Advertisement

Cheapest Electric Car In India: ভারতে জলের দরে ইলেকট্রিক চার চাকা, এই ৪ লাখি গাড়ি দেখতে কেমন?

সাধের সঙ্গে সাধ্যের ব্যবধানই ঘুচতে চলেছে। অপেক্ষা আর কয়েক দিনের। বাজারে আসছে সাশ্রয়ী বৈদ্যুতিক গাড়ি। ইলেকট্রিক গাড়িপ্রেমীদের জন্য সুবর্ণ সুযোগ!বৈদ্যুতিক গাড়ির বাজারে প্রবেশ করতে চলেছে নতুন একটি সংস্থা।

ভারতের বাজারে আসছে সস্তার ইলেকট্রিক গাড়ি। ভারতের বাজারে আসছে সস্তার ইলেকট্রিক গাড়ি।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 13 Nov 2022,
  • अपडेटेड 8:21 AM IST
  • সাধের সঙ্গে সাধ্যের ব্যবধানই ঘুচতে চলেছে।
  • বাজারে আসছে সাশ্রয়ী বৈদ্যুতিক গাড়ি।

ইলেকট্রিক চারচাকা কেনার শখ? সাধ থাকলেও সাধ্যে কুলোচ্ছে না অনেকের। সাধের সঙ্গে সাধ্যের ব্যবধানই ঘুচতে চলেছে। অপেক্ষা আর কয়েক দিনের। বাজারে আসছে সাশ্রয়ী বৈদ্যুতিক গাড়ি। ইলেকট্রিক গাড়িপ্রেমীদের জন্য সুবর্ণ সুযোগ!বৈদ্যুতিক গাড়ির বাজারে প্রবেশ করতে চলেছে নতুন একটি সংস্থা। আগামী ১৬ নভেম্বর দেশীয় বাজারে নিজেদের প্রথম বৈদ্যুতিক গাড়ি মাইক্রো Eas-E চালু করতে আনছে মুম্বইয়ের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা PMV ইলেকট্রিক (PMV Electric)৷ আনুষ্ঠানিকভাবে এই ছোট গাড়ির প্রি-বুকিংও শুরু হয়ে গিয়েছে।  সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে ২ হাজার টাকায় বুক করতে পারবেন গ্রাহকরা।

সংস্থার প্রতিষ্ঠাতা কল্পিত পটেল দাবি করেছেন,গাড়ির একটি প্রোটোটাইপ তৈরি হয়ে গিয়েছে। ১৬ নভেম্বর তা জনসমক্ষে আনা হবে। PMV ইলেক্ট্রিকের তরফে জানানো হয়েছে, আগামী বছরের মাঝামাঝি এই গাড়ির আনুষ্ঠানিক বিক্রিবাটা শুরু হবে। চার দরজা, দুই আসনের এই গাড়ি প্রতিদিনের যাতায়াতের কথা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে। তিনটি আলাদা ভেরিয়্যান্ট ও রঙে পাওয়া যাবে। 

পার্সোনাল মোবিলিটি ভেহিকেল (PMV ইলেকট্রিক) দাবি করেছে, এই গাড়িতে দেওয়া হয়েছে আধুনিক ফিচার এবং প্রযুক্তি। সহজ ড্রাইভিং মোডের পাশাপাশি ক্রুজ কন্ট্রোলের মতো ফিচারও উপলব্ধ রয়েছে। এই গাড়িতে দু'জনের বসার ব্যবস্থা রয়েছে। একজন সামনে বসবেন এবং অন্যজন পিছনে।

PMV EaS-E-য় ১০ Kwh ক্ষমতার একটি লিথিয়াম ফসফেট ব্যাটারি দেওয়া হয়েছে। যা প্রায় ২০hp শক্তি উৎপন্ন করতে সক্ষম। এই গাড়ির ব্যাটারি সম্পূর্ণ চার্জ হতে প্রায় ৪ ঘন্টা সময় নেয়। এই গাড়ি একবার চার্জে ১৬০ কিলোমিটার থেকে ২০০ কিলোমিটার পর্যন্ত চলতে সক্ষম।

PMV EaS-E Electric Car

এই ছোট বৈদ্যুতিক গাড়িটিকে স্মার্ট লুক এবং ডিজাইন দেওয়া হয়েছে। ডুয়াল টোন পেইন্ট স্কিম-সহ সামনে চওড়া গ্রিল রয়েছে, যা LED আলো দিয়ে সজ্জিত। স্কোয়ার কাট অ্যালয় হুইলও রয়েছে।  রিজেনারেটিভ ব্রেকিং, রিমোট পার্কিং অ্যাসিস্ট, ওটিএ আপডেট, স্মার্টফোন কানেক্টিভিটির মতো ফিচার পাবেন ক্রেতারা। এই গাড়িটিকে নিজের স্মার্টফোনের সঙ্গে যুক্ত করতে পারেন। রিমোটের মাধ্যমে গাড়ির এয়ার কন্ডিশন, হর্ন, জানালা এবং আলো নিয়ন্ত্রণ করতে পারেন।

Advertisement

আনুষ্ঠানিক লঞ্চের আগে এই ইলেকট্রিক গাড়ির দাম সম্পর্কে কোনও তথ্য দেওয়া হয়নি। ৪ লক্ষ থেকে ৬ লক্ষ টাকার মধ্যে দাম থাকতে পারে বলে সংস্থা সূত্রের খবর। ৪ লক্ষ টাকায় লঞ্চ করলে এটিই হবে দেশের সবচেয়ে সস্তা বৈদ্যুতিক চার চাকা। অসুবিধা বলতে একটাই, এই গাড়িতে মাত্র দুজন সওয়ারি করতে পারবেন।

Read more!
Advertisement
Advertisement