Advertisement

JioTV Pro plan: ফোনেই দেখুন ১০০০ এর বেশি চ্যানেল, সস্তার প্যাক আনল JIO, কী কী সুবিধা?

ফোনেই দেখতে পারেন ১০০০-এর বেশি চ্যানেল। সস্তার প্ল্যান আনল জিও। এতে আর কী কী সুবিধা মিলবে, জেনে নিন।

জিওটিভি প্রো প্ল্যানজিওটিভি প্রো প্ল্যান
Aajtak Bangla
  • কলকাতা,
  • 09 Jul 2026,
  • अपडेटेड 3:21 PM IST
  • ফোনেই দেখতে পারেন ১০০০-এর বেশি চ্যানেল
  • সস্তার প্ল্যান আনল জিও
  • এতে আর কী কী সুবিধা মিলবে, জেনে নিন

স্মার্টফোনে টিভি দেখার অভ্যাস? এবার সেরা একটি প্ল্যান নিয়ে এল রিলায়েন্স জিও। এই টেলিকম অপারেটর নতুন জিওটিভি প্রো প্যাক নিয়ে এসেছে। এই প্যাকটি লঞ্চ করা হয়েছে মাত্র ৫৫ টাকায়। এর মাধ্যমে খুব কম খরচেই লাইভ টিভি দেখতে পারবেন। পাশাপাশি অন্যান্য কন্টেন্ট দেখার সুবিধাও মিলবে। তাই অনেক বিশেষজ্ঞই মনে করছেন, অচিরেই প্যাকটা খুবই হিট হয়ে যাবে।

এই প্ল্যানটি নতুন লঞ্চ করা হয়েছে। আর এই প্যাকটি প্রিপেড এবং পোস্টপেইড ইউজার ব্যবহার করতে পারবেন। এটির ভ্যালিডিটি হল ৩০ দিন। এর মাধ্যমে জিও টিভি অ্যাপে লাইভ টেলিভিশন দেখা যাবে। এক্ষেত্রে ১৬টি ভারতীয় ভাষার প্রায় ১০০০-এর বেশি চ্যানেলের দেখা মিলবে।

মাথায় রাখতে হবে, অনেকেই টিভি দেখতে ভালোবাসেন। তবে সময়ের অভাবে সেটা সম্ভব নয়। তবে এখন মোবাইলেই টিভি দেখা সম্ভব। সেক্ষেত্রে যাঁরা মোবাইলে টিভি দেখতে চাইছেন, তাঁদের জন্য এই প্যাকটা সেরা।  

জিওটিভি প্রো প্ল্যান
সাধারণ বেসিক জিও টিভি প্ল্যানে অনেক চ্যানেলের দেখা মেলে না। যার ফলে অনেক সময়ই মুখ ভার হয়ে যায় ব্যবহারকারীদের। যদিও নতুন প্ল্যানের মাধ্যমে এবার থেকে লাইভ টিভিতে অনেক বেশি চ্যানেল দেখতে পাবেন সাধারণ সাবস্ক্রাইবাররা। পাশাপাশি জিও স্টার, সোনি এন্টারটেনমেন্ট, সান টিভি, ওয়ার্নার ব্রোজ এবং ডিসকভারির প্রিমিয়াম কন্টেন্টও দেখতে পারবেন।

যদিও এই রিচার্জ করার পরও জিওস্টার এবং সোনির মতো প্ল্যাটফর্মে খেলা কিন্তু দেখা যাবে না। এটাই হল খারাপ খবর। এটা দেখতে চাইলে সাবস্ক্রাইবারদের অন্য সাবস্ক্রিপশন নিতে হবে।

এখানেই শেষ নয়, জিও একটি ১০এমবি-এর বান্ডেল এনেছে এই রিচার্জের সঙ্গে। এর মাধ্যমে খারাপ সময়ে অবশ্য়ই ব্যাকআপ মিলবে।

তবে শুধু লাইভ টেলিভিশন নয়, এর পাশাপাশি  জিওটিভি অ্যাপের মাধ্যমে সোনি লিভ, জি৫ এবং এমএক্স প্লেয়ারের অ্যাক্সেস পাবেন। তাতে অনেক কন্টেন্ট ফ্রিতে দেখতে পারবেন। 

যাঁরা এই প্যাকটি কিনতে চান, তাঁরা মাই জিও অ্যাপে যেতে পারেন। সেখানে অ্যাপ ওপেন করে রিচার্জ সেকশনে যান। সেখান থেকে জিওটিভি প্রো সিলেক্ট করুন। তারপর ৫৫ টাকা দিয়ে রিচার্জ করে নিন। তাতেই লাইভ টিভি দেখতে পারবেন। 

Advertisement

তবে আবারও বলছি, এই প্যাকে সব খেলা দেখতে পারবেন না। তার জন্য আলাদা প্যাক নিতে হবে। তাই প্যাকটিতে রিচার্জ করার আগে অবশ্যই একবার নিজে রিসার্চ করুন।  

 

 

Read more!
Advertisement
Advertisement