রিপশন সুবিধাটি পাবেন। এটি ব্যবহারের আগে ব্যবহারকারীদের প্রথমে অ্যাডমিন কনসোলের মাধ্যমে অ্যান্ড্রয়েড এবং আইওএস সাপোর্ট অ্যাক্টিভ করতে হবে।

গুগল জানিয়েছে, এই আপডেটটি র‍্যাপিড রিলিজ এবং শিডিউলড রিলিজ উভয় ডোমেইনের জন্যই চালু হয়েছে।  মোবাইলে এন্ড-টু-এন্ড এনক্রিপশন চালু হলে ব্যবহারকারীরা যে কোনও জায়গা থেকেই নিরাপদে, নিজেদের গোপনীয় মেইল পাঠাতে পারবেন।


 

Read more!
Advertisement
Advertisement