
Royal Enfield Hunter 350 এখন অনেকেরই ফেভারিট বাইক। বিশেষত, যুব সমাজের মধ্যে এই বাইকের একটা আলাদা ক্রেজ রয়েছে। প্রথমত, এই বাইকের দামটা বেশ কিছুটা কম। আর দ্বিতীয়ত, এটির লুকটাও কুল। তাই বর্তমানে Royal Enfield Hunter 350-এর বিক্রি বেড়েছে।
কিন্তু মুশকিল হল, এই বাইক কেনার পর অনেকেই এর মাইলেজ নিয়ে অখুশী হয়ে পড়েন। তাঁরা অভিযোগ করেন যে বাইকের মাইলেজ কমেই যাচ্ছে। প্রতি লিটারে ৩০ কিমিও মিলছে না। যদিও এই সমস্যার পিছনে যত না বাইকের দোষ, তার থেকেও বেশি চালকের ভুল রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
তাই আর সময় নষ্ট করা চলবে না। বরং জেনে নিন ঠিক কী কী কারণে Royal Enfield Hunter 350-এর মাইলেজ কমে যায়।
ঠিক ঠাক টায়ার প্রেশার না থাকা
অনেকেই বাইকের চাকায় ঠিক ঠাক পাম্প দেন না। একবার দেওয়ার পর অনেক দিন পর পাম্প দেন। আর এই ভুলটা করেন বলেই মাইলেজ কমতে থাকে।
সুতরাং এই ভুল আর করা যাবে না। চেষ্টা করুন নিয়মিত পাম্প দেওয়ার। সবথেকে ভাল হয়, ৭ দিন পরপর পাম্প দিতে পারলে। তাহলেই দেখবেন মাইলেজ বেড়ে যাবে।
সঠিক স্পিডে না চালানো
বাইক বেশি জোরে চালালে বিপদ হতে পারে। আবার কম গতিতে চালালেও সমস্যা। এই দুই পরিস্থিতিতে ইঞ্জিন বেশি তেল খেতে পারে। তাই ইকোনমি গতিতে বাইক চালান। মোটামুটি ৪০ থেকে ৫৫-এর মধ্যে বাইক চালানোর চেষ্টা করুন। তাহলেই মাইলেজ বাড়বে।
সঠিক গিয়ারের ব্যবহার না করা
অনেকেই বাইকের গিয়ারের সঠিক ব্যবহার করতে পারেন না। লো গিয়ারে বাইক চালান। আর এই ভুলটা করেন বলেই বিপদ বেড়ে যায়। বাইক তেল খায় বেশি।
তাই বিশেষজ্ঞরা মনে করছেন, গাড়ি চালাতে হবে হায়ার গিয়ারে। থার্ড গিয়ার বা তার উপরে যত বাইক চালাবেন, তত ভাল হবে। বাইকের মাইলেজ বেড়ে যাবে।
ইঞ্জিন অয়েল না বদলানো
কিছু মানুষ ইঞ্জিন অয়েল বদলাতেই চান না। একবার তেল বদলানোর পর হাজার হাজার কিলোমিটার চালিয়ে যান। তাতেই গাড়ির বারোটা বাজে। এমনকী ইঞ্জিন বেশি তেল খায়। তাই এই ভুলটাও করবেন না। বরং চেষ্টা করুন ইঞ্জিন অয়েল ৫০০ থেকে ১০০০ কিমি-এর মধ্যেই বদলে ফেলার।
সার্ভিস না করানো
বাইক কিনেছেন। সেটার সার্ভিসিংও নিয়মিত করতে হবে। নইলে সমস্যা হতে পারে। বেশি তেল খেতে পারে বাইক। সুতরাং এই ভুল করাও চলবে না। বরং সময় এলে বাইক সার্ভিস করে নিন। তাতে সমস্যার ফাঁদ এড়িয়ে যেতে পারবেন।
তবে এরপরও যদি মাইলেজ না বাড়ে, তাহলে সাবাধান হতে হবে। ভাল করে পরীক্ষা করা জরুরি। তাহলেই Royal Enfield Hunter 350-এর মাইলেজ বাড়বে।