Advertisement

Maruti EV 2026 Launch: ফ্রি চার্জিং, ৬০ শতাংশ বাই ব্যাক গ্যারান্টি; ব্যাটারি সহ এত টাকায় মিলবে ই-ভিটারা

Maruti EV 2026 Launch: পারফরম্যান্সের দিক থেকেও নজরকাড়া এই ই-এসইউভি। ৪৯kWh ভ্যারিয়েন্টে ১৪৪ বিএইচপি শক্তি ও ১৮৯ নিউটন মিটার টর্ক মিলবে। ৬১kWh সংস্করণে শক্তি বেড়ে ১৭৪ বিএইচপি, টর্ক একই। ৩-ইন-১ ইলেকট্রিক পাওয়ারট্রেন, মোটর, ইনভার্টার ও ট্রান্সমিশন একত্রে ব্যবহার করা হয়েছে।

Maruti e Vitara Full Price ListMaruti e Vitara Full Price List
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 18 Feb 2026,
  • अपडेटेड 8:19 PM IST

Maruti EV 2026 Launch: দেশের গাড়ির বাজারে নতুন অধ্যায় শুরু করল Maruti Suzuki। সংস্থার প্রথম সম্পূর্ণ বৈদ্যুতিক এসইউভি ‘e Vitara’-র পূর্ণ মূল্যতালিকা ঘোষণা করা হয়েছে। ব্যাটারি-সহ এক্স-শোরুম দাম শুরু ১৫.৯৯ লক্ষ টাকা থেকে। গাড়িটি ডেল্টা, জেটা ও আলফা। এই তিন ভ্যারিয়েন্টে মিলবে। পাশাপাশি থাকছে ব্যাটারি অ্যাজ আ সার্ভিস (BaaS) বিকল্পও।

ডেল্টা ভ্যারিয়েন্টের দাম ১৫.৯৯ লক্ষ টাকা। জেটা ১৭.৪৯ লক্ষ এবং আলফা ১৯.৭৯ লক্ষ টাকা। ডুয়াল-টোন আলফার দাম ২০.০১ লক্ষ টাকা। BaaS বিকল্পে গাড়ির প্রাথমিক দাম কম হলেও প্রতি কিলোমিটার ব্যাটারি ভাড়ার খরচ দিতে হবে। ডেল্টায় ৩.৯৯ টাকা এবং জেটা ও আলফায় ৪.৩৯ টাকা প্রতি কিমি।

ব্যাটারি ও রেঞ্জের দিক থেকে ডেল্টা ভ্যারিয়েন্টে রয়েছে ৪৯kWh ব্যাটারি, যা প্রায় ৪৪০ কিমি রেঞ্জ দেবে। জেটা ও আলফায় বড় ৬১kWh ব্যাটারি প্যাক, যার রেঞ্জ ৫৪৩ কিমিরও বেশি। চরম ঠান্ডা থেকে গরম। মাইনাস ৩০ ডিগ্রি থেকে ৬০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রায় কাজ করতে সক্ষম উন্নত থার্মাল ম্যানেজমেন্ট প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।

আরও পড়ুন

পারফরম্যান্সের দিক থেকেও নজরকাড়া এই ই-এসইউভি। ৪৯kWh ভ্যারিয়েন্টে ১৪৪ বিএইচপি শক্তি ও ১৮৯ নিউটন মিটার টর্ক মিলবে। ৬১kWh সংস্করণে শক্তি বেড়ে ১৭৪ বিএইচপি, টর্ক একই। ৩-ইন-১ ইলেকট্রিক পাওয়ারট্রেন, মোটর, ইনভার্টার ও ট্রান্সমিশন একত্রে ব্যবহার করা হয়েছে।

নিরাপত্তা ও ফিচারে সমৃদ্ধ এই গাড়িতে রয়েছে লেভেল-২ এডিএএস (অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল, লেন কিপ অ্যাসিস্ট, ব্লাইন্ড স্পট মনিটরিং, অটো ইমার্জেন্সি ব্রেকিং), ৭টি এয়ারব্যাগ এবং ৬০টিরও বেশি কানেক্টেড কার ফিচার। সংস্থা দাবি করেছে, ভারত এনক্যাপের ৫-স্টার নিরাপত্তা মান অর্জন করেছে এই মডেল।

ক্রেতাদের জন্য বিশেষ অফারও ঘোষণা করেছে মারুতি। প্রায় ৫০ হাজার টাকা মূল্যের হোম চার্জার বিনামূল্যে দেওয়া হবে। প্রথম বছরে ‘e for me’ অ্যাপের মাধ্যমে ১,০০০ ইউনিট পর্যন্ত ফ্রি চার্জিং সুবিধা মিলবে। সঙ্গে থাকছে ৩ বছরের ওয়ারেন্টি (৮ বছর পর্যন্ত বাড়ানো যাবে), e-Flex এক্সচেঞ্জ স্কিম এবং ৩ বছরে ৬০% ও ৪ বছরে ৫০% বাইব্যাক গ্যারান্টি (মাইলেজ নির্ভর)।

Advertisement
Read more!
Advertisement
Advertisement