Advertisement

Royal Enfield Himalayan 750-তে চমক, শক্তিশালী ইঞ্জিন থেকে Cruise Control, লঞ্চ কবে?

লাদাখে সামনে আসা Himalayan 750-তে সামনে ১৯-ইঞ্চি এবং পিছনে ১৭-ইঞ্চি অ্যালয় হুইল রয়েছে। এতে Vredestein Centauro ডুয়াল-পারপাস টায়ার ব্যবহার করা হয়েছে। এই বাইকটি লঞ্চ হবে কবে? এতে আর কী কী ফিচার রয়েছে? জেনে নিন।

রয়্যাল এনফিল্ড হিমালয়ান ৭৫০রয়্যাল এনফিল্ড হিমালয়ান ৭৫০
Aajtak Bangla
  • কলকাতা,
  • 07 Sep 2026,
  • अपडेटेड 1:10 PM IST
  • লাদাখে সামনে আসা Himalayan 750-তে সামনে ১৯-ইঞ্চি এবং পিছনে ১৭-ইঞ্চি অ্যালয় হুইল রয়েছে
  • এতে Vredestein Centauro ডুয়াল-পারপাস টায়ার ব্যবহার করা হয়েছে
  • এতে আর কী কী ফিচার রয়েছে?

সামনে এল Himalayan 750। এই অত্যাধুনিক ট্যুরিং বাইকের প্রদর্শন করল Royal Enfield। আর তাতেই খুশি 'বুলেট' ফ্যানেরা। লাদাখে Royal Enfield-এর প্রথম Himalayan Base Camp ইভেন্টে বাইকটি প্রদর্শন করা হয়।

যতদূর খবর, এখনও এটি প্রি-প্রোডাকশন স্টেজে রয়েছে। যদিও এই বাইকটি কবে মার্কেটে আসতে পারে, সেটার একটা আভাস মিলেছে।

প্রসঙ্গত, Himalayan 750-কে Himalayan 450-এর আপগ্রেড ভার্সন হিসেবেই দেখা হচ্ছে। এর মাধ্যমে বড় ইঞ্জিনের অ্যাডভেঞ্চার বাইক সেগমেন্টে Royal Enfield প্রবেশ করবে।

কবে আসবে বাজারে?
যতদূর খবর, প্রোডাকশন-স্পেক মডেলটি ২০২৬ সালের নভেম্বরে EICMA 2026-এ আন্তর্জাতিকভাবে আত্মপ্রকাশ করতে পারে। এরপর ২০২৭ সালের প্রথম কোয়ার্টারেই ভারতে বাইকটি লঞ্চ হতে পারে।

দারুণ ডিজাইন
এই বাইকে Himalayan-এর পরিচিত সোজা-উঁচু রাইডিং পজিশন বজায় রাখা হয়েছে। তবে Himalayan 450-এর তুলনায় এর ডিজাইন অনেক বেশি বড় এবং শক্তপোক্ত। এতে রয়েছে বড় ফ্রন্ট ফেয়ারিং, বড় ট্যাঙ্ক এক্সটেনশন এবং আরও উঁচু উইন্ডস্ক্রিন। ফলে বাইকটির সামগ্রিক চেহারায় রয়েছে ট্যুরিংয়ের ছাপ।

LED হেডল্যাম্পের ডিজাইন Royal Enfield-এর অন্যান্য মডেলের সঙ্গে কিছুটা মিল রয়েছে। ব্রেক লাইট ইন্ডিকেটর অ্যাসেম্বলির মধ্যেই যুক্ত করা হয়েছে। ফলে বাইকের টেল সেকশনটি বেশ কমপ্যাক্ট দেখায়।

চাকা কেমন?
লাদাখে সামনে আসা Himalayan 750-তে সামনে ১৯-ইঞ্চি এবং পিছনে ১৭-ইঞ্চি অ্যালয় হুইল রয়েছে। এতে Vredestein Centauro ডুয়াল-পারপাস টায়ার ব্যবহার করা হয়েছে। 

আর কী কী ফিচার?
Himalayan 750-তে Himalayan 450-এর TFT ইন্সট্রুমেন্ট ক্লাস্টার ব্যবহার করা হয়েছে। এই ডিসপ্লেতে স্মার্টফোন কানেক্টিভিটি, কল ও মেসেজ নোটিফিকেশন এবং Google Maps-এর নেভিগেশনের মতো সুবিধা থাকতে পারে।

বাইকের সুইচগিয়ার থেকেও বেশ কিছু অতিরিক্ত ফিচারের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আলাদা ক্রুজ কন্ট্রোল বাটন থাকায় বেশি দূরত্বের হাইওয়ে রাইডিং আরও সহজ হবে। লেফট সাইডের সুইচ ক্লাস্টারে একটি জয়স্টিকও রয়েছে, যার সাহায্যে TFT ডিসপ্লের বিভিন্ন ফাংশন নিয়ন্ত্রণ করা যাবে।

এর ডানদিকে রয়েছে একটি রোটারি ইগনিশন সুইচ। পাশাপাশি ‘এম’ লেখা একটি বাটন রয়েছে। এর থেকে মনে করা হচ্ছে, বাইকে একাধিক রাইডিং মোড থাকতে পারে। এছাড়া আলাদা ট্র্যাকশন কন্ট্রোল সুইচ এবং হ্যাজার্ড লাইট বাটনও রয়েছে। ফলে ইলেকট্রনিক রাইডার এইড নিয়ন্ত্রণের ব্যবস্থাও থাকতে পারে।

Advertisement

নতুন ৭৫০cc প্যারালাল-টুইন ইঞ্জিন
Himalayan 750 হবে একটি শক্তিশালী বাইক। এতে ৭৫০cc প্যারালাল-টুইন ইঞ্জিন থাকবে। এর বেসিক আর্কিটেকচার Royal Enfield-এর বর্তমান ৬৫০cc টুইন ইঞ্জিনের সঙ্গে মিল থাকতে পারে। তবে নতুন বড় ইঞ্জিনে ভিতরের যন্ত্রাংশ এবং টিউনিংয়ে পরিবর্তন আনা হবে।

এখনও ইঞ্জিনের সঠিক স্পেসিফিকেশন সামনে আসেনি। তবে আশা করা হচ্ছে, ইঞ্জিনটি সর্বোচ্চ প্রায় ৫০-৫৫ bhp শক্তি এবং ৬০-৬৫ Nm টর্ক উৎপাদন করতে পারে। এছাড়া ইঞ্জিনের সঙ্গে সিক্স লেভেল গিয়ারবক্স থাকার সম্ভাবনা রয়েছে। 

 

Read more!
Advertisement
Advertisement