Advertisement

পাওয়ারফুল Royal Enfield Bullet 650 চলে এল, দাম কত-ফিচার কী?

সেরা বাইক লঞ্চ করল রয়্যাল এনফিল্ড। এই সংস্থা ভারতে তাদের সবচেয়ে শক্তিশালী বুলেট মডেল রয়্যাল এনফিল্ড বুলেট ৬৫০ লঞ্চ করেছে। এর দাম কত?

বুলেট ৬৫০বুলেট ৬৫০
Aajtak Bangla
  • কলকাতা,
  • 28 May 2026,
  • अपडेटेड 1:58 PM IST
  • সেরা বাইক লঞ্চ করল রয়্যাল এনফিল্ড
  • এই সংস্থা ভারতে তাদের সবচেয়ে শক্তিশালী বুলেট মডেল রয়্যাল এনফিল্ড বুলেট ৬৫০ লঞ্চ করেছে
  • এর দাম কত?

সেরা বাইক লঞ্চ করল রয়্যাল এনফিল্ড। এই সংস্থা ভারতে তাদের সবচেয়ে শক্তিশালী বুলেট মডেল রয়্যাল এনফিল্ড বুলেট ৬৫০ লঞ্চ করেছে। বাইকটির এক্স-শোরুম দাম ৩,৬৪,৮৫৬ টাকা। এর সঙ্গে ট্যাক্স এবং আরও কিছু খরচ যোগ হবে কেনার সময়। এটি মূলত দু'টি রঙে পাওয়া যাবে। একটি হল ক্যানন ব্ল্যাক। অপরটি হল ব্যাটলশিপ ব্লু।

ক্লাসিক ডিজাইন বজায় রেখেছে রয়্যাল এনফিল্ড
এই বাইকে রয়্যাল এনফিল্ড বুলেটের ঐতিহ্যবাহী ডিজাইন বজায় রয়েছে। নতুন বুলেট ৬৫০-তে রয়েছে পরিচিত ডিজাইন। এতে টিয়ারড্রপ আকৃতির ফুয়েল ট্যাঙ্ক এবং বিখ্যাত উইংড ট্যাঙ্ক ব্যাজ, যা বহু দশক ধরে বুলেটের পরিচয়ের অংশ।

সামনের দিকে রয়েছে ক্লাসিক ক্যাসকেট-মাউন্টেড হেডল্যাম্প সেটআপ এবং ভিনটেজ স্টাইলের 'টাইগার-আই' পাইলট ল্যাম্প। ১৯৫০-এর দশকের পুরনো বুলেট মডেলগুলি থেকে এর অনুপ্রেরণা নেওয়া হয়েছে।

রয়্যাল এনফিল্ড বুলেট ৬৫০

বাইকটিতে হাতে আঁকা পিনস্ট্রাইপ এবং অল-মেটাল বডিওয়ার্ক ব্যবহার করা হয়েছে। যার ফলে এটি রেট্রো রোড প্রেজেন্স পেয়েছে।

এই বাইকে রয়েছে লম্বা বেঞ্চ সিট, চওড়া হ্যান্ডেলবার এবং শক্তিশালী স্ট্যান্স। যেই কারণে বড় টুইন-সিলিন্ডার ইঞ্জিন থাকা সত্ত্বেও বাইকটি তার পুরনো দিনের মেজাজ ধরে রেখেছে।

ইঞ্জিন ও পারফরম্যান্স
বুলেট ৬৫০-তে রয়েছে রয়্যাল এনফিল্ডের পরিচিত ৬৪৭.৯৫ সিসি প্যারালাল-টুইন ইঞ্জিন। এই একই ইঞ্জিন আগে থেকেই রয়্যাল এনফিল্ড ইন্টারসেপ্টর ৬৫০ এবং রয়্যাল এনফিল্ড সুপার মেটিয়র ৬৫০-তে ব্যবহার করা হচ্ছে।

এয়ার-অয়েল কুলড এই ইঞ্জিন ৭,২৫০ আরপিএম-এ ৪৭ বিএইচপি শক্তি এবং ৫,৬৫০ আরপিএম-এ ৫২.৩ এনএম টর্ক উৎপন্ন করে। এর সঙ্গে রয়েছে ৬-স্পিড গিয়ারবক্স।

টুইন-সিলিন্ডার সেটআপের কারণে বাইকটি আগের সিঙ্গল-সিলিন্ডার বুলেটগুলির তুলনায় অনেক বেশি স্মুথ ও আরামদায়ক জার্নি করতে পারবে। এর পাওয়ারও অনেক বেশি।


বুলেট ৬৫০ তৈরি হয়েছে স্টিল টিউবুলার স্পাইন ফ্রেমের উপর। সামনে রয়েছে ৪৩ মিমি টেলিস্কোপিক ফর্ক এবং পিছনে টুইন শক অ্যাবজর্বার।

রয়্যাল এনফিল্ড বুলেটের ঐতিহ্যবাহী স্ট্যান্স বজায় রাখতে সামনে ১৯ ইঞ্চি এবং পিছনে ১৮ ইঞ্চি চাকা ব্যবহার করেছে।

Advertisement

ব্রেকিংয়ের জন্য সামনে ৩২০ মিমি ডিস্ক এবং পিছনে ৩০০ মিমি ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে। সঙ্গে স্ট্যান্ডার্ড ডুয়াল-চ্যানেল ABS রয়েছে।

আরামের দিকেও বিশেষ নজর দেওয়া হয়েছে। বাইকটিতে রয়েছে চওড়া বেঞ্চ সিট, উঁচু হ্যান্ডেলবার এবং দীর্ঘ সময় চালানোর উপযোগী রিল্যাক্সড রাইডিং পজিশন।

সিট হাইট ৮০০ মিমি এবং বাইকের ওজন ২৪৩ কেজি। এছাড়া ১৪.৮ লিটারের বড় ফুয়েল ট্যাঙ্ক থাকায় এটি দীর্ঘ সফরের জন্যও উপযুক্ত।

সেরার সেরা ফিচার

ক্লাসিক ডিজাইন বজায় রেখেও বুলেট ৬৫০-এ আধুনিক কিছু ফিচার অ্যাড করা হয়েছে। বাইকটিতে রয়েছে এলইডি হেডল্যাম্প ও এলইডি টেল ল্যাম্প। সেমি-ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টারে ট্রিপ ডেটা, ফুয়েল গেজ, গিয়ার পজিশন ইন্ডিকেটর এবং সার্ভিস রিমাইন্ডারের মতো তথ্য দেখা যাবে। এছাড়া ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট দেওয়া হয়েছে।

 

Read more!
Advertisement
Advertisement