Advertisement

তৈরি থাকুন, সাধ্যের মধ্যে Harley Davidson Sprint 440 আসছে, দাম কত, ইঞ্জিন কেমন?

Harley Davidson আনছে নতুন ক্রুজার বাইক। তাতে মিলবে দারুণ ইঞ্জিন। ক্রুজার কমফোর্ট। সেই সঙ্গে দামটাও রয়েছে সাধ্যের মধ্যে। তাই ঝটপট Harley Davidson Sprint 440 সম্পর্কে বিশদে জেনে নিন।

হার্লে ডেভিডসন স্প্রিন্ট ৪৪০ (ছবি: সংস্থা)হার্লে ডেভিডসন স্প্রিন্ট ৪৪০ (ছবি: সংস্থা)
Aajtak Bangla
  • কলকাতা,
  • 12 Oct 2026,
  • अपडेटेड 12:19 PM IST
  • Harley Davidson আনছে নতুন ক্রুজার বাইক
  • তাতে মিলবে দারুণ ইঞ্জিন
  • সেই সঙ্গে দামটাও রয়েছে সাধ্যের মধ্যে

Harley Davidson নামটাই বাইক প্রেমীদের কাছে যথেষ্ট। আর ভাল খবর হল, সংস্থাটি সাধ্যের মধ্যে বাইকের সম্ভার আরও বাড়াতে চলেছে। হার্লে ডেভিডসন নিশ্চিত করেছে, তারা Sprint 440 নামে একটি নতুন এন্ট্রি লেভেল ক্রুজার বাইক লঞ্চ করবে। এই বাইকটি তারা হিরো মটোকর্পের সঙ্গে বানাচ্ছে। এটি X440 প্ল্যাটফর্মের উপর তৈরি করা হতে পারে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় এই বাইকের টিজার সামনে আসছে। আর সেই টিজারের দিকে তাকালে এটা পরিষ্কার যে স্প্রিন্ট ৪৪০-এর ডিজাইন এক্স৪৪০ থেকে অনেকটাই আলাদা হবে। তবে এতে মিলবে ক্রুজ স্টাইল। 

এই টিজারটিতে স্প্রিন্ট ৪৪০-এর একটি ক্লাসিক ডিজাইন সামনে আনা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, গোলাকার এরটি হেডলাইট রয়েছে। এটির উপর বসানো রয়েছে একটি প্লাস্টিক কভার। ধারণা করা হচ্ছে, এর মাধ্যমে ওয়্যারিং এবং কেবলগুলি আড়াল করা হয়েছে। যার ফলে বাইকটি পাবে একটা ক্লিন লুক। 

কেমন হবে সিট হাইট?
স্প্রিন্ট ৪৪০-এর সামনের চাকাটি পিছনের তুলনায় বড় বলে মনে হচ্ছে। এর ফলেই বাইকটা পাবে সেরা লুক। সেই সঙ্গে বাইকের সিটের উচ্চতাও কম হতে পারে। মাথায় রাখতে হবে, বর্তমানে হার্লে ডেভিডসন এক্স৪৪০-এর সিটের উচ্চতা ৮০৫ মিমি। আর স্প্রিন্ট ৪৪০-এর সিটের উচ্চতা আরও কম হতে পারে। এমনটাই মনে করা হচ্ছে। 

এছাড়া এই বাইকের সাবফ্রেমেও উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে। তবে ফ্রেমের সামনের অংশটি এক্স ৪৪০-এর মতোই হবে বলে মনে করা হচ্ছে। 

ট্যাঙ্ক কেমন হবে? 
স্প্রিন্ট ৪৪০-এর ফুয়েল ট্যাঙ্কের ডিজাইন অনেকটাই আলাদা হতে চলেছে। এতে রয়েছে গোলাকার এবং ক্লাসিক ডিজাইনের একটি ট্যাঙ্ক। এটি হার্লে ডেভিডসনেভর ক্লাসিক ক্রুজার বাইকগুলির কথা মনে করিয়ে দিতে পারে। এতে মিলবে স্কুপড সিট। যাতে চালক এবং পিলিয়ন যাত্রী, দুইজনেই বসতে পারবেন। 

এই বাইকে সরু একটু হ্যান্ডেলবার পাওয়া যাবে। যার ফলে এটি আরও আরামদায়ক হবে উঠবে। খুব সহজেই রাইড করা যাবে। 

Advertisement

হার্লে ডেভিডসন স্প্রিন্ট্র ৪৪০-এর সামনে আপসাইড ডাউন ইউএসডি ফর্ম পাওয়া যাবে। সেই সঙ্গে পিছনে থাকবে টুইন শক অ্যাবজর্ভার। 

ইঞ্জিন কেমন হবে? 
স্প্রিন্ট ৪৪০ এবং এক্স ৪৪০-এর মধ্যে ইঞ্জিনে মিল থাকতে পারে। এক্ষেত্রে বাইকটিতে ৪৪০ সিসি সিঙ্গল সিলিন্ডার, এয়ার-অয়ের- কুলড ইঞ্জিন পাওয়া যাবে। সঙ্গে মিলবে ৬ স্পিড গিয়ারবস্ক। এই ইঞ্জিনে ২৭ হর্সপাওয়ার এবং ৩৮ নিউটন মিটার টর্ক তৈরি করা যাবে। তাই এই বাইকে যে দারুণ পাওয়ার মিলবে, এই কথা তো বলাই বাহুল্য। 

দাম হতে কত টাকা? 
মধ্যবিত্তের সাধ্যের মধ্যেই থাকবে এই বাইকের দাম। তবে এখনও এর অফিসিয়াল দাম জানায়নি সংস্থা। যদিও আশা করা হচ্ছে, এক্স ৪৪০-এর তুলনায় এর দাম বেশি হতে পারে। এক্ষেত্রে এক্স ৪৪০-এর দাম ২.৭৫ লক্ষ থেকে শুরু হয়। এর থেকে কিছুটা বেশিই হতে পারে দাম। 

  

 

Read more!
Advertisement
Advertisement