Advertisement

Mahindra Baby Scorpio: স্কর্পিও কেনার স্বপ্ন? এবার সস্তায় Baby Scorpio আনছে Mahindra

Mahindra Baby Scorpio: এই নতুন এসইউভি গাড়িতে বেশ কিছু আকর্ষণীয় ডিজাইন দেখা যেতে পারে যেমন এর ফগ লাইট থাকবে সি শেপের হাউজিংয়ের মধ্যে যেমনটা আমরা সাধারণত মাহিন্দ্রা স্করপিও এন গাড়িতে দেখতে পাই গাড়িটির সামনের দিকে থাকতে পারে গোলাকার এলইডি প্রজেক্টর হেডল্যাম্প যা মাহিন্দ্রার থার রক্স গাড়ির থেকে অনুপ্রাণিত বলে মনে করা হচ্ছে।

Mahindra Baby Scorpio: স্কর্পিও কেনার স্বপ্ন? এবার সস্তায় Baby Scorpio আনছে MahindraMahindra Baby Scorpio: স্কর্পিও কেনার স্বপ্ন? এবার সস্তায় Baby Scorpio আনছে Mahindra
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 19 Jun 2026,
  • अपडेटेड 10:19 PM IST

Mahindra Baby Scorpio: ভারতীয় গাড়ি বাজারে মাহিন্দ্রা রাজত্ব যেন ক্রমশ বাড়ছে এবার তারা এক চমৎকার চমক দেওয়ার প্রস্তুতি নিচ্ছে আসলে কোম্পানি তাদের নতুন একটি গাড়ি নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে যাকে ঘিরে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে চার চাকা প্রেমীদের মধ্যে মাহিন্দ্রার এই আসন্ন গাড়িটির নাম ভিশন এস দেওয়া হয়েছে তবে বাজারে এটিকে নিয়ে অন্য চর্চা চলছে অনেকেই এই গাড়িটিকে ভালোবেসে বেবি স্করপিও বলতে শুরু করেছেন রাস্তায় যখন এই গাড়িটির টেস্টিং চলছিল তখন বেশ কয়েকবার এটিকে ক্যামেরাবন্দি করা হয়েছে পুরো গাড়িটি ঢাকা থাকলেও এর লুক নিয়ে বেশ কিছু তথ্য সামনে চলে এসেছে গাড়িটির রূপ সাধারণ মানুষের নজর কাড়তে বাধ্য কারণ এর ডিজাইন বেশ পেশীবহুল এবং এটি দেখতে একদম খাঁটি এসইউভির মতো হবে জানা গিয়েছে এই গাড়িটির দৈর্ঘ্য হবে চার মিটারের কম ফলে কোম্পানি এটিকে মাহিন্দ্রা এক্সইউভি ৩এক্সও গাড়ির সেগমেন্টে নিয়ে আসতে পারে বর্তমান বাজারে এই সেগমেন্টে টাটা নেক্সন মারুতি সুজুকি ব্রেজা হুন্ডাই ভেন্যু কিয়া সোনেট এবং স্কোডার আপকামিং গাড়ি কাইলাকের মতো জনপ্রিয় মডেলগুলি রয়েছে তাদের টক্কর দিতেই মাহিন্দ্রার এই নয়া চাল

এই নতুন এসইউভি গাড়িতে বেশ কিছু আকর্ষণীয় ডিজাইন দেখা যেতে পারে যেমন এর ফগ লাইট থাকবে সি শেপের হাউজিংয়ের মধ্যে যেমনটা আমরা সাধারণত মাহিন্দ্রা স্করপিও এন গাড়িতে দেখতে পাই গাড়িটির সামনের দিকে থাকতে পারে গোলাকার এলইডি প্রজেক্টর হেডল্যাম্প যা মাহিন্দ্রার থার রক্স গাড়ির থেকে অনুপ্রাণিত বলে মনে করা হচ্ছে এর পাশাপাশি এতে সুন্দর সি শেপের এলইডি ডিআরএল দেওয়া হতে পারে গাড়িটির পেছনের দিকে তাকালে দেখা যাবে এর টেলগেটের ওপর একটি অতিরিক্ত চাকা বা স্পেয়ার হুইল লাগানো রয়েছে যা গাড়িটিকে আরও বেশি রগড বা রাফ অ্যান্ড টাফ লুক দিচ্ছে সাধারণত মাহিন্দ্রার গাড়িগুলি রাস্তায় অন্য সব গাড়ির চেয়ে বেশি বোল্ড এবং নজরকাড়া দেখায় এই ভিশন এস গাড়িটির ক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে না বলেই বিশেষজ্ঞদের ধারণা গাড়িটিতে আধুনিক নিরাপত্তার জন্য এডাস বা অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেমের মতো ফিচার দেওয়া হতে পারে

Advertisement

গাড়িটির ইঞ্জিন এবং লঞ্চের সময় নিয়েও বাজারে অনেক জল্পনা চলছে মনে করা হচ্ছে আগামী বছর অর্থাৎ ২০২৭ সালের শুরুর দিকে মাহিন্দ্রা এই গাড়িটি ভারতের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করতে পারে মাহিন্দ্রা তাদের বোলেরো নামের সাথে যেভাবে বোলেরো নিও এনেছিল ঠিক একইভাবে স্করপিও নামের জনপ্রিয়তা ব্যবহার করে এই গাড়িটিকে বাজারে আনা হতে পারে কোম্পানি এই গাড়িটিকে পেট্রোল ডিজেল এবং ইলেকট্রিক বা ইভি এই তিনটি ভার্সনেই বাজারে আনতে পারে এর ইঞ্জিন সম্পর্কে এখনও বিস্তারিত তথ্য মেলেনি তবে ধারণা করা হচ্ছে এতে ১.২ লিটার টার্বো পেট্রোল ইঞ্জিন এবং ১.৫ লিটার টার্বো ডিজেল ইঞ্জিন দেওয়া হতে পারে এর সাথে ম্যানুয়াল এবং অটোমেটিক দুই ধরনের গিয়ারবক্সের অপশন থাকবে গাড়িটি মাহিন্দ্রার নতুন ফ্রিডম এনইউ বা এনইউ আইকিউ প্ল্যাটফর্মের ওপর ভিত্তি করে তৈরি হচ্ছে যা গাড়িটিকে ওজনে হালকা এবং ভেতরে অনেক বেশি আরামদায়ক ও স্পেশিয়াস করে তুলবে ভারতের মধ্যবিত্ত ক্রেতাদের কথা মাথায় রেখে গাড়িটির প্রারম্ভিক দাম ১০ লাখ টাকার নিচে রাখা হতে পারে বলে অটো বাজারে জোর খবর রয়েছে।

 

Read more!
Advertisement
Advertisement