Advertisement

OnePlus ভারত থেকে ব্যবসা গোটাতে পারে, এরপর সার্ভিস মিলবে কীভাবে?

ভারত থেকে ব্যবসা গুটিয়ে ফেলতে পারে ওয়ানপ্লাস। এমনই জল্পনা তুঙ্গে রয়েছে। এমন পরিস্থিতিতে সার্ভিস মিলবে কীভাবে? জেনে নিন দ্রুত।

ওয়ানপ্লাস বন্ধ হয়ে যাবে?ওয়ানপ্লাস বন্ধ হয়ে যাবে?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 Jul 2026,
  • अपडेटेड 10:48 AM IST
  • ভারত থেকে ব্যবসা গুটিয়ে ফেলতে পারে ওয়ানপ্লাস
  • এমনই জল্পনা তুঙ্গে রয়েছে
  • এমন পরিস্থিতিতে সার্ভিস মিলবে কীভাবে?

ভারতে ওয়ানপ্লাস প্রেমীদের জন্য খারাপ খবর। শীঘ্রই দেশ থেকে ব্যবসা গুটিয়ে নিতে পারে ওয়ানপ্লাস। আসলে চলতি বছরের শুরুতেই একটি প্রতিবেদনে দাবি করা হয়েছিল, ওয়ানপ্লাস খুব শীঘ্রই ইউরোপ, আমেরিকা এবং ভারত সহ একাধিক গুরুত্বপূর্ণ বাজার থেকে ব্যবসা গুটিয়ে নিতে পারে। তখন সংস্থার পক্ষ থেকে সেই দাবি উড়িয়ে দেওয়া হয়েছিল। তবে নতুন করে প্রকাশিত এক প্রতিবেদনে আবার নতুন করে জল্পনা বাড়িয়েছে।

ব্লুমবার্গের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ওয়ানপ্লাসের মূল সংস্থা ওপো বিশ্বব্যাপী ব্যবসা নতুন করে সাজাচ্ছে। সেই পরিকল্পনার অংশ হিসেবে এই সপ্তাহেই আমেরিকা ও ইউরোপে ওয়ানপ্লাসের ব্যবসা বন্ধ করার ঘোষণা আসতে পারে। পরবর্তী ধাপে ভারতের বাজার থেকেও সংস্থাটি নিজেকে গুটিয়ে নিতে পারে। যদিও এখনও পর্যন্ত ওয়ানপ্লাস আনুষ্ঠানিকভাবে কিছুই মন্তব্য করেনি।

২০২৭ সালে ভারত থেকেও বিদায় নেবে ওয়ানপ্লাস?
এই প্রতিবেদনে দাবি করা হয়েছে, চিনের বাইরে প্রায় সব বড় বাজার থেকেই ধাপে ধাপে ব্যবসা গুটিয়ে নেওয়ার পরিকল্পনা করছে ওয়ানপ্লাস। এমনকী তারা ভারত থেকেও ব্যবসা তুলে নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

যদি এই তথ্য সত্যি হয়, তাহলে আগামী বছরের কোনও এক সময় থেকে ভারতে নতুন ওয়ানপ্লাস স্মার্টফোন আর বিক্রি নাও হতে পারে।

কেন এই সিদ্ধান্ত?
এই প্রতিবেদন অনুযায়ী, স্মার্টফোন ব্যবসায় ওপোর উপর আর্থিক চাপ বেড়েছে। পাশাপাশি আমেরিকা, ইউরোপ এবং ভারতে বিক্রির গতিও কমেছে। সেই কারণেই এই সব জায়গা থেকে নিজেদের ব্যবসা গুটিয়ে নিতে পারে ওয়ানপ্লাস।

এছাড়া মার্কিন বাজারে চিনা সংস্থাগুলির উপর অত্যধিক চাপ, অ্যাপলের সঙ্গে ট্রেড সিক্রেট সংক্রান্ত আইনি লড়াই ও স্মার্টফোন বাজারে মন্দাও ওপোর সিদ্ধান্তে উপর প্রভাব ফেলেছে। এমনটাই দাবি করছে এই প্রতিবেদন।

যদিও শুধু ওয়ানপ্লাস নয়, এর পাশাপাশি রিয়েলমিও কয়েকটি বাজার থেকে নিজেদের ব্যবসা গুটিয়ে নিতে পারে। চিনের বাজার ছেড়ে দিতে পারে রিয়েলমি। তবে ভারতে ব্যবসা চালিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

Advertisement

ওয়ানপ্লাসের সার্ভিস মিলবে কীভাবে?
এখন ওপোর সার্ভিস সেন্টার থেকেই ওয়ানপ্লাস ফোনের সার্ভিস মিলছে। এমন পরিস্থিতিতে ভারতে আলাদা ওয়ানপ্লাস সার্ভিস সেন্টার ধাপে ধাপে বন্ধ হয়ে যেতে পারে বলে জল্পনা রয়েছে। সম্প্রতি ওয়ানপ্লাস নর্ড সিরিজের নীচে নতুন এন সিরিজ চালু করেছে সংস্থা। কিন্তু ভবিষ্যতে ভারতে নতুন ওয়ানপ্লাস ফ্ল্যাগশিপ ফোন লঞ্চ হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

অক্সিজেন ওএস-এরও ইতি
একটি প্রতিবেদনে দাবি করা হয়েছিল, ওপো ভবিষ্যতে ওয়ানপ্লাসের-এর অক্সিজেন ওএস এবং রিয়েলমি ইউআই আলাদা করে রাখবে না।

এর পরিবর্তে ওয়ানপ্লাস ও রিয়েলমির সব ফোনেই ওপোর কালার ওএস ব্যবহার করা হতে পারে। যদিও এই তিনটি অ্যান্ড্রয়েড স্কিন ইতিমধ্যেই একই কোডবেসের উপর তৈরি।

 

Read more!
Advertisement
Advertisement