Advertisement

iPhone 18 Pro এবং iPhone 18 Pro Max-এর দাম কত? লঞ্চের আগেই ফাঁস

প্রতিবারের মতো এবারও Apple লুকোছাপা করছে। যদিও তা সত্ত্বেও লিক হয়েছে iPhone 18 সিরিজের মডেলগুলির সম্ভাব্য দাম। কয়েক ঘণ্টার মধ্যেই মঞ্চের পর্দা উঠবে আর লঞ্চ হবে iPhone 18 সিরিজ।

iPhone 18, iPhone 18 Pro Max দাম কত? iPhone 18, iPhone 18 Pro Max দাম কত?
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 09 Sep 2026,
  • अपडेटेड 3:52 PM IST
  • লিক হয়েছে iPhone 18 সিরিজের দাম
  • কয়েক ঘণ্টার মধ্যেই মঞ্চের পর্দা উঠবে
  • রয়েছে বড় ক্যামেরা আপগ্রেড এবং ডার্ক চেরি রঙের মডেল

মঞ্চ প্রস্তুত। দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। প্রত্যেকেরই চোখ রয়েছে ক্যালিফোর্নিয়ার অ্যাপল পার্কে স্টিভ জোবস থিয়েটারের দিকে। কারণ আর কয়েক ঘণ্টার মধ্যেই মঞ্চের পর্দা উঠবে আর লঞ্চ হবে iPhone 18 সিরিজ।

তবে এবারের বিশেষ আকর্ষণ iPhone Duo অর্থাৎ ফোল্ডিং মডেলটির। তবে প্রতিবারের মতো এবারও Apple লুকোছাপা করছে। যদিও তা সত্ত্বেও লিক হয়েছে iPhone 18 সিরিজের মডেলগুলির সম্ভাব্য দাম। 

জানা গিয়েছে, iPhone 18 Pro এ যাবৎকালের সবচেয়ে শক্তিশালী iPhone সিরিজ হতে চলেছে। iPhone 17 Pro সিরিজের থেকে অনেক ক্ষেত্রেই বেশি আপগ্রেডেড এটি। এতে থাকবে ছোট ডায়ানামিক আইল্যান্ড, নতুন A20 প্রো চিপ, বেটার কুলিং সিস্টেম, নতুন রং এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বড় ক্যামেরা। ফলত দামও যে বেশ কিছুটা বাড়বে, তা সহজেই বোঝা সম্ভব। 

iPhone 18 সিরিজের ফোনগুলির ভারতে কত দাম হবে?
চলতি বছরে স্মার্টফোন সস্তা হয়েছে। কিন্তু Apple দাম বাড়িয়েছে Mac, iPad-এর। ফলে iPhone 18 Pro  সিরিজও দামি হতে চলেছে। iPhone 17 Pro শুরু হয়েছে ১ লক্ষ ৩৪ হাজার ৯০০ টাকায়। এরপর নানা সামগ্রী এবং RAM-এর দাম বাড়ায় Apple ইতিমধ্যেই জানিয়েছে A20 প্রো চিপ এবং ২এনএম টেকনোলজিতের ক্ষেত্রে দাম আরও বাড়তে চলেছে। 

iPhone 18 Pro-এর দাম কত পড়বে?
এক্স পোস্টে ব্লুমবার্গের মার্ক গুরমান ইঙ্গিত দিয়েছেন Apple iPhone 18 Pro-এর দাম ১০০ ডলার বাড়াতে চলেছে। অর্থাৎ ভারতে তা শুরু হতে পারে ১ লক্ষ ৪৪ হাজার ৯০০ টাকা থেকে। আবার অন্য একটি রিপোর্ট বলছে, iPhone 18 Pro শুরু গতে পারে ১২৯৯ ডলার থেকে। iPhone 18 Pro Max-এর দাম হতে পারে ১৩৪৯ ডলার। 

ভারতে MacBook Air M5-এর দাম ৩০ হাজার বাড়তে চলেছে। MacBook Neo আরও দামি হয়েছে। ফলে অনুমান করা হচ্ছে iPhone 17 Pro-এর থেকে ১০ হাজার টাকা বেশি হতে পারে iPhone 18 Pro। সেক্ষেত্রে দাম হতে পারে ১ লক্ষ ৫৫ হাজার টাকা। Pro Max-এর দাম হবে আরও বেশি। 

Advertisement

কী কী বিশেষত্ব?
আরও বড় ক্যামেরা থাকেবে iPhone 18 সিরিজের মডেলগুলিতে। আরও নতুন নতুন রঙে এবার পাওয়া যাবে iPhone 18 সিরিজ। তার মধ্যে রয়েছে ডার্ক টেরি এবং লাইট ব্লু। iPhone 18 Pro Max-এ থাকবে বড় ব্যাটারি। 

 

Read more!
Advertisement
Advertisement