
জিও-র সবচেয়ে জনপ্রিয় প্ল্যানের মধ্যে ২৯৯ টাকার প্ল্যানটি সবচেয়ে জনপ্রিয়। এই প্ল্যানে আনলিমিটেড কলিং ছাড়াও পাওয়া যায় দৈনিক ডেটা, বিনোদনের সুবিধা। এয়ারটেলের কিছু প্রিপেইড অপশন বন্ধ হয়ে যাওয়ার পর, জিও-র এই প্ল্যানটি আরও বেশি জনপ্রিয় হয়ে উঠেছে। Jio-র তরফে স্পষ্ট করে বলা হয়েছে, এই প্ল্যানটি নতুন গ্রাহক ও পুরনো ব্যবহারকারী- উভয়ের জন্যই চালু থাকবে। এছাড়াও, জিও প্রাইম মেম্বারশিপ ব্যবহারকারীদের মুদ্রাস্ফীতি থেকেও স্বস্তি দেবে।
প্রাইম মেম্বারশিপ
যদি কোনও গ্রাহক ২৯৯ টাকার জিও-র রিচার্জ করেন, এবং তাঁর যদি তিনি প্রাইম মেম্বারশিপ নেওয়া থাকে, তবে তিনি বিশেষ সুবিধা নিতে পারেন। সবচেয়ে বড় সুবিধা হল, জিও প্রাইম মেম্বাররা জিও প্ল্যানগুলিতে এক বছরের প্রাইস গ্যারান্টি পান। অর্থাৎ ভবিষ্যতে Jio যদি তার রিচার্জ প্ল্যানগুলির দাম বাড়ায়, তাহলেও প্রাইম সদস্যরা আগামী এক বছর পর্যন্ত প্ল্যানগুলি বর্তমান দামে রিচার্জ করতে পারবেন। তবে, এই সুবিধাটি জিও-র সব প্ল্যানের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। তাই, মেম্বারশিপ কেনার আগে শর্তাবলী দেখে নেওয়া জরুরি।
২৯৯ টাকার Jio-র প্ল্যানে আর কী কী সুবিধা আছে?
জিও-র ২৯৯ টাকার প্রিপেইড প্ল্যানে এখনও ২৮ দিনের মেয়াদে প্রতিদিন ১.৫ জিবি ডেটা পাওয়া যায়। এছাড়াও, ব্যবহারকারীরা জিওহটস্টার, ৫,০০০ জিবি জিওক্লাউড স্টোরেজ এবং গুগল জেমিনি প্রো-এর সুবিধাও পান। এর অর্থ হল ২৯৯ টাকার প্ল্যানের ব্যবহারকারীদের তাদের প্ল্যানে দেওয়া দৈনিক ডেটা, বিনোদন, ক্লাউড স্টোরেজ এবং এআই সুবিধাগুলিতে কোনো পরিবর্তন করতে হবে না।
Jio প্রাইম মেম্বারশিপের সঙ্গে মিলবে ভাউচার
৩০০ টাকার জিও প্রাইম মেম্বারশিপের সঙ্গে মোট ৬০০ টাকার ক্যাশব্যাক ভাউচারও পাওয়া যায়। একটি ৩০০ টাকার ভাউচার নতুন জিওহোম বা জিওপিসি কানেকশন কেনার জন্য ব্যবহার করা যাবে। দ্বিতীয় ৩০০ টাকার ভাউচারটি পাওয়া যাবে যখন কোনও বন্ধু বা পরিবারের সদস্যের জন্য একটি নতুন জিও সিম অ্যাড করবেন তখন।
জিও প্রাইম কীভাবে কিনবেন?
MyJio অ্যাপ, Jio.com, Jio স্টোর এবং অনুমোদিত Jio পার্টনার স্টোর থেকে Jio Prime মেম্বারশিপ কিনতে পারবেন। প্রিপেইড এবং পোস্টপেইড গ্রাহকরা এই প্রাইম মেম্বারশিপ কিনতে পারবেন।
মনে রাখতে হবে Jio Prime মেম্বারশিপ সম্পূর্ণ আলাদা একটি পরিষেবা, ২৯৯ টাকার রিচার্জের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই। ৩০০ টাকা দিয়ে এই পরিষেবা কেনা যেতে পারে। ২০ অগাস্ট থেকে ফের এই পরিষেবা চালু করছে সংস্থা।
ব্যাপারটা সহজভাবে বুঝুন। প্ল্যানের দাম ২৯৯ টাকা, আর প্রাইম মেম্বারশিপের বার্ষিক ফি ৩০০ টাকা। এই দুটো একসাথে যোগ করলেও ৫৯৯ টাকায় পুরো এক বছরের রিচার্জ হয় না। প্রাইম নেওয়ার পরেও, আপনার ২৮ দিনের প্ল্যান শেষ হয়ে গেলে আপনাকে আবার রিচার্জ করতে হবে। তবে এই ৩০০ টাকা আপনাকে দাম বৃদ্ধির হাত থেকে রক্ষা করতে পারে।