Advertisement

Disney Plus Hotstar Subscription: ফ্রি-তে ম্যাচ দেখুন ডিজনি প্লাস হটস্টারে, কীভাবে?

ম্যাচটি স্টার স্পোর্টস নেটওয়ার্কের পাশাপাশি  লাইভ স্ট্রিম হবে Disney+ Hotstar-এ। এজন্য সাবস্ক্রিপশন থাকা বাধ্যতামূলক। তবে ফ্রি-তেও  ডিজনি প্লাস হটস্টারের সাবক্রিপশন পেতে পারেন। কীভাবে? 

ভারত-পাকিস্তান ম্যাচভারত-পাকিস্তান ম্যাচ
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 28 Aug 2022,
  • अपडेटेड 6:45 PM IST
  • ম্যাচটি স্টার স্পোর্টস নেটওয়ার্কের পাশাপাশি  লাইভ স্ট্রিম হবে Disney+ Hotstar-এ।
  • এজন্য সাবস্ক্রিপশন থাকা বাধ্যতামূলক।

Asia Cup 2022: ভারত-পাকিস্তান মহারণ। এশিয়া কাপে মুখোমুখি দুই দেশ। ভারতীয় সময় সন্ধে সাড়ে ৭টায় শুরু হবে ম্যাচ। ম্যাচটি স্টার স্পোর্টস নেটওয়ার্কের পাশাপাশি  লাইভ স্ট্রিম হবে Disney+ Hotstar-এ। এজন্য সাবস্ক্রিপশন থাকা বাধ্যতামূলক। তবে ফ্রি-তেও  ডিজনি প্লাস হটস্টারের সাবক্রিপশন পেতে পারেন। কীভাবে? 

Flipkart সুপার কয়েন থেকে বিনামূল্যে Disney + Hotstar প্রিমিয়াম সাবস্ক্রিপশন পেতে পারেন। ফ্লিপকার্টে কোনও জিনিস কিনলেই মেলে সুপার কয়েন। এই কয়েন ব্যবহার করলে হটস্টারের সাবক্রিপশন পাওয়া যায়। এজন্য আপনাকে Flipkart অ্যাপের সুপার কয়েন বিভাগে যান। লেটেস্ট ভিডিও এন্টারটেইনমেন্ট রিওয়ার্ডস বিভাগে যান। তার পর Disney+ Hotstar অফার গ্রহণ করুন। এজন্য আপনার কমপক্ষে ৪৯৯ সুপার কয়েন লাগবে। 

Jio ব্যবহারকারীদের জন্য অফার

Jio-এর একাধিক প্রিপেড প্ল্যানে Disney + Hotstar-র সাবক্রিপশন  পাওয়া যায়। Hotstar-এ ৩ মাস থেকে ১ বছরের মেয়াদের জন্য উপলব্ধ। 

- Disney+ Hotstar মোবাইল সাবস্ক্রিপশন প্রিপেইড প্ল্যান (3 মাসের জন্য) ৩৩৩ টাকা, 419 টাকা এবং ৫৮৩ টাকার প্রিপেড প্ল্যান। 

-ডিজনি প্লাস হটস্টার মোবাইল সাবস্ক্রিপশন সহ প্রিপেইড প্ল্যান (১ বছরের জন্য) ৪৯৯ টাকা, ৭৯৯ টাকা এবং ১০৬৬ টাকার প্রিপেড প্ল্যান।

-ডিজনি প্লাস হটস্টার প্রিমিয়াম সাবস্ক্রিপশন-সহ প্রিপেইড প্ল্যান (1 বছরের জন্য) ১৪৯৯ টাকা এবং ৪১৯৯ টাকার প্ল্যান।

এয়ারটেল ব্যবহারকারীদের জন্য অফার

Airtel প্রিপেইড প্ল্যান ডিজনি+ হটস্টার মেলে। ৩ মাস থেকে ১ বছরের সাবক্রিপশন পাওয়া যায়।

এর জন্য আপনি ৩৯৯, ৮৩৯, ৪৯৯, ৫৯৯ বা ৩৩৫৯ টাকার প্রিপেইড প্ল্যান নিতে পারেন। Disney + Hotstar মোবাইল সাবস্ক্রিপশন এই প্ল্যানগুলির সঙ্গে পাওয়া যাবে। 

Vi ব্যবহারকারীদের জন্য অফার

Vi-এর দুটি প্রিপেইড প্ল্যানে Disney+ Hotstar-র সাবক্রিপশন মেলে। এটির মেয়াদ ১ বছর। এই প্ল্যানগুলি হল ৪৯৯ টাকা এবং ৬০১ টাকার। 

Times Prime সাবস্ক্রিপশন

এছাড়াও আপনি Times Prime-এর মাধ্যমে OTT প্ল্যাটফর্মে সাবক্রিপশন সাবক্রিপশন নিতে পারেন। এতে ব্যবহারকারীদের বেশ কয়েকটি OTT অ্যাপের সাবস্ক্রিপশন দেওয়া হয়।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement