
WhatsApp ব্যবহার করতে গেলে এবার থেকে গ্যাঁটের কড়ি খরচ করতে হবে! খবর শুনে মাথায় হাত পড়েছে সকলেরই। কেসটা কী?
মেটার বড় ঘোষণা
মেটা সংস্থার বড় ঘোষণা করেছে। কোম্পানিটি এবার আয়ের জন্য কেবলমাত্র বিজ্ঞাপনের উপর নির্ভর না করার সিদ্ধান্ত নিয়েছে। এবার সংস্থাটি চালু করতে চলেছে সাবস্ক্রিপশন মডেল। সেখান থেকে রোজগার হবে মেটার।
কত টাকা খরচ করতে হবে WhatsApp ব্যবহারকারীদের
WhatsApp Plus সাবস্ক্রিপশন প্ল্যানের মূল্য ২.৯৯ ডলার প্রতি মাস। অর্থাৎ যা ভারতীয় মুদ্রায় প্রায় ২৯০ টাকা।
কী কী ফিচার্স পাওয়া যাবে?
WhatsApp Plus সাবস্ক্রিপশনের সঙ্গে একাধিক এক্সক্লুসিভ ফিচার্স পাওয়া যাবে। এর মাধ্যমে সাধারণ WhatsApp-এর তুলনায় আরও বেশি ইউজার্স এক্সপিরিয়েন্স পাওয়া যাবে।
কাস্টম থিম
এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপের মধ্যে নিজেদের পছন্দ অনুযায়ী কাস্টম থিম তৈরি করতে পারবেন। প্রয়োজন অনুযায়ী অ্যাপের লুক বদলে ফেলতে পারবেন।
ইউনিক রিঙ্গটোন
এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের প্রিয় কনট্যাকের কলের জন্য আলাদা আলাদা রিঙ্গটোন সেট করতে পারবেন।
একাধিক চ্যাট পিন করার ফিচার
সাধারণ হোয়াটসঅ্যাপে ইউজাররা কেবল ৩টি চ্যাট পিন করতে পারেন। সেখানে Plus সাবস্ক্রিপশন নিলে ইউজার্স ২০ চ্যাট পিন করে রাখতে পারবেন।
Meta Verified-এর তুলনায় আলাদা
এই Plus সাবস্ক্রিপশন মেটা ভেরিফায়েডের থেকে আলাদা হবে। মেটা ভেরিফায়েডে ইউজার্সকে ID Verification-এর পর ব্লু টিক দেওয়া হয়। তবে WhatsApp Plus-এ অতিরিক্ত ফিচার পাওয়া যাবে।
কবে শুরু হবে এই নয়া হোয়াটসঅ্যাপ?
মেটা এই সাবস্ক্রিপশন বিশ্বজুড়ে ঘোষণা করে দিয়েছে। তবে ভারতে এর মূল্য এবং লঞ্চ ডেট এখনও জানানো হয়নি।