Advertisement

E25 পেট্রোল মানে তো আরও ইথানল, পুরনো গাড়ি, বাইকে ভরলে কী হবে? জেনে নিন

ই২০ নিয়েই ক্ষোভ রয়েছে। তার মধ্যেই ই২৫ পেট্রোল নিয়ে জল্পনা বাড়ছে। এখন প্রশ্ন হল, পুরনো বাইক বা গাড়িতে ই২৫ পেট্রোল ভরলে কী হবে? জেনে নিন।

ই২৫ পেট্রোলই২৫ পেট্রোল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 07 Jul 2026,
  • अपडेटेड 4:18 PM IST
  • ই২০ নিয়েই ক্ষোভ রয়েছে
  • তার মধ্যেই ই২৫ পেট্রোল নিয়ে জল্পনা বাড়ছে
  • পুরনো বাইক বা গাড়িতে ই২৫ পেট্রোল ভরলে কী হবে?

ইথানল মেশানো পেট্রোল নিয়ে ইতিমধ্যেই ক্ষোভ বাড়ছে গাড়ি ও বাইকের মালিকদের মধ্যে। অনেকেই অভিযোগ করছেন, গাড়ি বা বাইকে ই২০ পেট্রোল (২০ শতাংশ ইথানল মেশানো পেট্রেল) ভরার জন্য মাইলেজ কমছে। এমনকী বাড়ছে রক্ষণাবেক্ষণের খরচ। যন্ত্রপাতি দ্রুত খারাপ হচ্ছে।

যদিও সরকারের যুক্তি আলাদা। তাদের দাবি, এই তেলে গাড়ি বা বাইকের তেমন কোনও সমস্যা হয় না। বরং সরকারের লক্ষ্য বিদেশ থেকে অপরিশোধিত তেল আমদানি কমানো, জ্বালানির খরচের উপর নিয়ন্ত্রণে রাখা এবং বিদেশি তেলের উপর নির্ভরতা কমানো। কিন্তু তাতেও বিতর্ক থামছে কই! 

বরং এই বিতর্কের আগুনে আরও কিছুটা ঘি দিয়ে নতুন করে ই২৫ পেট্রোল দেশের বাজারে নিয়ে আসার জল্পনা তুঙ্গে উঠেছে। এই পেট্রোলে থাকবে ২৫ শতাংশ ইথানল। কিন্তু তাতে বাইক বা গাড়ির কী ক্ষতি হতে পারে? আসুন জেনে নেওয়া যাক। 

ই১০-এর গাড়ি বা বাইকে ই২৫ তেল ব্যবহার করলে কী হতে পারে?
জল্পনা চলছে ই২০-এর পর আসতে পারে ই২৫ পেট্রোল। আর যেই গাড়ি বা বাইক শুধুমাত্র ই১০ পেট্রোল ব্যবহারের জন্য তৈরি, সেগুলিতে নিয়মিত ই২৫ ব্যবহার করলে বেশ কিছু সমস্যা দেখা দিতে পারে। কারণ, এই ধরনের গাড়ির ইঞ্জিন ও ফুয়েল সিস্টেম সর্বোচ্চ ১০ শতাংশ ইথানল ব্যবহারের কথা মাথায় রেখে ডিজাইন করা হয়েছিল। সেখানে ২৫ শতাংশ ইথানলযুক্ত তেল ব্যবহার করলে বিভিন্ন যন্ত্রাংশ দ্রুত ক্ষতিগ্রস্ত হতে পারে।


দীর্ঘদিন ই২৫ ব্যবহারে ই১০ গাড়ি বা বাইকে কী সমস্যা হতে পারে? 

  • মাইলেজ আরও কমে যেতে পারে
  • রাবারের সিল, হোস পাইপ ও গ্যাসকেট দ্রুত নষ্ট হতে পারে
  • ফুয়েল ট্যাঙ্ক, ইনজেক্টর ও ফুয়েল লাইনে ক্ষতি হতে পারে বা জং ধরতে পারে
  • ইথানলের জল শোষণ ক্ষমতার কারণে আর্দ্রতা সংক্রান্ত সমস্যা হতে পারে
  • ইঞ্জিনের স্মুদনেস চলে যেতে পারে
  • ফুয়েল পাম্প ও ইনজেক্টরের উপর অতিরিক্ত চাপ পড়তে পারে

বিশেষ করে পুরনো কার্বুরেটরযুক্ত গাড়ি ও বাইক সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে বলে মনে করা হচ্ছে।

ই২০ গাড়ি বা বাইকের ক্ষেত্রে কী হবে?

ই২০ গাড়িগুলিতে খুব একটা সমস্যা হবে না। কারণ, এই মডেলগুলিতে ইথানলের সঙ্গে চলার জন্যই তৈরি। এগুলিতে উন্নত ফুয়েল সিস্টেম এবং ইঞ্জেন নয়া প্রযুক্তির ব্যবহার করা রয়েছে। তাই বিপদ কিছুটা কম।

Advertisement

তবে ই২০ সাপোর্টেড হলেই যে ই২৫ ব্যবহারের কোনও সমস্যা হবে না, এই গ্যারেন্টি নেই। সেক্ষেত্রে যেই যেই সমস্যা হতে পারে-

  • মাইলেজ কিছুটা কমতে পারে
  • কিছু যন্ত্রাংশ দ্রুত খারাপ হতে পারে

তবে এগুলি সবই জল্পনা। এখনও ভারত সরকার ই২৫ পেট্রোল নিয়ে কিছুই ঘোষণা করেনি। 
 

 

Read more!
Advertisement
Advertisement