Advertisement

ভারতে এখনই লঞ্চ নয় WhatsApp-এর Username Feature, কেন?

ভারতে এখনই লঞ্চ হচ্ছে না হোয়াটসঅ্যাপ ইউজারনেম ফিচার। কিন্তু কেন এই ঘটনা ঘটছে? ঠিক কী নির্দেশ দিয়েছে ভারত সরকার?

হোয়াটসঅ্যাপ ইউজারনেম ফিচারহোয়াটসঅ্যাপ ইউজারনেম ফিচার
Aajtak Bangla
  • কলকাতা,
  • 07 Jul 2026,
  • अपडेटेड 9:25 AM IST
  • ভারতে এখনই লঞ্চ হচ্ছে না হোয়াটসঅ্যাপ ইউজারনেম ফিচার
  • কিন্তু কেন এই ঘটনা ঘটছে?
  • ঠিক কী নির্দেশ দিয়েছে ভারত সরকার?

হোয়াটসঅ্যাপের ইউজারনেম নিয়ে বিবাদ চরমে। এমন পরিস্থিতিতে ইজারনেম নিয়ে নিজেদের বক্তব্য জানানোর জন্য আরও ৩ দিন বাড়তি সময় পেল মেটা। 

সেই সঙ্গে সরকারকে তারা আশ্বস্ত করেছেন যে এখনই এই আপডেট রোলআউট করবে না। বরং সরকার যখন বলবে, ঠিক তখন করবে। এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত।

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, সরকারের কাছে নিজেদের বক্তব্য পেশ করার জন্য একটু বেশি সময় চেয়েছিল মেটা। আর সেই পারমিশনই দিয়ে দিয়েছে সরকার। তারা হোয়াটসঅ্যাপের ইউজারনেম ফিচার নিয়ে লিখিত জমা দেওয়ার জন্য মেটাকে আরও ৩ দিন বাড়তি সময় দিয়েছে। 

ইউজারনেম ফিচারটা কী? 
সারা বিশ্বে একটা নয়া ফিচার আনতে চলেছে মেটা। এর মাধ্যমে ব্যবহারকারীরা নিজের ফোন নম্বর গোপন রেখেই অন্য কোনও হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সঙ্গে যোগাযোগ করতে পারবেন। 

আর এই নয়া ফিচার নিয়েই চিন্তিত কেন্দ্রীয় সরকার। সেই মতো গত বুধবার তারা একটা নোটিশ পাঠায় হোয়াটসঅ্যাপকে। তারা সেই নোটিশে নিজেদের চিন্তার কথা উল্লেখ করে। সরকার জানায়, এই নয়া ফিচার চালু হলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অনলাইন জালিয়াতি, ডিজিটাল অ্যারেস্ট সহ একাধিক ডিজিটাল অপরাধ বেড়ে যেতে পারে।

সেই কারণেই মেটাকে এই নয়া ফিচার ভারতে রোলআউট করতে বারণ করা হয়। পাশাপাশি লিখিত জবাবদিহি চাওয়া চাওয়া হয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রকের পক্ষ থেকে। 

এখন জানা যাচ্ছে, নিজেদের জবাব জমা দেওয়ার জন্য একটু বেশি সময় চেয়ে নিয়েছে মেটা। প্রথমত, সরকারের পক্ষ থেকে মেটাকে শুক্রবারের মধ্যে নিজেদের জবাব জমা দেওয়ার কথা বলা হয়েছিল। তবে তার চেয়ে কিছুটা বাড়তি সময় চেয়ে নিয়েছে মেটা। সরকার সেই দাবি শুনেছে। তারা আরও ৩ দিন বাড়তি সময় দিয়েছে।

সূত্রের খবর, সংস্থা ভারত সরকারকে নিশ্চিয়তা দিয়েছে যে তারা এখনই এই ফিচার ভারতে রোলআউট করছে না। আরও জানা যাচ্ছে, সরকারের তরফে নোটিশ পাওয়ার পর মেটার একটা দল সরকারের সঙ্গে দেখা করে। সেখানে তারা নিজেদের কতা তুলে ধরে। যদিও তারপরও সরকার তাদের কাছ থেকে এই নয়া ফিচার সম্পর্কে লিখিত চায়। 

Advertisement

মেটার কী দাবি? 
এই ফিচার নিয়ে নিজেদের বক্তব্য ইতিমধ্যেই প্রকাশ করেছে মেটা। তারা জানিয়েছে, এই নয়া ফিচারের মাধ্যমে সিকিউরিটি আরও বাড়বে। কোনও ব্যক্তির সঠিক ইউজারনেম জানলেই তাঁকে পাঠানো যাবে মেসেজ। অন্যথায় মেসেজ যাবে না। এখানেই শেষ নয়, এই নয়া ফিচার আসার পরও হোয়াটসঅ্যাপ চালাতে লাগবে মোবাইল নম্বর। 

যদিও এই সব উত্তরে খুশি নয় ভারত সরকার। তাই তারা মেটার থেকে বিষয়টা বিশদে জানতে চেয়েছে। আর সেই জবাব দেওয়ার দিনই বাড়ানো হল মেটার তরফ থেকে।

 

Read more!
Advertisement
Advertisement