Advertisement

iPhone 18 Pro আসছে, ক্যামেরায় বিপ্লব ঘটতে চলেছে, দাম কেমন হবে?

লঞ্চ হতে চলা প্রো সিরিজের হ্যান্ডসেটগুলির দাম বর্তমান সিরিজের তুলনায় ২৬ হাজার টাকা পর্যন্ত বাড়তে পারে। ফলে অত্যাধুনিক নতুন আইফোন সিরিজের দাম এর দাম দেড় লক্ষ টাকা ছাড়িয়ে যাবে। iPhone 18 Pro দাম কত হবে?

iPhone 18 Pro দাম কত? iPhone 18 Pro দাম কত?
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 31 Jul 2026,
  • अपडेटेड 12:45 PM IST
  • iPhone 18 Pro-এর দাম শুরু হবে দেড় লাখ থেকে?
  • অত্যাধুনিক নতুন আইফোন সিরিজের দাম কত হবে?
  • বর্তমান সিরিজের তুলনায় ২৬ হাজার টাকা পর্যন্ত দাম বাড়বে

সেপ্টেম্বর মাসটি প্রযুক্তি জগতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মাসেই অ্যাপল বহু প্রতীক্ষিত নতুন আইফোন ১৮ প্রো সিরিজ বাজারে আনবে। 

রিপোর্ট অনুযায়ী, এই বছর লঞ্চ হতে চলা প্রো সিরিজের হ্যান্ডসেটগুলির দাম বর্তমান সিরিজের তুলনায় ২৬ হাজার টাকা পর্যন্ত বাড়তে পারে। বর্তমানে আইফোন ১৭ প্রো-এর প্রাথমিক ভ্যারিয়েন্টের দাম ১ লক্ষ ৩৪ হাজার ৯০০ টাকা। ২৬ হাজার টাকা বাড়লে এর দাম দেড় লক্ষ টাকা ছাড়িয়ে যাবে। 

রিপোর্ট অনুযাযী, আইফোন ১৮ প্রো সিরিজের টপ এন্ড ভ্যারিয়েন্টগুলির মধ্যে দামে একটি উল্লেখযোগ্য পার্থক্য দেখা যেতে পারে। ধারণা করা হচ্ছে, টপ এন্ড ভ্যারিয়েন্টগুলোর দাম উল্লেখযোগ্য ভাবে বাড়তে পারে। ভারতে এই মূল্যবৃদ্ধি প্রায় ২৬ হাজার টাকা হতে পারে। 

আইফোন ১৮ প্রো কেন এত দামি?
মূল্যবৃদ্ধির প্রধান কারণ হল যন্ত্রাংশের ক্রমশবর্ধমান দাম। অ্যাপল নতুন আইফোনের জন্য আরও শক্তিশালী একটি চিপসেট তৈরি করেছে। যা ২ ন্যানোমিটার চিপ প্রযুক্তিতে স্থানান্তরিত হচ্ছে। 

নতুন চিপসেট তৈরি করা ব্যয়বহুল
অ্যাপলের জন্য নতুন চিপটি তৈরি করা আগের প্রসেসরের চেয়ে উল্লেখযোগ্য ভাবে বেশি ব্যয়বহুল। এছাড়াও প্রো মডেলগুলিতে আরও বেশি RAM থাকবে, যা খরচ আরও বাড়িয়ে দেবে। 

কোম্পানি এখনও দাম প্রকাশ করেনি। তবে দাবি করেছে, আগামী আইফোন সিরিজের দাম বর্তমান আইফোনের তুলনায় বাড়বে। 

ক্যামেরা আরও ভাল হবে
অ্যাপল তাদর আইফোন ১৮ প্রো ভ্যারিয়েন্টগুলির ক্যামেপা সেন্সর আপগ্রেড করছে। এই সিরিজে ভ্যারিয়েবল অ্যাপারচারযুক্ত একটি প্রাইমারি ক্যামেরা থাকবে, যা ব্যবহারকারীদের শুটিংয়ের পরিস্থিতি অনুযায়ী লেন্সে প্রবেশ করা আলোর পরিমাণ নিয়ন্ত্রণ করার সুযোগ দেবে। টেলিফটো লেন্সটিরও উন্নতি করা হবে। 

আইফোন ১৮ প্রো সিরিজে পরবর্তী প্রজন্মের প্রসেসর ব্যবহার করা হবে। এই প্রসেসরটি TSMC-র ২ ন্যানোমিটার প্রসেস প্রযুক্তিতে তৈরি হবে। নতুন এই চিপসেটটি বর্তমান প্রজন্মের চেয়ে উন্নত পারফর্ম্যান্স দেবে এবং আরও বেশি শক্তি সাশ্রয়ী হবে। 

 

Read more!
Advertisement
Advertisement