Advertisement

Smartphone Price Hike: ফোনের দাম ৮০০০ টাকা পর্যন্ত বাড়াল Samsung, Vivo ও Poco, কোন কোন মডেল আরও দামি?

ফের দাম বাড়ল স্মার্টফোনের। এবার স্যামসাং, ভিভো ও পোকো বাড়াল দাম। কোন কোন মডেলের দাম ঊর্ধ্বমুখী? জেনে নিন দ্রুত।

স্মার্টফোনের দাম বাড়লস্মার্টফোনের দাম বাড়ল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 13 Jul 2026,
  • अपडेटेड 4:16 PM IST
  • ফের দাম বাড়ল স্মার্টফোনের
  • স্যামসাং, ভিভো ও পোকো বাড়াল দাম
  • কোন কোন মডেলের দাম ঊর্ধ্বমুখী?

ফের বাড়ল স্মার্টফোনের দাম। মোবাইল প্রস্তুতকারী সংস্থাগুলির দাবি, এখন বিশ্বজুড়ে RAM ও NAND-এর চাহিদা তুঙ্গে। যার জন্য সঙ্কট তৈরি হয়েছে। তাতে স্মার্টফোন তৈরির খরচ বেড়ে গিয়েছে। সেই কারণে একের পর এক সংস্থা তাদের বিভিন্ন মডেলের দাম বাড়াচ্ছে। এবার সেই তালিকায় যোগ দিল স্যামসাং, ভিভো এবং পোকো।

এই তিন সংস্থা তাদের একাধিক স্মার্টফোনের দাম ১,০০০ টাকা থেকে ৮,০০০ টাকা পর্যন্ত বাড়িয়েছে। সবচেয়ে বেশি দাম বেড়েছে স্যামসাং গ্যালাক্সি এম৪৭-এর। বাজারে আসার মাত্র এক সপ্তাহের মধ্যেই ফোনটির দাম ৮,০০০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে।

এর আগে কয়েক সপ্তাহ আগে নাথিং, রিয়েলমি এবং ভিভো তাদের একাধিক স্মার্টফোনের দাম বাড়িয়েছিল। সেই ট্রেন্ডেই এবার গা ভাসাল আরও সংস্থা।

আবার ভিভোর অনেক ফোনের দাম বাড়ল

কয়েক সপ্তাহ আগেই একাধিক মডেলের দাম বাড়িয়েছিল ভিভো। ফের সেই চেনা পথে হেঁটে একাধিক ফোনের দাম বাড়াল সংস্থা। এবার সংস্থাটি ভিভো টি৫ প্রো, ভিভো টি৫এক্স এবং ভিভো টি৪ লাইটের দাম বাড়িয়েছে।

ভিভো টি৫ প্রো ৮জিবি + ১২৮জিবি-এর দাম ৩২,৯৯৯ টাকা থেকে বেড়ে ৩৫,৯৯৯ টাকা হয়েছে। ৮জিবি + ২৫৬জিবি ভ্যারিয়েন্টের দাম ৩৫,৯৯৯ টাকা থেকে বেড়ে ৩৯,৯৯৯ টাকা হয়েছে।

অন্যদিকে ভিভো টি৫এক্স ভিভো টি৫এক্স ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজের দাম ১ হাজার টাকা বেড়ে এখন ২৭ হাজার ৯৯৯ টাকা। ভিভো টি৪ লাইট ৪ জিবি র‍্যাম + ৬৪ জিবি স্টোরেজের দাম ১৪ হাজার ৯৯৯ টাকা থেকে বেড়ে ১৬ হাজার ৯৯৯ টাকা হয়েছে।

উল্লেখ্য, ভিভো টি৫এক্স এবং ভিভো টি৪ লাইটের দাম গত মাসের শেষ দিকেও একবার বাড়ানো হয়েছিল। এছাড়া ভিভো টি৪ লাইট-এর ৪ জিবি র‍্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি পরে বাজারে আসায় তার দাম ৪ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ মডেলের তুলনায় বেশি ছিল।

পোকোর ফোন আরও দামি
দাম বাড়িয়েছে পোকোও। পোকো এক্স৮ প্রো ম্যাক্স ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজের দাম ২ হাজার টাকা বেড়ে হয়েছে ৪৬ হাজার ৯৯৯ টাকা। আগে এর দাম ছিল ৪৪ হাজার ৯৯৯ টাকা।

Advertisement

পোকো এক্স৮ প্রো ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজের দামও ২ হাজার টাকা বেড়ে হয়েছে ৩৬ হাজার ৯৯৯ টাকা। আগে এর দাম ছিল ৩৪ হাজার ৯৯৯ টাকা।

এছাড়া পোকো এম৮-এরও দাম বেড়েছে। ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২০ হাজার ৯৯৯ টাকা থেকে বেড়ে হয়েছে ২১ হাজার ৯৯৯ টাকা। ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ, এই দুই ভ্যারিয়েন্টের দামও ২ হাজার টাকা করে বাড়ানো হয়েছে।

কেন বাড়ছে স্মার্টফোনের দাম?
এটা এআই-এর যুগ। আর এই সময় বিশ্বজুড়ে বর্তমানে ব়্যাম এবং ন্যান্ড ফ্ল্যাশ মেমোরি চিপের চাহিদা দ্রুত বাড়ছে। বিশেষ করে এআই ডেটা সেন্টারগুলিতে বিপুল পরিমাণ মেমোরি চিপ ব্যবহার হওয়ায় সাপ্লাইয়ের ক্ষেত্রে চাপ তৈরি হয়েছে। এর ফলে উৎপাদন খরচ বেড়েছে। সেই অতিরিক্ত খরচের প্রভাব পড়ছে স্মার্টফোনের দামে।

 

Read more!
Advertisement
Advertisement