
একটা সময় মোবাইল বাজারে দাপিয়ে ব্যবসা করত নোকিয়া। মোবাইল বাজারের ৯০ শতাংশের বেশি দখলে ছিল সংস্থার। তবে স্মার্টফোন আসার পর থেকে নোকিয়ার বিক্রিবাটা কমতে থাকে। অস্তিত্বসংকটের মুখে পড়ে সংস্থা। বাজারে ফিরে এলেও স্মার্টফোন বিক্রির প্রতিযোগিতায় এঁটে উঠতে পারেনি। তবে ফিচার ফোন সেগমেন্টে সংস্থা নিজেকে শক্তিশালী করে তুলেছে। এ কারণে এখনও ফিচার ফোন আনছে নোকিয়া। ফিরে আসছে পুরনো মডেলগুলিও।
অতিসম্প্রতি ভারতে দু'টি ফিচার ফোন লঞ্চ করেছে নোকিয়া। বাজারে এসেছে Nokia 8210 4G-এর পাশাপাশি Nokia 110 (2022)। Nokia 8210-তে রয়েছে ডুয়াল সিম কার্ড ও VoLTE ফিচার। Nokia 110 সহজ-সরল ডিজাইন এবং বেসিক ফিচারের জন্য খ্যাত। নতুন মডেলেও সেটাই ধরে রাখা হয়েছে।
Nokia 110 (2022)-এর দাম কত?
নোকিয়ার এই ফোনটি তিনটি রঙে পাওয়া যায়। মিলছে চারকোল, সায়ান এবং রোজ গোল্ড ভ্যারিয়েন্টে। এর দু'টি ভ্যারিয়েন্ট সায়ান এবং চারকোলের দাম ১৬৯৯ টাকা। ১৭৯৯ টাকা পডবে রোজ গোল্ড ভেরিয়েন্টের। এর সঙ্গে ২৯৯ টাকা মূল্যের ইয়ারফোন বিনামূল্যে পাওয়া যাবে। এই হ্যান্ডসেট দোকান, ই-কমার্স সাইট এবং Nokia-র অফিসিয়াল সাইট থেকে কিনতে পারেন।
ফোনে কী আছে?
নোকিয়া 110 (2022)-র ডিজাইন স্লিক। রয়েছে নোকিয়ার সিগনেচার স্টাইল। হ্যান্ডসেটের পিছনের ক্যামেরা, মিউজিক প্লেয়ার এবং অটো কল রেকর্ডিংয়ের মতো ফিচার মিলছে। ফোনে স্টোরেজও বিশাল। সংস্থার দাবি, নোকিয়া ১১০-এ বিল্ড কোয়ালিটি পাওয়া যাবে।
ডিভাইসে ১০০০mAh ব্যাটারি দেওয়া হয়েছে। ৩২GB পর্যন্ত স্টোরেজ বাড়াতে পারেন। সংস্থার দাবি, দীর্ঘক্ষণ চলবে ব্যাটারি। এছাড়াও এতে FM শুনতে পারেন। ডিভাইসে রয়েছে ফ্ল্যাশলাইট, স্টোরেজ ক্যাপাসিটি এবং প্রি-লোডেড গেম।