Advertisement

iPhone Price Drops: সেলে লেটেস্ট iPhone ২৫,০০০ টাকা সস্তা, কোথায় এত বড় ডিসকাউন্ট?

আইফোন শুধু একটা ফোন নয়। এটা একটা স্টাইল স্টেটমেন্ট। তাই অনেকেই আইফোন কিনতে চান। আর আপনিও যদি সেই লিস্টে থাকেন, তাহলে রয়েছে খুব ভাল খবর। ভাবছেন কেন বলছি? তাহলে শুনুন, ৯ মে থেকে শুরু হয়ে যাচ্ছে ফ্লিপকার্ট সামার সেল। আর সেই সেলেই অ্যাপেলের ফোনের দাম অনেকটাই কমতে পারে। তাই যাঁরা নতুন ফোন কিনতে চান, অ্যাপেল ফোন কিনতে চান, তাঁরা এই সেলের দিকে নজর রাখতেই পারেন। 

দাম কমল আইফোনেরদাম কমল আইফোনের
Aajtak Bangla
  • কলকাতা,
  • 05 May 2026,
  • अपडेटेड 1:31 PM IST
  • আইফোন শুধু একটা ফোন নয়
  • ৯ মে থেকে শুরু হয়ে যাচ্ছে ফ্লিপকার্ট সামার সেল
  • সেই সেলেই অ্যাপেলের ফোনের দাম অনেকটাই কমতে পারে

আইফোন শুধু একটা ফোন নয়। এটা একটা স্টাইল স্টেটমেন্ট। তাই অনেকেই আইফোন কিনতে চান। আর আপনিও যদি সেই লিস্টে থাকেন, তাহলে রয়েছে খুব ভাল খবর। ভাবছেন কেন বলছি? তাহলে শুনুন, ৯ মে থেকে শুরু হয়ে যাচ্ছে ফ্লিপকার্ট সামার সেল। আর সেই সেলেই অ্যাপেলের ফোনের দাম অনেকটাই কমতে পারে। তাই যাঁরা নতুন ফোন কিনতে চান, অ্যাপেল ফোন কিনতে চান, তাঁরা এই সেলের দিকে নজর রাখতেই পারেন। 


কোন কোন আইফোনের দাম কমছে?
মাথায় রাখতে হবে, এই সময় ট্রেন্ডিং রয়েছে আইফোন ১৭ প্রো ম্যাক্স ফোনটি। আর এই ফোনটি যাঁরা কিনতে চান, তাঁদের জন্য রয়েছে সেরা খবর। কারণ, এই সেলে ফোনটির দাম কমছে প্রায় ২৫,০০০ টাকা। এতে দারুণ ডিসপ্লে রয়েছে। পাশাপাশি পাবেন সেরার সেরা ব্যাটারি লাইফ। শুধু তাই নয়, এর প্রসেসিং পাওয়ারও অনেকটাই বেশি। তাই এতে গেমিং করার মজাও আলাদা।

এছাড়া সেলে ছাড় রয়েছে আইফোন ১৭ প্রো ফোনটিতে। এই নতুন ট্রেন্ডিং ফোনেও প্রায় ২৫,০০০ টাকার ডিসকাউন্ট মিলতে পারে। এই ফোনে রয়েছে সেরা ক্যামেরা। পাশাপাশি এতে মিলবে ১২০ হার্জের সেরা ডিসপ্লে। তাই আপনার চোখ এই ফোনে থাকলেও কিনে নিতেই পারেন।

ও দিকে দাম কমতে পারে আইফোন ১৭-এর। এই লেটেস্ট হ্যান্ডসেটের দামে ১০,০০ টাকা পর্যন্ত ছাড় মিলতে পারে। এই ফোনে রয়েছে এ১৯ চিপসেট। যার ফলে এই ফোন ব্যবহার করলে খুব সহজেই কাজবাজ করে ফেলতে পারবেন। এমনকী গেমও আটকাবে না।

এই সেলে দাম কমেছে আইফোন ১৫-এরও। এটির দাম কমছে প্রায় ৮,০০০ টাকা। আর এটাও সেরার সেরা একটি ফোন। এই ফোন ব্যবহার করলেও সেরা ফটো তুলতে পারবেন। পাশাপাশি পারফর্ম্যান্সও থাকবে সেরা। আইফোন ১৭ই ফোনটিতেও সব আধুনিক ফিচার্স পাওয়া যায়। আর সেই ফোনেও মোটামুটি ৪,০০০ টাকার ছাড় মিলতে পারে। 

এছাড়া আইফোন ১৬ প্লাস ফোনের দামও কমছে। এর দাম কমছে প্রায় ৬০০০ টাকা। আর প্রিমিয়াম ফিচার্স থাকা আইফোন ১৬ই ফোনের দাম ৪,০০০ টাকা কমেছে। তাই যাঁদের নজর রয়েছে এই ফোনে, তাঁরা কিনে ফেলতেই পারেন।ও দিকে দাম কমেছে আইফোন এয়ারের। এটির দাম প্রায় ৩,৯১০ টাকা কমে যেতে পারে বলে জানা গিয়েছে।

Advertisement


 

Read more!
Advertisement
Advertisement