Advertisement

Insta, WhatsApp চালানোর জন্য দিতে হবে টাকা, এযাবৎকালের সবচেয়ে বড় প্ল্যান Meta-র

ফ্রি-তে হোয়াটসঅ্যাপ ব্যবহারের দিন কি এবার শেষের পথে? সেই রাস্তাতেই হাঁটতে শুরু করেছে মেটা। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মালিকানাধীন সংস্থার এই সিদ্ধান্তে মেসেজিং অ্যাপের উপর সরাসরি প্রভাব পড়তে চলেছে। ইনস্টাগ্রাম, ফেসবুক এবং হোয়াটসঅ্যাপের জন্য নতুন পেইড সাবস্ক্রিপশন প্ল্যান চালু করেছে মেটা। ভারত-সহ বিশ্বের আরও দেশগুলির জন্য এই পরিষেবা চালু করা হয়েছে।

Insta, WhatsApp চালানোর জন্য দিতে হবে টাকাInsta, WhatsApp চালানোর জন্য দিতে হবে টাকা
Aajtak Bangla
  • দিল্লি,
  • 28 May 2026,
  • अपडेटेड 12:41 PM IST
  • ফ্রি-তে হোয়াটসঅ্যাপ ব্যবহারের দিন কি এবার শেষের পথে?
  • মেটার সিদ্ধান্তে মেসেজিং অ্যাপের উপর সরাসরি প্রভাব পড়তে চলেছে।
  • ইনস্টাগ্রাম, ফেসবুক এবং হোয়াটসঅ্যাপের জন্য নতুন পেইড সাবস্ক্রিপশন প্ল্যান চালু করেছে মেটা।

ফ্রি-তে হোয়াটসঅ্যাপ ব্যবহারের দিন কি এবার শেষের পথে? সেই রাস্তাতেই হাঁটতে শুরু করেছে মেটা। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মালিকানাধীন সংস্থার এই সিদ্ধান্তে মেসেজিং অ্যাপের উপর সরাসরি প্রভাব পড়তে চলেছে। ইনস্টাগ্রাম, ফেসবুক এবং হোয়াটসঅ্যাপের জন্য নতুন পেইড সাবস্ক্রিপশন প্ল্যান চালু করেছে মেটা। ভারত-সহ বিশ্বের আরও দেশগুলির জন্য এই পরিষেবা চালু করা হয়েছে।

টাকা দিলে কোন পরিষেবা পাওয়া যাবে?

মেটা সোশ্যাল মিডিয়া প্লাটফর্মের অ্যাপগুলির জন্য একটি প্লাস সংস্করণ চালু করছে। যেখানে টাকা দিলে অ্যাপ ব্যবহারকারীরা এমন কিছু এক্সক্লুসিভ টুল এবং কাস্টমাইজেশন ফিচার পাবেন যা ফ্রি ভার্সনে আর পাওয়া যাবে না। 

একটি সূত্র বলছে, মেটা রাজস্ব বাড়ানোর পরিকল্পনা করছে। এই পরিকল্পনা থেকে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে, আয় বৃদ্ধির ক্ষেত্রে কোম্পানিটি এখন আর আয়ের জন্য শুধু বিজ্ঞাপনের ওপর নির্ভর করতে চাইছে না। বরং তারা রাজস্ব উপার্জনের একটি নতুন উপায় খুঁজে পেয়েছে।  এখন কোম্পানিটি প্রিমিয়াম ফিচার, উন্নত এক্সপিরিয়েন্স দিয়ে ব্যবহারকারীদের কাছ থেকে মাসিক অর্থ গ্রহণ করতে চাইছে। 

ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ প্ল্যানের  দাম কত?

ইনস্টাগ্রাম প্লাস এবং ফেসবুক প্লাসের মাসিক মূল্য ৩.৯৯ ডলার (প্রায় ৩৮৭ টাকা), অন্যদিকে হোয়াটসঅ্যাপ প্লাসের মাসিক মূল্য ২.৯৯ ডলার (প্রায় ২৯০ টাকা)। তবে এই দাম আমেরিকার ক্ষেত্রে। মেটা এখনও ভারতের জন্য দাম ঘোষণা করেনি। 

WhatsApp -এ দারুণ কার্যকরী ফিচার পাওয়া যাবে

টেকক্রাঞ্চের একটি রিপোর্ট মোতাবেক, হোয়াটসঅ্যাপ প্লাসে মেসেজিংকে কেন্দ্র করে বেশ কিছু নতুন ও ইউনিক ফিচার থাকবে। হোয়াটসঅ্যাপ প্লাস গ্রাহকরা কাস্টম থিম, নিজস্বর রিংটোন, প্রিমিয়াম স্টিকার এবং আরও বেশি চ্যাট পিন করার সুবিধাও পাবেন। 

 

Read more!
Advertisement
Advertisement