Advertisement

বেড়ে যাবে Royal Enfield Bullet 350-এর মাইলেজ, রইল ৫ নিনজা টেকনিক

বুলেট ৩৫০-এর মাইলেজ কম বলে চিন্তায়? এবার সেই সমস্যার সহজ সমাধান জানালাম। এই নিয়ম মেনে চললেই বুলেট তেল খাবে কম।

বুলেটের মাইলেজ বাড়ান এভাবেবুলেটের মাইলেজ বাড়ান এভাবে
Aajtak Bangla
  • কলকাতা,
  • 12 Jun 2026,
  • अपडेटेड 11:59 AM IST
  • বুলেট ৩৫০-এর মাইলেজ কম বলে চিন্তায়?
  • এবার সেই সমস্যার সহজ সমাধান জানালাম
  • এই নিয়ম মেনে চললেই বুলেট তেল খাবে কম

রয়্যাল এনফিল্ড বুলেট ৩৫০ বাইকটি অনেকেই পছন্দ করেন। এটার জনপ্রিয়তাও খুবই বেশি। তাই শোরুমে গেলেই এই বাইক কিনে আনা যায় না। বরং প্রথমে বুক করতে হয়। তারপর পাওয়া যায় বাইক।

কিন্তু এই বাইক কেনার পরই অনেকে বড়সড় সমস্যায় পড়েন। তাঁরা এই বাইকের মাইলেজ কম বলে অভিযোগ করতে থাকেন। তবে সত্যি বলতে, এই মাইলেজ কম থাকার সমস্যার সহজ সমাধান করাও সম্ভব। এক্ষেত্রে কিছু নিয়ম মেনে চললেই অনায়াসে বুলেট বাইকটির মাইলেজ বাড়িয়ে নিতে পারবেন। 

সঠিক গিয়ারে বাইক চালান
আপনার বুলেটের মাইলেজ বাড়াতে চাইলে সবার প্রথমে সঠিক গিয়ারে বাইক চালাতে হবে। খুব কম গিয়ার বা হাই গিয়ারে বাইক চালাবেন না। তাতে মাইলেজে বড়সড় জটিলতা তৈরি হতে পারে। তাই চেষ্টা করুন সঠিক গিয়ারে বুলেট চালানোর। এই কাজটা করলেই বাড়বে মাইলেজ। 

স্পিড ঠিক রাখুন
আপনাকে অবশ্যই সঠিক স্পিডে বুলেট বাইকটি চালাতে হবে। খুব জোরে বা অত্যন্ত ধীরে বাইক চালালে সমস্যা রয়েছে। তাই এই ভুল করবেন না। বরং চেষ্টা করুন ঠিক ঠাক স্পিডে বাইক চালানোর। বুলেট বাইকটি মোটামুটি ৪০ থেকে ৫৫ কিমি গতিবেগের মধ্যে বাইক চালান। এই কাজটা করলেই কাজ হবে। দেখবেন বাড়বে মাইলেজ। 

টায়ার প্রেশার ঠিক রাখুন
অনেকেই বাইকের টায়ারে ঠিক সময়ে হাওয়া ভরেন না। আর টায়ার প্রেশার ঠিক না থাকলে বেশি তেল খাওয়া স্বাভাবিক। তাই এই সমস্যার সমাধানে নিয়মিত বাইকের চাকায় হাওয়া ভরুন। এই কাজটা করলেই খেলা ঘুরে যাবে। দেখবেন অনায়াসে বেড়ে যাবে বাইকের মাইলেজ। 

এয়ার ফিল্টার পরিষ্কার করুন
নিয়মিত এয়ার ফিল্টার বদলে ফেলতে হবে। নইলে বাইক তেল খাবে বেশি। এছাড়া ইঞ্জিন অয়েলও পরিবর্তন করা দরকার। পাশাপাশি নিয়মিত বাইকটির সার্ভিস করুন। ব্যাস, এই কয়েকটি নিয়ম মেনে চললেই অনায়াসে মাইলেজ বাড়িয়ে নিতে পারবেন। তাই চিন্তার কিছু নেই। 

চেনের দিকে নজর দিন
অনেক সময়ই বুলেটের চেনে সমস্যা হয়। এই সমস্যার জন্য বুলেটের মাইলেজ কমে বা বেড়ে যেতে পারে। তাই এই ভুল করা চলবে না। বরং চেষ্টা করুন চেন ঠিক রাখার। প্রয়োজনে সার্ভিস সেন্টারে দিয়ে চেন ঠিক করান। তাতেই মাইলেজ বাড়বে রয়্যাল এনফিল্ড বুলেটের। তাই এখন থেকে এই সব নিয়মগুলি মেনে চলুন।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement