Advertisement

LED টিভি বিস্ফোরণে মৃত্যু হতে পারে? বিশেষজ্ঞরা জানালেন

টিভি বিস্ফোরণের খবর সচারচর তেমন মেলে না। তবে কয়েকদিন আগে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে এলইডি টিভি বিস্ফোরণের এমন একটি ঘটনা প্রকাশ্যে এসেছে। সেই দুর্ঘটনায় ১৭ বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়েছে এবং দুইজন আহত হয়েছে। টিভি বিস্ফোরণের এই খবর সামনে আসার পরেই হতবার হয়ে গিয়েছেন অনেকে। মনে নানা ধরনের প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। 

টিভি।টিভি।
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 08 Oct 2022,
  • अपडेटेड 3:42 PM IST
  • LED টিভি বিস্ফোরণে মৃত্যু হতে পারে?
  • বিশেষজ্ঞরা জানালেন
  • জানুন বিস্তারিত তথ্য

স্মার্টফোনে আগুন ও বিস্ফোরণের অনেক ঘটনা ঘটেছে। টিভি বিস্ফোরণের খবর সচারচর তেমন মেলে না। তবে কয়েকদিন আগে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে এলইডি টিভি বিস্ফোরণের এমন একটি ঘটনা প্রকাশ্যে এসেছে। সেই দুর্ঘটনায় ১৭ বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়েছে এবং দুইজন আহত হয়েছে। টিভি বিস্ফোরণের এই খবর সামনে আসার পরেই হতবার হয়ে গিয়েছেন অনেকে। মনে নানা ধরনের প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। 

কী বলছেন বিশেষজ্ঞরা?
এ বিষয়ে আজ তকের পক্ষ থেকে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলা হয়। বিশেষজ্ঞরা জানান, টিভি বিস্ফোরণের সম্ভাবনা খুবই কম। টিভিতে আগুন লাগলে দুর্ঘটনা ঘটতে পারে। এতে এমন কোনো অংশ নেই, যার কারণে বিস্ফোরণ মারাত্মক ক্ষতি হতে পারে। দ্বিতীয় প্রশ্ন হল কোন ধরনের টিভিতে ব্লাস্ট হওয়ার সম্ভাবনা থাকে। এই বিষয়ে কথা বলতে গিয়ে, SPPL-এর সিইও অবনীত সিং মারওয়াহ বলেছেন যে নন-ব্র্যান্ডেড বা স্থানীয় টিভির কারণে এই ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এর কারণ সঠিক পরীক্ষা প্রক্রিয়ার অভাব। এই ধরনের কোম্পানীতে কোন মানের প্যারামিটার নেই। তিনি আরও বলেন, অনেক সময় গ্রাহকরা সস্তার জন্য এমন লোকাল টিভি কিনে থাকেন। যেহেতু ফায়ার গ্রেড প্রযুক্তি এসব টিভিতে থাকে না, ফলে সেগুলি পরীক্ষা করা হয় না। তাই এ ধরনের টিভিগুলি দুর্ঘটনার কারণ হয়ে উঠতে পারে।

কী কারণে আগুন লাগতে পারে
যে কোনো টিভিতে আগুন লাগার প্রধান দুটি কারণ থাকে। একটি হল ভোল্টেজের আকস্মিক বৃদ্ধি। এই ধরণের পরিস্থিতি এড়াতে ব্র্যান্ডগুলি টিভিতে অনেক ধরণের উপাদান রাখে। কখনও কখনও এই উপাদানগুলিও ব্যর্থ হয়। আরেকটি কারণ অতিরিক্ত গরম হতে পারে। দীর্ঘক্ষণ ব্যবহারের কারণে টিভি সহজেই গরম হয়ে যায়। উচ্চ তাপমাত্রা এবং উচ্চ-ভোল্টেজ আগুনের কারণ হতে পারে। এমন পরিস্থিতিতে ক্যাপাসিটরের ব্যর্থতা বা আগুনের মতো দুর্ঘটনা ঘটতে পারে।

Advertisement
Read more!
Advertisement
Advertisement