Advertisement

iPhone 17 Price Drop: ১ লাখের iPhone 17 কিনুন ৬০ হাজার টাকার নীচে, কোথায়-কীভাবে মিলবে অফার?

আইফোন ১৭ কিনতে চান? দাম শুনে পিছিয়ে আসেন? তাহলে একটা ভাল খবর দিই, এই ফোনের দাম অনেকটাই কমেছে ডিসকাউন্টে। ৬০ হাজার টাকার নীচেই পাওয়া যাচ্ছে ফোনটি। আসুন বিশদে জেনে নেওয়া যাক।

আইফোন ১৭-এর দামে বড় ডিসকাউন্টআইফোন ১৭-এর দামে বড় ডিসকাউন্ট
Aajtak Bangla
  • কলকাতা,
  • 06 Nov 2026,
  • अपडेटेड 10:41 AM IST
  • আইফোন ১৭ কিনতে চান?
  • দাম শুনে পিছিয়ে আসেন?
  • ৬০ হাজার টাকার নীচেই পাওয়া যাচ্ছে ফোনটি

আইফোন ১৭-এর প্রতি অনেকেরই বিরাট ভালোবাসা রয়েছে। কিন্তু বাধা হয়ে দাঁড়ায় এর দাম। অনেকেই এর দাম ৯৯,৯০০ টাকা শুনে পিছিয়ে আসেন? যদিও এখন আর দাম নিয়ে খুব একটা বেশি চিন্তা করতে হবে না। সেক্ষেত্রে নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করলে ৬০ হাজার টাকারও কম দামে কিনতে পারবেন অ্যাপলের এই স্মার্টফোন। হ্যাঁ, ঠিকই পড়েছেন! ফ্লিপকার্টে এখন বিশেষ অফারে ৬০ হাজার টাকার কম দামে পাওয়া যাচ্ছে আইফোন ১৭। তবে এই দাম পেতে হলে কয়েকটি শর্ত পূরণ করতে হবে। 

কোন ভ্যারিয়েন্টে রয়েছে অফার?
মূলত ২৫৬ জিবি স্টোরেজের আইফোন ১৭-এর উপর সরাসরি ছাড়, ব্যাঙ্কের অফার এবং এক্সচেঞ্জ বেনিফিট দেওয়া হচ্ছে। এগুলি মিলিয়েই এই দাম পাওয়া সম্ভব। সবচেয়ে বেশি ছাড় পেতে চাইলে একটি ক্রেডিট কার্ড এবং এক্সচেঞ্জ করার মতো পুরনো আইফোন থাকতে হবে। তাহলেই কম দামে পাওয়া যাবে আইফোন।

ফ্লিপকার্টে আইফোন ১৭-এর দাম কত? কীভাবে ৬০ হাজারের কমে কিনবেন?
সম্প্রতি ভারতে আইফোন ১৭-এর দাম বাড়িয়েছে অ্যাপল। বর্তমানে ফোনটির হোয়াইট (২৫৬ জিবি) ভ্যারিয়েন্টের দাম ৯৯,৯০০ টাকা। তবে এখন ফ্লিপকার্টে প্রায় ৩ শতাংশ সরাসরি ছাড়ে মিলছে ফোনটি। ফলে ফোনটির দাম কমে দাঁড়াচ্ছে প্রায় ৯৭,৩০০ টাকা।

এরপর ব্যাঙ্কের ছাড় এবং পুরনো ফোন এক্সচেঞ্জের সুবিধা কাজে লাগাতে হবে। তাহলেই ফোনটির দাম কার্যত কমে হতে পারে ৫৯,০৩৪ টাকা।

এক্ষেত্রে ICICI ব্যাঙ্ক এবং HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা পেতে পারেন ৭,০১৬ টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট। SBI ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য রয়েছে ৭,০০০ টাকার ছাড়। অন্যদিকে Flipkart Axis Bank ক্রেডিট কার্ড ব্যবহারকারীরাও ক্যাশব্যাক সহ ৭,০০০ টাকা পর্যন্ত সুবিধা পেতে পারেন।

এবার আসা যাক এক্সচেঞ্জ অফারে। পুরনো আইফোনের বদলে নতুন ফোন কেনার ক্ষেত্রে বড়সড় ছাড় মিলছে। ফ্লিপকার্টে আইফোন ১৫ এক্সচেঞ্জ করলে সর্বোচ্চ ৩১,২৫০ টাকা পর্যন্ত পাওয়া যেতে পারে। এই টাকা নতুন ফোনের দাম থেকে বাদ যাবে। তবে পুরনো ফোনের অবস্থা এবং এক্সচেঞ্জ সংক্রান্ত বিভিন্ন শর্ত যাচাইয়ের পর চূড়ান্ত মূল্য নির্ধারিত হবে।

Advertisement

অর্থাৎ, আইফোন ১৫ এক্সচেঞ্জের মূল্য এবং ICICI বা HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের ছাড় একসঙ্গে কাজে লাগাতে হবে। তাহলেই আইফোন ১৭-এর দাম কমে দাঁড়াতে পারে ৫৯,০৩৪ টাকা। 

তবে মাথায় রাখতে হবে, এটা হল সর্বোচ্চ ডিসকাউন্ট। এই সুযোগ যে সবাই পাবেন, এমনটা নাও হতে পারে।

আর একটা ভাল খবর দিই, এই ফোনে রয়েছে ধামাকা EMI অফার। ফ্লিপকার্টে তিন মাসের EMI বিকল্প দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে প্রতি মাসে দিতে হবে ২০,৮৫২ টাকা। তিন মাসে মোট EMI বাবদ খরচ হবে ৬২,৫৫৬ টাকা।

আইফোন ১৭-এ কী কী ফিচার রয়েছে?
অ্যাপলের এই স্মার্টফোনে রয়েছে ৬.৩ ইঞ্চির Super Retina XDR OLED ডিসপ্লে। এতে রয়েছে ১২০ হার্টজ ProMotion রিফ্রেশ রেট, Always-On ফিচার এবং সর্বোচ্চ ৩,০০০ নিটস পিক আউটডোর ব্রাইটনেস।

ফোনটিতে ব্যবহার করা হয়েছে অ্যাপলের A19 চিপসেট, যা ৩ ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি। পাশাপাশি রয়েছে Apple Intelligence-এর বিভিন্ন ফিচার ব্যবহারের সুবিধা।

ফটোগ্রাফির জন্য ফোনটির পিছনে রয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ। যার মধ্যে রয়েছে ৪৮ মেগাপিক্সেলের Fusion মেন ক্যামেরা এবং ৪৮ মেগাপিক্সেলের আলট্রা-ওয়াইড ক্যামেরা। সামনে রয়েছে ১৮ মেগাপিক্সেলের Centre Stage ক্যামেরা। এতে অটোমেটিক ফ্রেমিং এবং Dual Capture-এর সুবিধাও পাওয়া যাবে।

এছাড়া আইফোন ১৭-তে রয়েছে অ্যালুমিনিয়াম বডি, Ceramic Shield 2 প্রোটেকশন এবং IP68 রেটিং। অর্থাৎ, ফোনটি জল ও ধুলোবালি প্রতিরোধ করতে সক্ষম। অ্যাপলের দাবি, একবার সম্পূর্ণ চার্জ দিলে ফোনটিতে সর্বোচ্চ ৩০ ঘণ্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাক করা সম্ভব।

রঙের ক্ষেত্রে মোট পাঁচটি বিকল্প রয়েছে, ব্ল্যাক, হোয়াইট, মিস্ট ব্লু, সেজ এবং ল্যাভেন্ডার। স্টোরেজের জন্য পাওয়া যাচ্ছে ২৫৬ জিবি এবং ৫১২ জিবি-র দু'টি ভ্যারিয়েন্ট।

 

Read more!
Advertisement
Advertisement