Advertisement

Free Cyber Security Course: মাত্র আড়াই ঘণ্টায় হয়ে যান সাইবার এক্সপার্ট, ফ্রি কোর্স করাচ্ছে সরকার

এখন সব কিছুই ডিজিটাল। আর এই ডিজিটাল ব্যবস্থায় একটু অসাবধান হলেই বাড়ছে জালিয়াতির আশঙ্কা। এমন পরিস্থিতিতে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনস্ত ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোয়ার্ডিনেশন সেন্টার (১৪সি) সাধারণ মানুষের জন্য একটি ফ্রি কোর্স নিয়ে এসেছে। এই কোর্সে সব ধরনের জালিয়াতি সম্পর্কে জানান হবে। পাশাপাশি এর থেকে কীভাবে বাঁচবেন, সেটাও বলা হবে। সেই সঙ্গে কোর্স শেষে দেওয়া হবে সার্টিফিকেটও। 

সাইবার সিকিউরিটির কোর্সসাইবার সিকিউরিটির কোর্স
Aajtak Bangla
  • কলকাতা,
  • 26 May 2026,
  • अपडेटेड 12:17 PM IST
  • এখন সব কিছুই ডিজিটাল
  • এই ডিজিটাল ব্যবস্থায় একটু অসাবধান হলেই বাড়ছে জালিয়াতির আশঙ্কা
  • সাধারণ মানুষের জন্য একটি ফ্রি কোর্স নিয়ে এসেছে

এখন সব কিছুই ডিজিটাল। আর এই ডিজিটাল ব্যবস্থায় একটু অসাবধান হলেই বাড়ছে জালিয়াতির আশঙ্কা। এমন পরিস্থিতিতে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনস্ত ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোয়ার্ডিনেশন সেন্টার (১৪সি) সাধারণ মানুষের জন্য একটি ফ্রি কোর্স নিয়ে এসেছে। এই কোর্সে সব ধরনের জালিয়াতি সম্পর্কে জানান হবে। পাশাপাশি এর থেকে কীভাবে বাঁচবেন, সেটাও বলা হবে। সেই সঙ্গে কোর্স শেষে দেওয়া হবে সার্টিফিকেটও। 

সমাজমাধ্যম এক্স-এ এই কোর্স সম্পর্কে জানিয়েছেন সাইবার দোস্ত ১৪সি। এই পোস্টে দাবি করা হয়, বর্তমানে জালি ফোন কল, ফেক লিঙ্ক এবং অন্য়ান্য ধরনের জালিয়াতি বেড়েই চলেছে। এই কোর্সে সব ধরনের জালিয়াতি থেকে বাঁচার রাস্তা দেখানো হবে। পাশাপাশি কোর্স শেষে দেওয়া হবে সার্টিফিকেটও। 

সাইবার দোস্ত ১৪সি একটি লিঙ্কও দিয়েছে এই পোস্টে। সেখানে ক্লিক করে রেজিস্টার করা যাবে বলে জানান হয়েছে। এই পোস্টে জানান হয়েছে কারা এই কোর্স করতে পারবেন। 

সাইবার দোস্তের পোস্ট

সাইবার দোস্ত জানিয়ে দিয়েছে, পড়ুয়া, ওয়ার্কিং প্রোফেশনাল, সরকারি চাকরিজীবী এবং সিনিয়র সিটিজেনরা এই কোর্স করতে পারবেন। 

কী কী শিখবেন এই কোর্সে? 
সাইবার দোস্ত ১৪সি একটি পোস্টার পোস্ট করেছে। সেখানে লেখা হয়েছে এই কোর্স থেকে কী কী শিখতে পারবেন?

১. আপনি নিজের টাকাকে সুরক্ষিত রাখতে পারবেন। 
২. ডিজিটাল পেমেন্ট ব্যবহারের সুরক্ষিত পদ্ধতি।
৩. সোশ্যাল মিডিয়া ব্যবহারের সঠিক রাস্তা।
৪. কীভাবে জালি ফোন কল ও জালি লিঙ্ক জানতে পারবেন। 

সাইবার দোস্ত ১৪সি জানিয়েছে, কেউ যদি সাইবার ফ্রডের শিকার হন, তাহলে দ্রুত অভিযোগ জানাতে হবে। যত তাড়াতাড়ি আপনি অভিযোগ জানাবেন, তত দ্রুত পেতে পারবেন টাকা। 

প্রচুর মানুষ ভুগছেন
ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফাঁকা করে দেওয়ার একাধিক পদ্ধতি রয়েছে সাইবার ক্রিমিনালদের কাছে। তারা জালি চাকরির অফার, ফেক ব্যাঙ্কের অফার, কেওয়াইসি স্ক্যাম, প্যান নম্বর আপডেট এবং ফেক পার্সেলের নাম করে জালিয়াতি করে। তারপর উবে যায় ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তাই সাবধান হয়ে এই কোর্সটা করতেই পারেন।

Advertisement

Read more!
Advertisement
Advertisement