Advertisement

Royal Enfield Flying Flea: এক চার্জেই ১৫৪ কিমি, Royal Enfield-এর নতুন ইলেকট্রিক বাইকের দাম কত?

রয়্যাল এনফিল্ড নিজের ইলেকট্রিক বাইক লঞ্চ করেছে। কোম্পানি অনেক দিন ধরেই ফ্লাইং ফ্লি বাইকটা আনার কথা ভাবছিল। সেই মতো হচ্ছিল প্রচার। অবশেষে তারা বাইকটা সামনে এনেছে। ফ্লাইং ফ্লি সি৬-এ রয়েছে একটা নিও রেট্রো লুক। এতে মডার্ন নানা ফিচারও রয়েছে। তাই ঝটপট এই নিবন্ধটি পড়ে নিন। 

রয়্যাল এনফিল্ড ফ্লাইং ফ্লিরয়্যাল এনফিল্ড ফ্লাইং ফ্লি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 09 May 2026,
  • अपडेटेड 1:17 PM IST
  • রয়্যাল এনফিল্ড নিজের ইলেকট্রিক বাইক লঞ্চ করেছে
  • কোম্পানি অনেক দিন ধরেই ফ্লাইং ফ্লি বাইকটা আনার কথা ভাবছিল
  • ফ্লাইং ফ্লি সি৬-এ রয়েছে একটা নিও রেট্রো লুক

রয়্যাল এনফিল্ড নিজের ইলেকট্রিক বাইক লঞ্চ করেছে। কোম্পানি অনেক দিন ধরেই ফ্লাইং ফ্লি বাইকটা আনার কথা ভাবছিল। সেই মতো হচ্ছিল প্রচার। অবশেষে তারা বাইকটা সামনে এনেছে। ফ্লাইং ফ্লি সি৬-এ রয়েছে একটা নিও রেট্রো লুক। এতে মডার্ন নানা ফিচারও রয়েছে। তাই ঝটপট এই নিবন্ধটি পড়ে নিন। 

দাম কত? 
ইতিমধ্যেই এই বাইকের দাম সামনে আনা হয়েছে। এটার এক্স শোরুম দাম ২.৭৯ লক্ষ টাকা। তবে আপনি যদি এই বাইকটি ব্যাটারি সার্ভিস স্কিমের অধীনে কেনেন, তাহলে এর দাম ১.৯৯ লক্ষ টাকা হতে পারে। 

এই বাইকের ফিচার কী? 
রয়্যাল এনফিল্ডের ইলেকট্রিক বাইকে রয়েছে ১৫.৪ কিলোওয়াট (২০ এইচপি) ইলেকট্রিক মটোর। এতে রয়েছে ৩.৯১ কিলোওয়াট ব্যাটারি। তাই এতে দারুণ পাওয়ার মিলবে।

এই বাইকের টপ স্পিড কত? 
এই বাইকের টপ স্পিড হল ১১৫ কিমি প্রতি ঘণ্টা। আর এই বাইকের রেঞ্জ হল ১৫৪ কিমি। আর সবথেকে বড় কথা, এই বাইকটির চার্জ ২০ শতাংশ থেকে ৮০ শতাংশে পৌঁছে যায় মাত্র ৬৫ মিনিটে। আর শুধু এখানেই শেষ নয়, এছাড়াও বাইকটিতে প্রচুর ফিচার রয়েছে। 

আর কী কী ফিচার? 
ফ্লাইং ফ্লি সি৬ ফিচারের মধ্যে রয়েছে অল এলইডি লাইটিং। পাশাপাশি এতে গুগল বেসড নেভিগেশন পাবেন। সেই সঙ্গে ওয়ারলেস চার্জিং, এবিএস, ট্র্যাকশন কন্ট্রোল এবং মাল্টিপল রাইড মোড রয়েছে। এই ফ্লাইং ফ্লি সি৬-এ সেরা সব ফিচার রয়েছে। 

এই ইলেকট্রিক মটোরসাইকেলে এক্সপোজন ফ্রেম রয়েছে। পাশাপাশি রয়েছে গ্রিন্ডার টাইপ ফ্রন্ট সাসপেনশন, ফ্লোটিং সিট এবং ডিটাচেবল পিলিয়ন সিট। এই বাইকের ওজন মাত্র ১২৪ কেজি। ব্যাটারি প্যাকে রয়েছে অ্যালুমিনিয়াম চেজিং।

মে মাসেই শুরু হয়ে গিয়েছে এই বাইকের ডেলিভারি
ইতিমধ্যেই এই বাইকের ডেলিভারি শুরু হয়ে গিয়েছে। বুকিং শুরু হয়ে গিয়েছিল ১০ এপ্রিল থেকে। বর্তমানে এই সংস্থা বেঙ্গালুরুর জামনগরে রয়েছে। আর হিসেব করলে দেখা যাবে, এই বাইকের রানিং কস্ট অনেকটাই কম।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement