Advertisement

Jio VIP Number: শেষে 777 বা 999, পছন্দ মতো নম্বর মাত্র ৫০ টাকায় দিচ্ছে Jio

Jio ব্যবহারকারীদের জন্য দারুণ সুযোগ। যদি কাস্টম নম্বর নিতে চান, তবে মাত্র ৫০ টাকায় সেই সুযোগ নিয়ে হাজির হয়েছে জিও।

শেষে 777 বা 999, পছন্দ মতো নম্বর মাত্র ৫০ টাকায় দিচ্ছে Jioশেষে 777 বা 999, পছন্দ মতো নম্বর মাত্র ৫০ টাকায় দিচ্ছে Jio
Aajtak Bangla
  • দিল্লি,
  • 21 Sep 2026,
  • अपडेटेड 5:24 PM IST
  • নতুন সিম কার্ড কেনার সময় সকলেই চান একটা ভালো নম্বর পেতে।
  • এমন একটি নম্বর, যা দেখতে বেশ আকর্ষণীয় আবার মুখস্থ রাখাও সহজ।
  • Jio ব্যবহারকারীদের জন্য কিন্তু সুযোগ রয়েছে।

নতুন সিম কার্ড কেনার সময় সকলেই চান একটা ভালো নম্বর পেতে। এমন একটি নম্বর, যা দেখতে বেশ আকর্ষণীয় আবার মুখস্থ রাখাও সহজ। কখনও কখনও, একই পরিবারের সদস্যরা একই ধরনের প্যাটার্নের নম্বর চান, যেমন 1000, 1111, বা 0000-এ শেষ হওয়া নম্বর। সাধারণত এই নম্বরগুলো ভিআইপি নম্বর নামেও পরিচিত। তবে অনেকেই জানেন না যে,  এই ধরনের নম্বর কোথায় পাওয়া যাবে বা কীভাবে কম দামে এই নম্বর কেনা যাবে।

Jio ব্যবহারকারীদের জন্য কিন্তু সুযোগ রয়েছে। জিও ব্যবহারকারীরা এই ধরনের একাধিক ভিআইপি নম্বর তৈরি করতে পারেন। মাত্র ৫০ টাকায় Jio ব্যবহারকারীরা পছন্দের নম্বরটি কিনতে পারবেন। যদি আপনার পরিবারের সদস্যদের জন্য একটি কাস্টম নম্বর পেতে চান, তবে জিও-র এই পদ্ধতিটি পরীক্ষা করতে পারেন। এবার VIP নম্বর কেনার সহজ উপায়টি জেনে নেওয়া যাক।

VIP নম্বর কোনগুলি?

যখন আপনি একটি সিম কার্ড কেনেন, তখন সবসময় নিজের পছন্দের নম্বর পান না। এই ধরনের নম্বর মনে রাখা প্রায়ই কঠিন হতে পারে। তাই, কিছু ব্যবহারকারী নিজেদের পছন্দমতো নম্বর কিনে থাকেন। এই ধরনের নম্বরগুলোকে ভিআইপি নম্বর বলা হয়। Jio-র অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনি সহজেই আপনার পছন্দের নম্বরটি দেখে কিনতে পারেন।

পছন্দের নম্বর বেছে নেওয়ার অপশনটি জিও-র অফিসিয়াল ওয়েবসাইটে অথবা MyJio অ্যাপে খুঁজে পাবেন। এখানে আপনার পছন্দের ভিআইপি নম্বরটি দেখে নিতে পারেন এবং এর দামও দেখানো থাকে।

যদি শেষ সংখ্যাটিতে কোনো নির্দিষ্ট প্যাটার্নের প্রয়োজন হয়, যেমন ৬৮৬, ৮৮৮ বা ৭৭৭, তাহলে দেখবেন যে এই ধরনের নম্বরগুলো মাত্র ৫০ টাকা থেকেই শুরু হয়। অন্যদিকে, 0000 এবং 1000-এর মতো বিশেষ সংখ্যাযুক্ত ভিআইপি নম্বরের দাম ₹15,000 পর্যন্ত হতে পারে। আপনি Jio-র ওয়েবসাইট বা অ্যাপ ব্যবহার করে আপনার পছন্দের নম্বরটি কিনতে পারেন।

কীভাবে নম্বর কিনতে হয়?

VIP নম্বর ভিআইপি নম্বর কেনার জন্য, আপনি জিও-র অফিসিয়াল ওয়েবসাইট বা MyJio অ্যাপে যেতে পারেন। এরপর আপনাকে আপনার মোবাইল নম্বরটি দিতে বলা হবে। নম্বরটি দেওয়ার পর, সেটি যাচাই করে নিন। এরপর আপনি আপনার পছন্দের নম্বরটি খুঁজতে পারবেন। আপনার পছন্দের নম্বরটি উপলব্ধ থাকলে, সেটির দাম দেখানো হবে।  পছন্দের নম্বরটি খুঁজে পাওয়ার পর, আপনি সেটি কিনে নিতে পারবেন।
 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement