Advertisement

Ola-এর অত্যাধুনিক EV বাইকের দামে বিরাট ডিসকাউন্ট, নতুন রেট জানুন

সেল বাড়ানোর চেষ্টা করছে ওলা। কারণ, এর সেলস কমেছে ফেব্রুয়ারিতে। আর যার ফলে টপ ৫ থেকে বেরিয়ে গিয়েছে এই সংস্থা। এই পরিস্থিতিতে নিজের হারানো জায়গা ফিরে পেতে উদ্যোগী হয়েছে ওলা। তাই রোডস্টার মটোরসাইকেল রেঞ্জের দাম কমিয়েছে সংস্থা। হোলি অফার দেওয়া হচ্ছে। তাই চাইলে এই সময় কিনে নিতেই পারেন ফোনটি।

ওলা রোডস্টার বাইকওলা রোডস্টার বাইক
Aajtak Bangla
  • কলকাতা,
  • 05 Mar 2026,
  • अपडेटेड 1:06 PM IST
  • সেল বাড়ানোর চেষ্টা করছে ওলা
  • তাই রোডস্টার মটোরসাইকেল রেঞ্জের দাম কমিয়েছে সংস্থা
  • হোলি অফার দেওয়া হচ্ছে

সেল বাড়ানোর চেষ্টা করছে ওলা। কারণ, এর সেলস কমেছে ফেব্রুয়ারিতে। আর যার ফলে টপ ৫ থেকে বেরিয়ে গিয়েছে এই সংস্থা। এই পরিস্থিতিতে নিজের হারানো জায়গা ফিরে পেতে উদ্যোগী হয়েছে ওলা। তাই রোডস্টার মটোরসাইকেল রেঞ্জের দাম কমিয়েছে সংস্থা। হোলি অফার দেওয়া হচ্ছে। তাই চাইলে এই সময় কিনে নিতেই পারেন ফোনটি।

মাথায় রাখতে হবে যে ভারতীয় টু হুইলার মার্কেটে বেড়েছে ওলার শেয়ার। কিন্তু গতমাসে একটু সেলস কমেছে। এমন পরিস্থিতিতে বাইকের দাম কমাচ্ছে সংস্থা। বাড়াতে চাইছে সেল। আসুন জানা যাক, এর একাধিক বাইকের দাম ঠিক কতটা কমছে।

দাম কী এখন? 
রোডস্টার এক্স পোর্টফোলিওর তিনটি ব্যাটারি ভ্যারিয়েন্ট রয়েছে। আর এই বাইকগুলির দামই কমিয়েছে সংস্থা। তাদের পক্ষ থেকে ২.৫ কিলোওয়াট ভ্যারিয়েন্টের দাম করা হয়েছে ৭৯,৯৯৯ টাকা। ৩.৫ কিলোওয়াট ভ্যারিয়েন্টের দাম রয়েছে ৯২,৯৯৯ টাকা। আর টপ ভ্যারিয়েন্ট ৪.৫ কিলোয়াটের দাম রাখা হয়েছে ৯৯,৯৯৯ টাকা। এটি এক্স শোরুম দাম। 

এছাড়া রোডস্টার এক্সপ্লাস, যার ফিচার অনেকটাই বেশি এবং বড় ব্যাটারি রয়েছে, তার দামেও এসেছে বদল। এটির ৪.৫ কিলোওয়াট ভ্যারিয়েন্টের দাম করা হয়েছে ১.০৯ লক্ষ টাকা। এছাড়া ৯.১ কিলোওয়াট ভ্যারিয়েন্টের দাম ১.৮৯ লক্ষ টাকা। আর এই দুই দামও এক্স শোরুম হিসেবেই দেওয়া হয়েছে। এরপরও ট্যাক্স ধরতে হবে। এছাড়া আরও কিছু খরচ রয়েছে। 

আর মাথায় রাখতে হবে যে দাম কমানোর পর অনেকেই এই বাইকগুলি সস্তায় কিনতে পারবেন। তবে মনে রাখবেন, এগুলি হল লিমিটেড টাইম ফেস্টিভ্যাল অফার। এই সময় পেরলেই কম দামে মিলবে না এটি। আর এই অফারের সঙ্গেই ওলা এস১ স্কুটারের ওয়ারেন্টি বৃদ্ধিরও সুযোগ দিচ্ছে।

কত টাকায় লঞ্চ হয়েছিল? 
গত বছর রোডস্টার এক্স লঞ্চ করে ওলা। এর এক্স শোরুম দাম শুরু হয় ৯৯,৯৯৯ টাকায়। আর রোডস্টার এক্সপ্লাসের দাম ছিল ১.২৯ লক্ষ টাকা। 

কেন দাম কমছে? 
একটা সময় ইলেকট্রিক স্কুটারের মার্কেটে দাপট দেখিয়েছে ওলা। তবে এখন পরিস্থিতি বদলে গিয়েছে। ফেব্রুয়ারি ২০২৬-এ মাত্র ৩৯৬৮টি বাইক বিক্রি করেছে সংস্থা। তাই সেল বাড়াতে নয়া উদ্যোগ নেওয়া হয়েছে বলে খবর। 

Advertisement

তবে এই নিবন্ধ পড়েই বাইকটি কিনে নেবেন না। তার আগে নিজেরা রিসার্চ করুন। দেখুন বাইকের ভাল-খারাপ। সেগুলি বিচার করুন। তারপরই না হয় এটি কিনবেন। তার আগে একবারেই নয়।  

 

Read more!
Advertisement
Advertisement