
ভারতে আসছেন বিশ্বের তাবড় সংস্থার সিইও-রা। এই তালিকায় গুগল থেকে শুরু করে এনভিডিয়ার মতো সংস্থার সিইও-রা রয়েছেন। এখন প্রশ্ন হল, কেন তাঁরা হঠাৎ ভারতমুখী? তাহলে শুনুন, ১৬ থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত এআই সামিট হতে চলেছে ভারতে। এই সম্মেলন অনুষ্ঠিত হবে 'ভারত মণ্ডপম'-এ।
যতদূর খবর, এই মিটিংয়ে রয়েছে ১০০ দেশের প্রতিনিধি। পাশাপাশি ১৫ থেকে ২০টি দেশের সরকারের প্রধান এবং বিশ্বের তাবড় সব সংস্থার ৫০ সিইও উপস্থিত থাকবেন বলে খবর রয়েছে। এছাড়া এখানে ভারতীয় সংস্থার মাথারাও উপস্থিত থাকবেন।
শুধু তাই নয়, এই সামিটে এআই দুনিয়ার ৫০০-এর বেশি পরিচিত মুখ উপস্থিত থাকবেন বলে খবর। এই সব ব্যক্তিরা গবেষণা, উদ্ভাবন থেকে শুরু করে ম্যানেজমেন্টের কাজ সামলান। জানলে অবাক হয়ে যাবেন, এখানে উপস্থিত হবেন গুগল সিইও সুন্দর পিচাই এবং অন্থ্রোপিকের সিইও দারিও অ্যামোদেইও। তাই এই সামিটের দিকে চেয়ে রয়েছে গোটা দুনিয়া।
ভারতের উপর রয়েছে দায়িত্ব
এই বছর ভারতের উপর দায়িত্ব রয়েছে এআই সামিট আয়োজনের। আর সেই অনুষ্ঠানে শুধু এআই বিশেষজ্ঞরা নন, সেই সঙ্গে মোটামুটি ২০টি দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং উপ-রাষ্ট্রপতি উপস্থিত থাকতে চলেছেন বলে খবর।
কারা অংশগ্রহণ করতে চলেছেন?
কীভাবে রেজিস্টার করবেন?
আপনি অনায়াসে এই সম্মেলনে রেজিস্টার করতে পারেন। আপনাকে যেতে হবে impact.indiaai.gov.in-এ। তারপর ক্লিক করুন রেজিস্টার নাও। সেখান থেকে রেজিস্টার অ্যাজ ডেলিগেটসে ক্লিক করুন। তারপর নিজের ব্যক্তিগত তথ্য আপলোড করুন।
এক্ষেত্রে নামের পাশাপাশি অন্যান্য তথ্য দিতে হবে। এরপর রেজিস্টেশন কমপ্লিট হলেই আপনি পাঁচদিনের ইভেন্টে অংশগ্রহণ করতে হবে। এই ইভেন্ট ৭০০-এর বেশি সেশন হবে। সেখানে এআই সুরক্ষা থেকে শুরু করে এথিকাল ফ্রেমওয়ার্ক, ডেটা প্রোটেকশন এবং এআই স্ট্র্যাটেজি নিয়ে চলবে আলোচনা। তাই আগ্রহ থাকলে আজই রেজিস্টার করুন।
ভারতের সামনে বড় সুযোগ
বিশেষজ্ঞদের মতে, এআই হল ভবিষ্যৎ। যেই দেশ এআই-তে পিছিয়ে থাকবে, তারা সবদিক থেকেই পিছিয়ে পড়বে। আর ভাল খবর হল, ভারত ইতিমধ্যেই এআই-এর বিষয়ে গিয়েছে। করছে সামিটও।