Advertisement

Hero Flex Fuel Bike: E85 পেট্রোলেও চলবে HERO-র নতুন দুই বাইক, হটকেকের মতো বিক্রি হচ্ছে, দাম কত?

হিরো কর্তৃপক্ষ ২৯ অক্টোবর, ২০২৬ তাদের কোয়ার্টার ২ আর্নিংস কলে নিজেদের ফ্লেক্স ফুয়েলে চলা বাইক নিয়ে তথ্য প্রকাশ করেছে। সিইও হর্ষবর্ধন চিতলে জানিয়েছেন, এই বাইক বাজারে আসার মাত্র দুই মাসের মধ্যেই ১৫,০০০ ইউনিট বিক্রি করেছে। এক্ষেত্রে ডিলারদের কাছে এই সংখ্যক বাইক বিক্রি করা হয়েছে। 

হিরোর ফ্লেক্স ফুয়েলের বাইকহিরোর ফ্লেক্স ফুয়েলের বাইক
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 19 Nov 2026,
  • अपडेटेड 11:01 AM IST
  • ২০২৬ তাদের কোয়ার্টার ২ আর্নিংস কলে নিজেদের ফ্লেক্স ফুয়েলে চলা বাইক নিয়ে তথ্য প্রকাশ করেছে
  • এই বাইক বাজারে আসার মাত্র দুই মাসের মধ্যেই ১৫,০০০ ইউনিট বিক্রি করেছে
  • এক্ষেত্রে ডিলারদের কাছে এই সংখ্যক বাইক বিক্রি করা হয়েছে

ভারতের বাজারে এখন চলে এসেছে ইথানল মেশানো পেট্রোল। যেই কারণে ভারতীয় গাড়ি বা বাইক নির্মাতারাও এখন ফ্লেক্স ফুয়েলের উপর জোর দিচ্ছে। তারা এমন গাড়ি বা বাইক সামনে আনছে, যেগুলি ইথানল মেশানো পেট্রোলে ভাল চলে। আর সম্প্রতি হিরো মটোকর্পও নিজেদের পোর্টফোলিওতে দু'টি ফ্লেক্স ফুয়েল বাইক অ্যাড করেছে। এখনও প্রশ্ন হল, এই ধরনের বাইক কি কেউ কিনছে? আর এই প্রশ্নের উত্তরও দিয়েছে হিরো। তারা জানিয়েছে, ফ্লেক্স ফুয়েলে চলা বাইকগুলি ভাল সাড়া পাচ্ছে। দুই মাসের কিছু বেশি সময়ের মধ্যেই তারা ১৫,০০০ বেশি ফ্লেক্স ফুয়েলে চলা বাইক বিক্রি করেছে বলে খবর। এমনকী যেই সব জায়গায় এখনও ফ্লেক্স ফুয়েল পাওয়া যাচ্ছে না, সেখানেও এই বাইকের চাহিদা রয়েছে বলে দাবি করা হয়েছে। 

কী বলছে সংস্থা?
হিরো কর্তৃপক্ষ ২৯ অক্টোবর, ২০২৬ তাদের কোয়ার্টার ২ আর্নিংস কলে নিজেদের ফ্লেক্স ফুয়েলে চলা বাইক নিয়ে তথ্য প্রকাশ করেছে। সিইও হর্ষবর্ধন চিতলে জানিয়েছেন, এই বাইক বাজারে আসার মাত্র দুই মাসের মধ্যেই ১৫,০০০ ইউনিট বিক্রি করেছে। এক্ষেত্রে ডিলারদের কাছে এই সংখ্যক বাইক বিক্রি করা হয়েছে। 

প্রসঙ্গত, বর্তমানে ফ্লেক্স ফুয়েল মডেল শুধুমাত্র নির্দিষ্ট কিছু ডিলারশিপেই পাওয়া যাচ্ছে। কারণ, ই৮৫ পেট্রোল এখনও দেশের অনেক জায়গাতেই পাওয়া যাচ্ছে না। তবে এই প্রতিকূলতার মধ্যেও ১৫ হাজারের বেশি সংখ্যক ফ্লেক্স ফুয়েল বাইক বিক্রি করেছে হিরো। তবে এই ইউনিটগুলি কোন কোন জায়গায় বিক্রি করা হয়েছে, এই বিষয়ে কিছুই জানায়নি সংস্থা। 

বাইকের দাম কত? 
হিরোর পোর্টফোলিওতে দু'টি ফ্লেক্স-ফুয়েল বাইক রয়েছে। একটি হল এইচএফ ডিলাক্স ফ্লেক্স ফুয়েল। অপরটি হল হিরো স্প্লেন্ডর প্লাস ফ্লেক্স ফুয়েল। এই দুই বাইকের দাম ৭২,৭৯২ টাকা ও ৮২,৭১০ টাকা। যদিও এগুলি এক্স শোরুম দাম। কেনার সময় এর সঙ্গে ট্যাক্স ও ইনস্যুরেন্স যোগ হবে। তারপরই মিলবে বাইক। 

কী কী ফিচার রয়েছে?
এই দুই বাইকে ৯৭.২ সিসি, সিঙ্গল সিলিন্ডার, এয়ার কুলড ইঞ্জিন রয়েছে। এই ইঞ্জিনটি সর্বোচ্চ ৮.৪ এইচপি শক্তি এবং ৮.৩ এনএম টর্ক উৎপন্ন করে। সবথেকে বড় কথা, এই বাইকগুলি ই২০ থেকে ই৮৫ তেলে চালানো যাবে। তাই এই বাইক একবার কিনলে লাভই হবে।

Advertisement

যদিও এই নিবন্ধটি পড়ে বাইক কেনার প্রয়োজন নেই। তার আগে নিজে রিসার্চ করুন। তারপরই সিদ্ধান্ত নিন। 

 

Read more!
Advertisement
Advertisement