Advertisement

লঞ্চ হচ্ছে Royal Enfield Himalayan 440, অত্যাধুনিক সব অ্যাডভেঞ্চার ফিচার, দাম কত?

৪ সেপ্টেম্বর লঞ্চ হতে চলেছে Royal Enfield Himalayan 440। এটি একটি অত্যাধুনিক বাইক। এতে রয়েছে সব নতুন ফিচার। তাই ঝটপট এর ইঞ্জিন থেকে শুরু করে অন্যান্য ফিচার জেনে নিন। এর দাম কত হচ্ছে, সেটারও আভাস দেওয়া হল।

রয়্যাল এনফিল্ড হিমালয়ান ৪৪০ লঞ্চরয়্যাল এনফিল্ড হিমালয়ান ৪৪০ লঞ্চ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 03 Sep 2026,
  • अपडेटेड 2:20 PM IST
  • ৪ সেপ্টেম্বর লঞ্চ হতে চলেছে Royal Enfield Himalayan 440
  • ঝটপট এর ইঞ্জিন থেকে শুরু করে অন্যান্য ফিচার জেনে নিন
  • র দাম কত হচ্ছে, সেটারও আভাস দেওয়া হল

আবার নতুন অ্যাডভেঞ্চার বাইক নিয়ে আসছে Royal Enfield। ৪ সেপ্টেম্বর ২০২৬ ভারতে লঞ্চ হতে পারে নতুন Himalayan 440। আর ইতিমধ্যেই বাইকটাকে নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে।

যতদূর খবর, লাদাখে Royal Enfield-এর Himalayan Base Camp ইভেন্টে Himalayan 440-এর আত্মপ্রকাশ হবে। ২০২৬ সালে ভারতে Himalayan বাজারে আসার ১০ বছর পূর্ণ হচ্ছে।

Himalayan 440 কেমন হবে?
বন্ধ হয়ে গিয়েছে Himalayan 411। তার পরবর্তী ভার্সন হিসেবেই Himalayan 440-কে সামনে আনছে সংস্থা। তবে এটি সরাসরি Himalayan 450-এর জায়গা নেবে না। বরং Royal Enfield-এর ADV (অ্যাডভেঞ্চার) রেঞ্জে আরও কম দামি একটি মডেল হিসেবে জায়গা করে নিতে পারে এটি।

এই বাইকটি Himalayan 450-এর থেকে আলাদা হবে। Himalayan 450-তে রয়েছে উন্নত চ্যাসিস, লিকুইড-কুলড ইঞ্জিন, রাইড-বাই-ওয়্যার থ্রটল, TFT ইন্সট্রুমেন্ট ক্লাস্টার এবং একাধিক ইলেকট্রনিক রাইডার এইড।

আর নতুন বাইকে Scram 440-এর বেশ কিছু যন্ত্রাংশ ব্যবহার করা হতে পারে বলে খবর মিলেছে। তবে অ্যাডভেঞ্চার-ট্যুরিংয়ের উপযোগী করার কারণে এতে নতুন কিছু পরিবর্তনের আশা রয়েছে। এই বাইকে থাকতে পারে ভাল রাইডিং পজিশন, বেশি ট্রাভেলের সাসপেনশন, উন্নত উইন্ড প্রোটেকশন এবং ট্যুরিং আরগোনমিক্স।

Himalayan 440-এর ডিজাইন ও ফিচার্স
Himalayan 440-এর ডিজাইন আধুনিক হতে চলেছে। বাইকে টুইন-পড ইন্সট্রুমেন্ট কনসোল থাকতেও পারে। এর গোলাকার ইউনিটে অ্যানালগ স্পিডোমিটারের সঙ্গে একটি ডিজিটাল ডিসপ্লে থাকবে। দ্বিতীয় পডে থাকতে পারে Royal Enfield-এর ট্রিপার নেভিগেশন সিস্টেম। ডিজিটাল ডিসপ্লেতে ফুয়েল লেভেল, ট্রিপ মিটার, ওডোমিটার, গিয়ার পজিশন সহ বিভিন্ন তথ্য দেখা যাবে। আর এই সব ফিচার Scram 440-তে ব্যবহৃত ইন্সট্রুমেন্টেশনের সঙ্গে অনেকটাই মিল রয়েছে। 

এতে ওয়্যার-স্পোক হুইল মিলতে পারে। সামনে ২১ ইঞ্চি এবং পিছনে ১৭ ইঞ্চির চাকা থাকার সম্ভাবনাই বেশি। এর সঙ্গে থাকবে লং-ট্রাভেল সাসপেনশন। এছাড়া ডিস্ক ব্রেকও থাকতে পারে। এতে সুইচেবল রিয়ার ABS-ও দেওয়া হতে পারে। 

Advertisement

ইঞ্জিন কেমন?
Himalayan 440-তে Royal Enfield-এর ৪৪৩cc LS440 ইঞ্জিন থাকার সম্ভাবনাই বেশি। একই ইঞ্জিন ব্যবহার করা হয়েছে Scram 440। এয়ার ও অয়েল-কুলড সিঙ্গল-সিলিন্ডার ইঞ্জিন থেকে ২৫.৪ bhp শক্তি এবং ৩৪ Nm টর্ক পাওয়া যায়। ইঞ্জিনের সঙ্গে রয়েছে ৬-স্পিড গিয়ারবক্স।

দাম কত হতে পারে? 
Royal Enfield-এর লাইনআপে Himalayan 440-এর দাম Scram 440 এবং Himalayan 450-এর মাঝামাঝি হতে পারে। এর দাম হতে পারে ২.৫০ লক্ষ টাকা (এক্স-শোরুম)। অর্থাৎ Himalayan 450-এর তুলনায় এটি যথেষ্ট সস্তা হওয়ার সম্ভাবনাই বেশি। তাই অনেকের কাছেই যে এই বাইক আকর্ষণীয় হয়ে উঠবে, এই কথা তো বলাই বাহুল্য!

 

Read more!
Advertisement
Advertisement