
সেরার সেরা সার্ভিস গ্রাহকদের জন্য ফ্রিতে দিতে চলেছে Jio। এই সংস্থার পক্ষ থেকে ইন্টারন্যাশনাল রোমিং-এর ক্ষেত্রে বিনামূল্যে এসএমএস সার্ভিস চালু করা হয়েছে। ওয়াইফাই কানেক্ট করা থাকলেই আপনি অনায়াসে বিদেশে গিয়েও SMS পাবেন। এমনকী করতে পারবেন আউটগোয়িং কল। যার ফলে আর নতুন করে খরচ করার প্রয়োজন পড়বে না।
আর রিলায়েন্স জিও-এর এই সার্ভিস পাওয়াটা কোনও কঠিন বিষয় নয়। বরং আপনি বিদেশে গিয়ে একটা ওয়াইফাই কানেক্ট করে নিন। তাতেই ইন্টারন্যাশনাল ট্রাভেলে দারুণ সার্ভিস পাবেন।
মাথায় রাখতে হবে, ভারতের সর্ববৃহৎ নেটওয়ার্ক হল জিও। আর সেই নেটওয়ার্ক যখন ফ্রিতে কোনও স্কিম আনে, তখন তার উপকার পান অনেকেই। আর আশা করা হচ্ছে, এবারও তার অন্যথা হবে না।
কীভাবে এই সুবিধা পাবেন?
এই সুবিধা পেতে চাইলে অ্যক্টিভ জিও রিচার্জ থাকতে হবে। পাশাপাশি বিদেশে গিয়ে মোবাইলটা কানেক্ট করে নিতে হবে ওয়াইফাইতে। তাহলেই এই ফিচার ব্যবহার করতে পারবেন।
এক্ষেত্রে বিদেশে গিয়ে নিজের ফোনকে ওয়াইফাইতে কানেক্ট করে নিন। তারপর ওয়াইফাই কলিং এনাবেল করে ফেলতে হবে। তাহলেই কাজ হবে। আপনি অনায়াসে ফোন করতে পারবেন। এছাড়া এই সময় আপনি মেসেজ পরিষেবাও পাবেন বিনামূল্যে। অনায়াসে দেশে কাউকে এই সময় মেসেজ করতে পারেন।
আর কী বেনিফিট মিলবে?
সংস্থার পক্ষ থেকে জানান হয়েছে, বিদেশে গিয়ে ফ্রি ইনকামিং এসএমএস থাকাটা খুবই জরুরি। এর মাধ্যমে বিভিন্ন জরুরি কাজ করা সম্ভব হবে। আপনি চাইলেও ব্যাঙ্কের ওটিপিও পেয়ে যেতে পারেন এই সময়। এছাড়া ট্রানজাকশন অ্যালার্টও পাবেন। তাই সেরা এই অফার নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়ে গিয়েছে।
ইন্টারন্যাশনাল রিচার্জ কী?
অনেকেই ইন্টারন্যাশনাল রোমিং রিচার্জ করেন। বিশেষত, যাঁরা বাইরে বেড়াতে যান বা কাজে যান, তাঁদের জন্য আনা হয়েছে এই রিচার্জ। এর মাধ্যমে আপনি দেশের বাইরে গিয়েও অনায়াসে ইনকামিং পরিষেবা পাবেন। শুধু তাই নয়, মিলবে ডেটা থেকে শুরু করে এসএমএস পরিষেবা।
তবে এই রিচার্জ করার খরচ অনেক। তাই এখন থেকে এর সঙ্গে সেরা অফার ফ্রিতে দিচ্ছে জিও। এর মাধ্যমে যাঁরা বিদেশে যাবেন, তাঁদের লাভ হবে।