Advertisement

Realme P4 Power launch: ১০ মিনিটের চার্জেই গোটা দিন, বাজারে আসছে Realme-র নতুন ফোন

Realme নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে ভারতে। ফোনটির নাম পি৪ পাওয়ার। এই ফোনটি ২৯ জানুয়ারি ভারতে লঞ্চ করা হবে। আর এই ফোনের বিষয়ে বিস্তারিত জানিয়েছে সংস্থাই। রিয়েলমির তরফে দাবি করা হয়েছে, মাত্র ৫ মিনিট চার্জ দিলেই অর্ধেক দিন ফোনটা ব্যবহার করা যাবে। 

রিয়েলমি পি৪ পাওয়াররিয়েলমি পি৪ পাওয়ার
Aajtak Bangla
  • কলকাতা,
  • 24 Jan 2026,
  • अपडेटेड 1:46 PM IST
  • Realme নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে ভারতে
  • এই ফোনটি ২৯ জানুয়ারি ভারতে লঞ্চ করা হবে
  • মাত্র ১০ মিনিট চার্জ দিলেই গোটা দিন ফোনটা ব্যবহার করা যাবে

Realme নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে ভারতে। ফোনটির নাম পি৪ পাওয়ার। এই ফোনটি ২৯ জানুয়ারি ভারতে লঞ্চ করা হবে। আর এই ফোনের বিষয়ে বিস্তারিত জানিয়েছে সংস্থাই। রিয়েলমির তরফে দাবি করা হয়েছে, মাত্র ১০ মিনিট চার্জ দিলেই গোটা দিন ফোনটা ব্যবহার করা যাবে। 

সবথেকে বড় ব্যাটারি...
এতদিন অধিকাংশ ফোনেই ৫০০০, ৬০০০ এমএএইচ ব্যাটারি থাকত। তবে সেই সব রেকর্ড ভেঙে দিতে চলেছে রিয়েলমি। তাদের তরফে ভারতে ১০০০১ এমএএইচ ব্যাটারি যুক্ত ফোন লঞ্চ করা হচ্ছে। এটিই ভারতে লঞ্চ হওয়া ফোনগুলির মধ্যে সবথেকে বেশি পাওয়ারের ব্যাটারি হতে চলেছে বলে দাবি সংস্থার। 

এখানেই শেষ নয়, এটিতে ব্যবহার করা হয়েছে ডুয়াল চিপ টেকনোলজি। এতে রয়েছে মিডিয়াটেক ডায়মনসিটি ৭৪০০ প্রসেসর এবং হাইপার এআই চিপ।

কোন কোন রঙে পাওয়া যাবে?
এই ফোনটিকে একাধিক রঙে বের করতে চলেছে সংস্থা। যতদূর জানা যাচ্ছে, ট্রান্স সিলভার, ট্রান্স অরেঞ্জ এবং ট্রান্স ব্লু রঙে লঞ্চ হতে চলেছে এই ফোন।

ক্যামেরা কেমন? 
এই ফোনে থাকবে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। এতে পাবেন ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। অফিসিয়াল পোর্টালে গিয়ে ক্যামেরা সম্পর্কে আরও বিশদে জেনে নিতে পারেন।

ডিসপ্লে কেমন? 
রিয়েলমি পি৪ পাওয়ারে রয়েছে একটি ৪ডি কার্ভড প্লাস ডিসপ্লে। এই ডিসপ্লেতে পাবেন ১৪৪হার্জ রিফ্রেশ রেট। এছাড়া এই ফোনে মিলবে মিডিয়া টেক ডায়মনটিসি প্রসেসর। পাশাপাশি অন্যান্য ফিচার পাবেন।

১.৫ দিন ব্যাটারি লাইফ পাবেন
সংস্থার তরফ থেকে দাবি করা হয়েছে ১.৫ দিনের ব্যাটারি লাইফ পাবেন সিঙ্গল চার্জে। এর ওজন মোটামুটি ২১৯ গ্রাম। 

এই ফোনে পাবেন রিয়েলমি ইউআই ৭.০। এটি অ্যান্ড্রয়েড ১৬-এর উপর নির্ভর করে তৈরি হয়েছে। শুধু তাই নয়, এতে ৩ বছর পর্যন্ত ওপারেটিং সিস্টেম আপডেট পাবেন। পাশাপাশি ৪ বছরের সিকিউরিটি আপডেট মিলবে।

দাম কত? 
এই ফোনের দাম নিয়ে এখনও কিছুই জানায়নি রিয়েলমি। তবে টেলিকম টক জানাচ্ছে, ১২ জিমি ব়্যাম এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ যুক্ত ফোনটা পাওয়া যাবে ৩৫০০০ টাকায়। 

Advertisement

তবে এই নিবন্ধ পড়ে ফোনটা কিনবেন না। বরং তার আগে আপনাকে একটু রিসার্চ করতে হবে। পড়তে হবে রিভিউ। তারপরই না হয় ফোনটি কিনবেন। তার আগে কিনলে আদতে ঠকে যেতে পারেন বলেই মনে করছেন টেক বিশেষজ্ঞরা।

   

Read more!
Advertisement
Advertisement