Advertisement

রাজ্যে হুকিং বন্ধ করতে 'বিদ্যুত্‍ প্রহরী', কীভাবে কাজ করবে এই App?

Bidyut Prahari App: রাজ্যে বিদ্যুৎ চুরি বন্ধ করতে উদ্যোগী হল রাজ্য সরকার। হুকিং-এর ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে বিদ্যুৎ দফতরের কর্মীদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

রাজ্যে 'হুকিং রোগ' সারাতে দাওয়াই বিদ্যুৎ প্রহরীরাজ্যে 'হুকিং রোগ' সারাতে দাওয়াই বিদ্যুৎ প্রহরী
Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 Jul 2026,
  • अपडेटेड 2:43 PM IST
  • রাজ্যে হুকিং রোগ সারাতে বদ্ধ পরিকর নতুন সরকার।
  • হুকিংয়ের ক্ষেত্রে একেবারেই জিরো টলারেন্স নীতি মেনে চলতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
  • চুরি রুখতে নতুন অ্যাপ এনেছে রাজ্য সরকার।

রাজ্যে হুকিং রোগ সারাতে বদ্ধ পরিকর নতুন সরকার। গতকাল বিদ্যুৎ ভবনে একটি বৈঠক করে বিষয়টি ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি হুকিংয়ের ক্ষেত্রে একেবারেই জিরো টলারেন্স নীতি মেনে চলতে নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ বিভাগের কর্মীদের। এমনকি সেক্ষেত্রে যদি কোনও বিজেপি নেতাও ফোন করে, তাঁদের কথাও না শোনার জন্য বিদ্যুৎ দফতরের কর্মীদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

চুরি রুখতে নতুন অ্যাপ এনেছে রাজ্য সরকার

রাজ্যে বিদ্যুতের চুরি রুখতে একটি নতুন অ্যাপ নিয়ে হাজির হয়েছে রাজ্য সরকার। বিদ্যুৎ ভবন থেকে গতকালই বিদ্যুৎ প্রহরী’   নামে ওই অ্যাপের উদ্বোধন করেন  শুভেন্দু অধিকারী। এই অ্যাপের মাধ্যমে কোনও ব্যক্তি বিদ্যুৎ চুরি সংক্রান্ত যাবতীয় অভিযোগ জানাতে পারবেন। দ্রুততার সঙ্গে সেই অভিযোগের সমাধান করা হবে।

কী ভাবে এই অ্যাপ ব্যবহার করবেন?

'বিদ্যুৎ প্রহরী' বা 'Bidyut Prahari' নামে ওই অ্যাপটি প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। স্পষ্ট করে লেখা রয়েছে অ্যাপটি WBSEDCL- এর তরফে তৈরি। প্লে স্টোর থেকে ডাউনলোডের পর অ্যাপ্লিকেশনটি খুললে প্রথমে 'Enter App' বলে একটি অপশন রয়েছে। সেটিতে ক্লিক করলে স্ক্রিন জুড়ে একটি নোটিফিকেশন দেখা যাচ্ছ। যেখানে বলা হচ্ছে এটি একটি বিদ্যুৎ চুরি সংক্রান্ত অভিযোগ জানানোর প্ল্যাটফর্ম। বাংলা ছাড়াও ইংরাজি ও হিন্দি ভাষাতে এই নোটিফিকেশন রয়েছে।

এরপর স্ক্রল ডাউন করে নীচের দিকে নামতে থাকলে প্রথম অপশনটি রয়েছে বিদ্যুৎ সংক্রান্ত অভিযোগ দায়ের করার জন্য।  এই অপশনে ক্লিক করলে আবার ৩টি অপশন আসছে- 'ডিরেক্ট হুকিং', 'মিটার ট্যাম্পারিং', 'ট্যাপিং ফ্রম জংশন বক্স'। 

এরমধ্যে 'ডিরেক্ট হুকিং' অপশনে ঢুকে ক্লিক করলে অভিযোগ সাবমিট করার আগে ৪টি ধাপ সম্পন্ন করতে হবে। প্রথম ধাপে বিদ্যুৎ চুরি যেখানে হচ্ছে, সেই নির্দিষ্ট জায়গার একটি ছবি তুলতে হবে। এরপর লোকেশন 'অন' করতে হবে। তারপর  ডিভিশন বেছে নিয়ে শেষে সাবমিট করতে হবে। যদিও বর্তমানে (২২ জুলাই দুপুর ২টো পর্যন্ত) অ্যাপে বলা হচ্ছে, Bidyut Prahari মোবাইল অ্যাপ এখনও এই কলকাতা পৌর এলাকায় চালু হয়নি।

Advertisement

 'মিটার ট্যাম্পারিং' অপশনের ক্ষেত্রেও ছবি তুলে পোস্ট করার জায়গা রয়েছে। এছাড়াও, এছাড়াও, কোথাও বিদ্যুতের সমস্যা থাকলে বা তার ছেঁড়া থাকলেও অভিযোগ জানানো যাবে এই অ্যাপের মাধ্যমে। পরের অপশনে নিজের জানানো অভিযোগের স্ট্যাটাস চেক করারও জায়গা রয়েছে অ্যাপটিতে। অর্থাৎ এই সেকশনে গিয়ে কোনও ব্যক্তি নিজের জানানো অভিযোগের স্ট্যাটাস জানতে পারবেন।

 

Read more!
Advertisement
Advertisement