Advertisement

৩৬ ঘণ্টারও বেশি সময় পর স্বাভাবিক Microsoft, স্বস্তিতে Outlook-Teams ব্যবহারকারীরা

মাইক্রোসফট কাজ না করায় এই বিভ্রাটে ৭০টিরও বেশি দেশ প্রভাবিত হয়। সমস্যায় পড়ে বিভিন্ন সংস্থা, সরকারি প্রতিষ্ঠান এবং সাধারণ ব্যবহারকারীরা। যদিও এসবের মধ্যেই ভাল খবর দিয়েছে মাইক্রোসফট। তারা জানিয়েছে, Outlook, Teams ও Copilot ব্যবহারকারীদের আর সমস্যায় পড়ার কথা নয়। তবে নজরদারি চালিয়ে যাচ্ছে সংস্থা। একই সঙ্গে জমে থাকা ইমেলও ধাপে ধাপে পাঠানো হচ্ছে। 

মাইক্রোসফটের বিভ্রাট কাটলমাইক্রোসফটের বিভ্রাট কাটল
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 14 Nov 2026,
  • अपडेटेड 1:13 PM IST
  • মাইক্রোসফট কাজ না করায় এই বিভ্রাটে ৭০টিরও বেশি দেশ প্রভাবিত হয়
  • সমস্যায় পড়ে বিভিন্ন সংস্থা, সরকারি প্রতিষ্ঠান এবং সাধারণ ব্যবহারকারীরা
  • যদিও এসবের মধ্যেই ভাল খবর দিয়েছে মাইক্রোসফট

৩৬ ঘণ্টারও বেশি সময় পর অবশেষে স্বস্তি। বিশ্বজুড়ে পরিষেবা বিভ্রাট কাটিয়ে উঠল মাইক্রোসফট। শনিবার, ১৪ নভেম্বর সকালে সংস্থার তরফে জানানো হয়, প্রযুক্তিগত সমস্যার সমাধান করা হয়েছে। যার ফলে Outlook, Teams, Copilot-সহ Microsoft 365-এর একাধিক পরিষেবা ফের স্বাভাবিক হয়েছে। 

যতদূর খবর, মাইক্রোসফট কাজ না করায় এই বিভ্রাটে ৭০টিরও বেশি দেশ প্রভাবিত হয়। সমস্যায় পড়ে বিভিন্ন সংস্থা, সরকারি প্রতিষ্ঠান এবং সাধারণ ব্যবহারকারীরা। যদিও এসবের মধ্যেই ভাল খবর দিয়েছে মাইক্রোসফট। তারা জানিয়েছে, Outlook, Teams ও Copilot ব্যবহারকারীদের আর সমস্যায় পড়ার কথা নয়। তবে নজরদারি চালিয়ে যাচ্ছে সংস্থা। একই সঙ্গে জমে থাকা ইমেলও ধাপে ধাপে পাঠানো হচ্ছে। 

ইতিমধ্যেই এই সমস্যার জন্য ক্ষমা চেয়েছে মাইক্রোসফট। কী কারণে এই বিভ্রাট ঘটেছিল, তা জানিয়ে বিস্তারিত রিপোর্ট প্রকাশের আশ্বাসও দেওয়া হয়েছে তাদের তরফে।

৩৬ ঘণ্টারও বেশি সময় পর মিটল সমস্যা
গত ১২ নভেম্বর, বৃহস্পতিবার এই সমস্যা শুরু হয়। প্রথমে ব্যবহারকারীরা Exchange Online-এর মেলবক্স খুলতে সমস্যায় পড়েন। পরে সেই সমস্যা ছড়িয়ে পড়ে Microsoft 365-এর একাধিক পরিষেবায়। Outlook, Teams, Copilot, SharePoint, Planner, To Do সহ বিভিন্ন অ্যাপ ব্যবহার করতে গিয়ে সমস্যায় পড়েন গ্রাহকরা।

যদিও Teams-এ সাধারণ মেসেজ পাঠানো এবং অনলাইন মিটিংয়ের মতো মূল পরিষেবাগুলি বেশিরভাগ ক্ষেত্রে চালু ছিল। তবে Exchange Online-এর উপর নির্ভরশীল ক্যালেন্ডার এবং মিটিংয়ের সময় ঠিক করার মতো ফিচারগুলি ব্যাহত হয়। Copilot ব্যবহারকারীরাও চ্যাট লোড করা এবং ইমেল, ক্যালেন্ডার ও ফাইলের মতো কাজের তথ্য পেতে সমস্যায় পড়েন।

মাইক্রোসফট জানিয়েছে, আগে নেটওয়ার্কের ক্ষমতা বাড়ানোর সময় একটি প্রযুক্তিগত সমস্যা তৈরি হয়েছিল। পরে নেটওয়ার্কে নতুন পরিবর্তনের পর সেই সমস্যা সামনে আসে। যদিও এই ঘটনার পিছনে সাইবার হামলা বা এআই এজেন্টের কোনও ভূমিকা নেই বলে স্পষ্ট করেছে সংস্থা।

একটি বিবৃতিতে মাইক্রোসফট জানায়, 'এটি একটি প্রযুক্তিগত সমস্যা। এর সঙ্গে সাইবার হামলা বা AI/এজেন্টের কোনও সম্পর্ক নেই।'

Advertisement

ব্যবসা, বিমান পরিষেবা ও সরকারি কাজেও প্রভাব
মাইক্রোসফটের পরিষেবা বন্ধ থাকায় শুধু ইমেল দেখা বা পাঠানোর কাজই ব্যাহত হয়নি। বহু সংস্থা গ্রাহকদের সঙ্গে যোগাযোগ করতে, গবেষণার তথ্য পেতে এবং দৈনন্দিন কাজ চালাতে সমস্যায় পড়ে। একাধিক দেশের সরকারি দফতর ও জনপরিষেবার কাজেও প্রভাব পড়ে।

ভারতে ইন্ডিগো জানায়, তাদের ইমেল পরিষেবা ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে গ্রাহকদের পাঠানো ইমেল তারা সময়মতো নাও পেতে পারে। জরুরি প্রয়োজনে যাত্রীদের সংস্থার ওয়েবসাইট বা অ্যাপ ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়। অন্যদিকে, এয়ার ইন্ডিয়া জানায়, তাদের বিমান চলাচলে কোনও প্রভাব পড়েনি। গ্রাহকদের সঙ্গে যোগাযোগ স্বাভাবিক রাখতে ইমেল পাঠানোর পথও বদলে দেওয়া হয়েছিল।

এই বিভ্রাটের প্রভাব পড়ে AI সংস্থাগুলির উপরেও। OpenAI এবং Anthropic জানায়, Microsoft 365-এর সঙ্গে যুক্ত তাদের কানেক্টরগুলিতে সমস্যা দেখা দিয়েছে। এই কানেক্টরের মাধ্যমে তাদের পরিষেবা অফিসের তথ্য ব্যবহার করতে পারে।

 

Read more!
Advertisement
Advertisement