Advertisement

Jio Recharge: সেরা প্ল্যান আনল Jio, ফ্রি ডেটা, কলিং-সহ আর কী কী বেনিফিট?

গ্রাহকের সুবিধা দিতে সেরা প্ল্যান এনেছে Jio। তাদের পক্ষ থেকে চুপিচুপি সস্তার একটি প্ল্যান লঞ্চ করা হয়েছে। এই প্ল্যানটির দাম ৩৬৫ টাকা। এতে আপনি ডেটা, কলিং এবং এসএমএস পাবেন। তাই ঝটপট এই প্ল্যান সম্পর্কে বিশদে জেনে নিন।

জিও রিচার্জজিও রিচার্জ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 21 Feb 2026,
  • अपडेटेड 11:10 AM IST
  • গ্রাহকের সুবিধা দিতে সেরা প্ল্যান এনেছে Jio
  • চুপিচুপি সস্তার একটি প্ল্যান লঞ্চ করা হয়েছে
  • এই প্ল্যানটির দাম ৩৬৫ টাকা

ভারতের অধিকাংশ মানুষই এখন Jio-এর কানেকশন ব্যবহার করেন। এটিই দেশের সবথেকে বেশি ব্যবহৃত মোবাইল নেটওয়ার্ক। তবে মুশকিল হল, গত কয়েক বছরে Jio-এর রিচার্জর দাম অনেকটাই বেড়েছে। যার ফলে মোবাইল কানেকশন চালু রাখতেই হিমশিম খেতে হচ্ছে। 

যদিও ভাল খবর হল, গ্রাহকের সুবিধা দিতে সেরা প্ল্যান এনেছে Jio। তাদের পক্ষ থেকে চুপিচুপি সস্তার একটি প্ল্যান লঞ্চ করা হয়েছে। এই প্ল্যানটির দাম ৩৬৫ টাকা। এতে আপনি ডেটা, কলিং এবং এসএমএস পাবেন। তাই ঝটপট এই প্ল্যান সম্পর্কে বিশদে জেনে নিন।

কতদিনের ভ্যালিডিটি?
এই প্ল্যানটির ভ্যালিডিটি পাবেন ৩০ দিনের। এতে রয়েছে আনলিমিটেড ভয়েস কল। পাশাপাশি ২৫ জিবি ডেটা পাবেন। সেই সঙ্গে প্রতিদিন ফ্রি পাবেন ১০০টি এসএমএস। এছাড়া টক টাইম পাবেন ৭.৪৭ টাকা। এই হল প্ল্যানটির সেরা অফার। 

এছাড়াও নানা লাভ মিলবে
শুধু কলিং বা ডেটাই পাবেন না, এই প্ল্যানে মিলবে আরও একাধিক সুবিধা। যেমন ধরুন এতে জিও হটস্টার ফ্রি পাবেন ৩ মাসের জন্য। পাশাপাশি এতে টিভি অ্যাক্সেসও থাকবে। আপনি দুটি ডিভাইসে এটি দেখতে পারবেন।

এছাড়া ৫০জিবি স্পেস মিলবে জিও এআই ক্লাউডের অধীনে। অর্থাৎ সহজে বললে আপনি ৫০ জিবি জায়গা ব্যবহার করতে পারবেন ক্লাউডে। সেখানে ছবি, ভিডিও রাখতে পারবেন। এটা একটা দারুণ বিষয়।

পাশাপাশি বর্তমান এআই-এর যুগে আরও সুবিধা এনে দিচ্ছে এই রিচার্জ। এর মাধ্যমে আপনি গুগল জেমিনি প্রো প্ল্যান পাবেন ফ্রিতে। যার ফলে খুব সহজেই হয়ে যাবে কিছু কাজ।

মাথায় রাখতে হবে, এখন গুগল জেমিনি-এর প্রো ভার্সন কিনতে গেলে বছরে খরচ হবে ৩৫১০০ টাকা। আর সেটাই এখন ফ্রিতে দিচ্ছে জিও। যদিও এই অফার পাওয়ার জন্য আপনাকে ১৮ বছরের বেশি বয়সি হতে হবে। 

পরিশেষে বলি, এটা খুব একটা সস্তার প্ল্যান নয়। এই প্ল্যান তাঁদের জন্য যাঁরা ডেটা থেকে শুরু করে কলিং, এসএমএস এবং টক টাইম চান। তাই এমন কিছু চাইলেই এই প্ল্যান রিচার্জ করুন।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement