
Royal Enfield শুধু একটা বাইক নয়। এটা ভারতীয় যুবকদের ইমোশন। এই বাইকের প্রতি আলাদাই ভালোবাসা রয়েছে অনেকের। আর সেই বিষয়টা ভালই বোঝে Royal Enfield। তাই তারা লঞ্চ করছে Royal Enfield Classic 650-এর 125th Anniversary Edition। এই বিশেষ সংস্করণের নাম Hypershift Classic 650।
এই বাইকে রয়েছে কালার শিফটিং পেইন্ট ফিনিশ। আলো পড়লেই বাইকের রং বদলে যায়। সেই সঙ্গে একাধিক বিশেষ অ্যানিভার্সারি ডিটেলিং রয়েছে। আর সবথেকে বড় কথা, এই বাইকটিকে এক্সক্লুসিভ করে তুলতে চাইছে Royal Enfield। তাই তারা বিশ্বের বিশেষ অঞ্চল প্রতি এই বাইকের মাত্র ১২৫টি ইউনিট তৈরি করা হবে।
দাম কত?
এই বাইকটির এক্স-শোরুম দাম ৪,২৫,৫৮৯ টাকা। তবে এরপর ট্যাক্স ও ইনস্যুরেন্স যোগ করা হবে।
শুরু হয়েছে রেজিস্ট্রেশন
এই বাইকের রেজিস্ট্রেশন শুরু হয়েছে ১৬ অক্টোবর দুপুর ২টো (ভারতীয় সময়) থেকে। ২৮ অক্টোবর ২০২৬ পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে। ২০২৬ সালের নভেম্বর থেকে ডেলিভারি শুরু হওয়ার কথা।
Royal Enfield Classic 650 125th Anniversary Edition-এর ডিজাইনেই চমক
অ্যানিভার্সারি সংস্করণেও Classic 650-এর পরিচিত টিয়ারড্রপ আকৃতির ফুয়েল ট্যাঙ্ক এবং ন্যাসেল-মাউন্টেড হেডল্যাম্প রাখা হয়েছে। তবে বাইকটির সবচেয়ে বড় আকর্ষণ হল বিশেষ Hypershift পেইন্ট ফিনিশ। আলো কী ভাবে বাইকের গায়ে পড়ছে, তার উপর নির্ভর করে রং লাল, সবুজ এবং সোনালি, এই তিনটি শেডে বদলে যায়। এটাই হল বাইকটির বিশেষত্ব।
এছাড়াও এই বিশেষ ভার্সনে রয়েছে সোনালি রঙের ১২৫ বছরের ক্রেস্ট, এক্সক্লুসিভ সাইড-প্যানেল ব্যাজিং। সেই সঙ্গে হাতে আঁকা পিনস্ট্রাইপও মিলবে এই বাইকে।
Royal Enfield Classic 650 125th Anniversary Edition-এর ইঞ্জিন ও স্পেসিফিকেশন
এই লিমিটেড এডিশনে রয়েছে Classic 650-এর পরিচিত ৬৪৭.৯৫ সিসি প্যারালাল-টুইন ইঞ্জিন। ইঞ্জিনটি ৭,২৫০ আরপিএমে সর্বোচ্চ ৪৭ বিএইচপি শক্তি এবং ৫,৬৫০ আরপিএমে ৫২.৩ এনএম টর্ক উৎপন্ন করে। এই বাইকে রয়েছে ৬-স্পিড গিয়ারবক্স। সেই সঙ্গে ফুয়েল ইঞ্জেকশন এবং ইলেকট্রিক স্টার্টের সুবিধাও মিলবে এই বাইকে।
বাইকটিতে ব্যবহার করা হয়েছে স্টিল টিউবুলার স্পাইন ফ্রেম। সামনের দিকে ৪৩ মিমি টেলিস্কোপিক ফর্ক এবং পিছনে টুইন শক অ্যাবজর্বার দেওয়া হয়েছে।
ব্রেকিংয়ের জন্য সামনের চাকায় ৩২০ মিমি এবং পিছনের চাকায় ৩০০ মিমি ডিস্ক ব্রেক রয়েছে। নিরাপত্তার জন্য স্ট্যান্ডার্ড হিসেবে মিলবে ডুয়াল-চ্যানেল ABS।
Classic 650-এর এই অ্যানিভার্সারি ভার্সনে সামনে ১৯ ইঞ্চির চাকা এবং ১০০/৯০ টায়ার রয়েছে। পিছনে রয়েছে ১৮ ইঞ্চির চাকা ও ১৪০/৭০ টায়ার।
বাইকটির ফুয়েল ট্যাঙ্কে ১৪.৭ লিটার তেল ধরবে। এই বাইকের সিটের উচ্চতা ৮০০ মিমি এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৫৪ মিমি। ৯০ শতাংশ জ্বালানি ও তেল সহ বাইকটির ওজন ২৪৩ কেজি। তাই চাইলে এই বাইকটা বুক করে ফেলতেই পারেন।