Advertisement

৭০ কিমি মাইলেজ, লো মেন্টেনেন্স Hero Splendor Plus-এর দাম কত, কী ফিচার?

Hero Splendor Plus দারুণ একটি বাইক। এর মাইলেজ ৭০ কিমি প্রতি লিটার। সেই সঙ্গে এতে ভাল মানের ইঞ্জিন পাওয়া যায়। তাই ঝটপট এই বাইকের দাম এবং ফিচার জেনে নিন।

হিরো স্পেন্ডর প্লাসহিরো স্পেন্ডর প্লাস
Aajtak Bangla
  • কলকাতা,
  • 10 Oct 2026,
  • अपडेटेड 4:46 PM IST
  • Hero Splendor Plus দারুণ একটি বাইক
  • এর মাইলেজ ৭০ কিমি প্রতি লিটার
  • সেই সঙ্গে এতে ভাল মানের ইঞ্জিন পাওয়া যায়

বাইক কেনার সময় এক একজন, এক একটা বিষয়কে প্রাধান্য দেন। কারও দরকার হাই পিকআপ, সেরা লুকের বাইক। আবার কারও প্রায়োরিটি মাইলেজ এবং লো মেন্টেনেন্স। আর আপনিও যদি হাই মাইলেজ লো মেন্টেনেন্স বাইক খোঁজেন, তাহলে সেরার সেরা একটা অপশন হতে পারে হিরো স্প্লেন্ডার প্লাস। এটি ভারতের অন্যতম বিক্রিত একটি বাইক। এর মাইলেজ ৭০ কিমি প্রতি লিটার বলে দাবি করে সংস্থা। 

তাই আর সময় নষ্ট নয়, বরং জেনে নিন হিরো স্প্লেন্ডার প্লাস বাইকটিতে ঠিক কী ফিচার রয়েছে? এর ইঞ্জিন কেমন? এর দাম কী? 

ইঞ্জিন কেমন?
এই বাইকে সেরার সেরা ভরসাযোগ্য ইঞ্জিন পাওয়া যায়। এতে ৯৭.২ সিসি এয়ার কুলড, ৪ স্ট্রোক, সিঙ্গল সিলিন্ডার, ওএইচসি যুক্ত ইঞ্জিন মেলে। এর ফুয়েল এফিসিয়েন্সি দারুণ। তাই ইঞ্জিন নিয়ে আলাদা করে চিন্তা করতে হবে না। 

কতটা শক্তি জেনারেট করে? 
এই বাইকের ইঞ্জিন বেশ ভালই শক্তি তৈরি করতে পারে। এক্ষেত্রে ৭.৯১ - ৮.০২ পিএস @ ৮০০০ আরপিএম সর্বোচ্চ শক্তি তৈরি করে। এটির টর্ক হল ৮.০৬ এনএম @ ৬০০০ আরপিএম। এই বাইকের ৪ স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন রয়েছে। তাই এই বাইক দারুণ মাইলেজ দেয়। টাকা বাঁচায়। সঙ্গে মেলে দমদার পাওয়ার। 

আর যা জানা জরুরি
এই বাইকের ফুয়েল ট্যাঙ্কে ৯.৮ লিটার তেল ধরে। তাই একবার ফুল ট্যাঙ্ক করলে দিঘা ঘুরে বাড়ি ফিরে আসা যায়। 

এই বাইকের সিটের উচ্চতা ৭৮৫ মিমি। বাইকটির ওজন হল ১১২ কেজি। 

অবশ্য এই বাইকে ডিশ ব্রেক নেই। তার বদলে ড্রাম ব্রেক ভ্যারিয়েন্টই কিনতে হবে। তবে এতে টিউবলেস টায়ার মিলবে।

মাইলেজ কত? 
মাইলেজ যদি আপনার প্রায়োরিটি হয়, তাহলে অনায়াসে এই বাইকটা হতে পারে প্রথম পছন্দ। কারণ, এর মাইলেজ অনেকটাই বেশি। হিরো দাবি করে, এই বাইকের মাইলেজ ৭০ কিমি প্রতি লিটার। তবে বাস্তবের মাটিতে হয়তো মাইলেজ সামান্য কমতে পারে। এক্ষেত্রে ৬০ থেকে ৬৫-এর মধ্যে এভারেজ পেতে পারেন। তবে তার থেকে বেশি কমবে না এর মাইলেজ। তাই অনায়াসে এই বাইকটা কিনে নিতে পারেন। 

Advertisement

দাম কত? 
এই বাইকের একাধিক ভ্যারিয়েন্ট রয়েছে। সেক্ষেত্রে কলকাতায় বেস ভ্যারিয়েন্টের এক্স শোরুম দাম ৭৮,৬৮৮ থেকে শুরু। এরপর নানা ট্যাক্স ও ইনস্যুরেন্স যোগ হবে। তাই কিনতে চাইলে একবার শোরুমে গিয়ে খোঁজ নিয়ে নিন।  

 

Read more!
Advertisement
Advertisement