Advertisement

EV ভার্সনে আসছে মাহিন্দ্রা থার, লঞ্চের দিন নিয়ে জোর জল্পনা

EV থার নিয়ে শুরু হয়েছে জোরদার আলোচনা। মাহিন্দ্রা ইতিমধ্যেই এই SUV-র ডিজাইনের পেটেন্ট করেছে। কবে নাগাদ গাড়িটি লঞ্চ করা হতে পারে?

EV ভার্সনে আসছে মাহিন্দ্রা থারEV ভার্সনে আসছে মাহিন্দ্রা থার
Aajtak Bangla
  • দিল্লি,
  • 20 Jul 2026,
  • अपडेटेड 2:02 PM IST
  • মাহিন্দ্রা বরাবরই নিজের SUV-এর জন্য ভারতের মার্কেটে একটি নিজস্ব জায়গা করে নিয়েছে।
  • সম্পূর্ণ নতুন ভেরিয়েন্টে একটি SUV নিয়ে আসছে মহিন্দ্রা।
  • আদতে এটি থার হলেও, আসলে এটি হতে চলেছে EV ভেরিয়েন্ট।

মাহিন্দ্রা বরাবরই নিজের SUV-এর জন্য ভারতের মার্কেটে একটি নিজস্ব জায়গা করে নিয়েছে। SUV গাড়িগুলির বৈশিষ্ট্য হল, এগুলি যে কোনও চড়াই-উতরাই রাস্তাতেও সফর সহজ করে তোলে। তবে এবার বাজারে চমক দিয়ে সম্পূর্ণ নতুন ভেরিয়েন্টে একটি SUV নিয়ে আসছে মহিন্দ্রা। আদতে এটি থার হলেও,  আসলে এটি হতে চলেছে EV ভেরিয়েন্ট।

জানা গিয়েছে, মাহিন্দ্রা ইতিমধ্যেই এই SUV-র ডিজাইনের পেটেন্ট করেছে। ফলে এটির বাজারে আসা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। আশা করা হচ্ছে আগামী এক-দুই অর্থবর্ষের মধ্যেই এই ইভি মডেলটি বাজারে আসতে পারে।  যদিও এই EV ভার্সনের কথা ২০২৩-এই ভাবা হয়েছিল। তবে এবার লঞ্চের জল্পনা ক্রমেই জোরালো হচ্ছে।

জানা গিয়েছে, ট্রেনটির সামনে রয়েছে একটি সোজা ও চওড়া বনেট। বাক্স-আকৃতির সামনের ডিজাইন, খোলা দরজার কব্জা, পুরু বডি ক্ল্যাডিং এবং পেছনের টেলগেটে লাগানো থাকবে একটি অতিরিক্ত চাকাও।

গাড়ির অন্দরটি কেমন থাকবে?

এই গাড়ির ভিতরে থাকতে পারে একটি বড় টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, সম্পূর্ণ ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, পরিষ্কার-পরিচ্ছন্ন ড্যাশবোর্ড লেআউট, গাড়ির ছাদে থাকবে স্পিকার এবং ব্লুসেন্স অ্যাপের মাধ্যমে থাকবে স্মার্টফোন কানেক্টিভিটি অপশও।

অন্যদিকে, এই SUV-এর সামগ্রিক চেহারা আগের মতোই রয়েছে। বলিষ্ঠ বাল্কি লুক, বডি প্যানেল, বাম্পার ও লাইটিং ডিজাইনের ধারণাও থার-এর সঙ্গে হুবহু মিলে যাচ্ছে। যে ডিজাইনটিতে পেটেন্ট নেওয়া হয়েছে, সেটি দেখে অনুমান করা হচ্ছে এই EV থারটি ৪ মিটারের বেশি লম্বা হতে পারে। এর অর্থ হল,  এটি থার-এর চেয়ে বড় এবং থার রক্স-এর কাছাকাছি হতে পারে।

গাড়িটির সিকিউরিটি ফিচারের দিকে নজর রাখলে দেখা যাচ্ছে, এই গাড়িটির সিকিউরিটি ব্যবস্থাও বেশ  শক্তিশালী। এছাড়াও থাকতে পারে  ৩৬০ ডিগ্রি ক্যামেরা, ৬টি এয়ারব্যাগ এবং লেভেল-২ এডিএএস-এর মতো উন্নত ফিচারও।


 

TAGS:
Read more!
Advertisement
Advertisement