
অনেকেরই স্বপ্ন থাকে হাতে একটা আইফোন থাকুক। তাই তাঁরা সেরা ডিলের জন্য অপেক্ষায় থাকেন। আর ভাল খবর হল, সদ্য লঞ্চ হওয়া iPhone Air-এর দাম অনেকেটাই কমেছে। তাই এখন চাইলেই কিনে ফেলতে পারেন ফোনটি। অনেকটাই সস্তা পড়বে কিন্তু!
২০২৫ সালের সেপ্টেম্বরেই লঞ্চ হয় ফোনটি। হাই এন্ড ফিচার সঙ্গে নিয়ে লঞ্চ হয় এই ফোন। আর এর বেস ভ্যারিয়েন্টের দাম রাখা হয় ১১৯৯০০ টাকা। এই ভ্যারিয়েন্টে ২৫৬ জিবি স্টোরেজ পাওয়া যায়। পাশাপাশি আরও দারণ সব ফিচার রয়েছে এতে।তবে বর্তমানে এই ফোনের দামই অনেকটা কমেছে।
কতটা দাম কমল?
এর দাম কমিয়ে করা হয়েছে ৯৪৯৯০ টাকা। এটিতে পাবেন ফ্ল্যাট ডিসকাউন্ট। এখন ২৪৯১০ টাকার ছাড় পাবেন ফোনটিতে। পাশাপাশি মিলবে নানা ধরনের ব্যাঙ্ক অফার। তাই কম পয়সায় লেটেস্ট আইফোন কেনার ইচ্ছে থাকলে এটাই সেরা সুযোগ।
কোথায় মিলছে অফার?
এই অফারটি মিলছে বিজয় সেলসে। সেখানেই ফোনটার দামে প্রায় ২৫ হাজার টাকার ডিসকাউন্ট মিলছে। এর পাশাপাশি বিভিন্ন ব্যাঙ্কের কার্ডেও রয়েছে ছাড়। যেমন এইচএসবিসি কার্ড পাবেন ৪৫০০ টাকার ডিসকাউন্ট। এছাড়া অন্যান্য ব্যাঙ্কের কার্ডে মোটামুটি ৪০০০ টাকা ছাড় পাবেন। এই সব অফার লাগানোর পর ফোনটার দাম কমে হয়ে যাবে ৮৯৪৯০ টাকা। যার সহজ অর্থ হল, সব মিলিয়ে মোটামুটি ৩০ হাজার টাকার মতো ছাড় পাবেন ফোনটিতে। তাই চাইলে এখনই ফোনটা কিনে নিতে পারেন। এত কমে এই ট্রেন্ডি স্মার্টফোন পাওয়া সত্যিই চাপের বিষয়।
কী কী লাভ মিলবে?
iPhone Air-এর রয়েছে ৬.৫ ইঞ্চি সুপার রেটিনা এক্সডিআর ডিসপ্লে। এই ডিসপ্লেতে পাবেন ১২০ হার্জ রিফ্রেশ রেট। আর এই ফোনের বেস ভ্যারিয়েন্টে পাবেন ১২৮ জিবি-এর স্টোরেজ। এতে রয়েছে অত্যন্ত শক্তিশালী এ১৯ প্রসেসর। যার ফলে গেম খেলতে বা কোনও কাজ করতে সমস্যা হবে না। সব স্মুদলি চলবে।
দারুণ ক্যামেরা
এই ফোনে রয়েছে ৪৮ মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা। আর তাতে ছবি ওঠে চমৎকার। পোট্রেট থেকে শুরু করে ল্যান্ডস্কেপ, সব ছবিই দেখার মতো হয়। এছাড়া এই ফোনের সেফলি ক্যামেরাও সেরার সেরা। এটি ১৮ মেগাপিক্সেলের। আর সেই ক্যামেরাতে সেলফি তুললে দারুণ লাগে। এছাড়া এই স্মার্টফোনে রয়েছে আইওএস ১৬। যার ফলে ফোন ব্যবহার করতে কোনও সমস্যা হবে না।