
আগামী ৩ মাসের মধ্যেই পরবর্তী প্রজন্মের আইফোন বাজারে আসতে চলেছে। প্রতি বছরের মতো এ বারও সেপ্টেম্বর মাসেই অ্যাপল আইফোন লঞ্চ করা হচ্ছে বলে মনে করা হয়। তার আগেই অবশ্য আইফোন ১৮ প্রো সিরিজ নিয়ে একের পর এক তথ্য সামনে আসছে।
বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, এবারের আইফোনে প্রিমিয়াম আপগ্রেড আনতে পারে অ্যাপেল। এর মধ্যে থাকতে পারে আরও শক্তিশালী চিপসেট, উন্নত ক্যামেরা ও বড় ব্যাটারি।
সবচেয়ে বড় চমক হতে পারে লাইনআপে। রিপোর্ট বলছে, এ বছর হয়তো অ্যাপল আলাদা করে স্ট্যান্ডার্ড আইফোন ১৮ বা আইফোন ১৮ই আনবে না।
ডিজাইন কেমন থাকবে?
যতদূর খবর, আইফোন ১৮ প্রো সিরিজে অ্যাপলের বর্তমান প্রিমিয়াম ডিজাইন বজায় থাকবে। ট্রিপল ক্যামেরা সেটআপের পাশাপাশি বড় রিয়ার ক্যামেরা মডিউল থাকতে পারে আগের মতোই। তবে ব্যাক প্যানেলের ফিনিশিংয়ে কিছু বদল হতে পারে। এতে ফ্রেম ও ব্যাক প্যানেলের সংযোগ দারুণ দেখাবে।
বড় পরিবর্তন দেখা যেতে পারে ফোনের সামনের দিকে। আগে শোনা গিয়েছিল, অ্যাপল হয়তো ফেস আইডির যেই অংশটি রয়েছে, সেটা ডিসপ্লের নীচে নিয়ে যাবে। কিন্তু নতুন রিপোর্ট বলছে, সেই প্রযুক্তি এখনও তৈরি নয়। তার বদলে ডায়নামিক আইল্যান্ডের আকার ছোট করা হতে পারে।
ডিসপ্লে সাইজ প্রায় একই থাকতে পারে—
কিছু রিপোর্টে অবশ্য ৭ ইঞ্চি ডিসপ্লের কথাও বলা হয়েছে। যদিও তার কোনও জোরালো প্রমাণ নেই। অ্যাপল আরও উন্নত LTPO+ ডিসপ্লে প্রযুক্তি ব্যবহার করতে পারে।
ব্যাটারিতে বড় আপগ্রেড
আইফোন ১৮ প্রো ম্যাক্সে ব্যাটারিতে বিরাট আপগ্রেড থাকতে পারে। রিপোর্ট অনুযায়ী, ফোনটিতে ৫১০০mAh থেকে ৫২০০mAh ব্যাটারি থাকতে পারে। এটি আগের ভার্সনের তুলনায় কিছুটা বড়। তবে ব্যাটারির জন্য ফোনটা সামান্য মোটা হতে পারে।
ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত
এই ফোনের ক্যামেরাতে বিরাট পরিবর্তন হতে পারে। এতে থাকতে পারে ভ্যারিয়েবল অ্যাপারচার প্রযুক্তি। এর ফলে ক্যামেরা প্রয়োজন অনুযায়ী আলো নিয়ন্ত্রণ করতে পারবে। যার ফলে দারুণ ছবি উঠবে।
এছাড়া টেলিফোটো ক্যামেরাতেও উন্নতি হতে পারে। বড় অ্যাপারচারের কারণে কম আলোতেও উজ্জ্বল ছবি উঠতে পারে।
নতুন চিপ ও মডেম
আইফোন ১৮ প্রো সিরিজে থাকতে পারে অ্যাপলের নতুন এ২০ প্রসেসর। এটি তৈরি হচ্ছে টিএসএমসি-র ২ ন্যানোমিটার প্রযুক্তিতে।
রিপোর্ট অনুযায়ী, এর ফলে পারফরম্যান্স প্রায় ১৫ শতাংশ বাড়তে পারে। পাওয়ার এফিসিয়েন্সি প্রায় ৩০ শতাংশ ভাল হতে পারে।
কেমন রঙে পাওয়া যাবে?
এ বার প্রো সিরিজে নতুন রং আনতে পারে অ্যাপল। তার মধ্যে সবচেয়ে আলোচিত হল ডার্ক চেরি শেড। এ ছাড়াও সম্ভাব্য রং হল সিলভার, ডার্ক গ্রে এবং লাইট ব্লু।
ভারতে কত দাম হবে?
রিপোর্ট থেকে জানা যাচ্ছে, বড় হার্ডওয়্যার আপগ্রেড সত্ত্বেও অ্যাপল হয়তো খুব বেশি দাম বাড়াবে না।
আর ১৮ সিরিজের ফোনগুলির দামও এর আশপাশে থাকতে পারে।