
এলজি স্ট্রেচেবল ডিসপ্লে:
স্মার্টফোনের পরবর্তী পরিবর্তন হবে ডিসপ্লের ক্ষেত্রে, যা ইতিমধ্যেই শুরু হয়েছে। ফোল্ডেবল এবং ফ্লিপ স্মার্টফোনের পর ভবিষ্যতের ফোন। যা নিয়ে এসেছে এলজি।
এই ফোনের ডিসপ্লেটি নমনীয় এবং স্ট্রেচ করে বাড়ানো যায়। ভবিষ্যতে স্মার্টফোন কেমন হবে? উত্তর তিনিই দিতে পারবেন, যিনি ভবিষ্যত দেখেছেন।
গুটিয়ে নেওয়া যায় বা ভাঁজ করা যায়, এমন ফোনেরই এখন চাহিদা বাড়ছে। এবং নিশ্চিতভাবেই ওই ফিচার্সযুক্ত ফোনও ভবিষ্যতে বাজার দখল করতে চলেছে। ফোল্ডেবল এবং ফ্লিপ স্মার্টফোনের ক্ষেত্রে স্যামসাং অন্য ব্র্যান্ডগুলির তুলনায় এখন এগিয়ে রয়েছে। কিন্ত এলজি এনেছে স্টেচেবল্ ডিসপ্লে।
স্যামসং নিয়মিত নতুন ফোল্ডেবল এবং ফ্লিপ ফোন লঞ্চ করছে। একইসঙ্গে অন্যান্য ব্র্যান্ডগুলিও ভাঁজ এবং ফ্লিপ ফোন বাজারে এনেছে। যারমধ্যে অন্যতম হল এলজি। সংস্থাটির নতুন স্টেচেবল ডিসপ্লে ফোনের জগতকে নতুন এক মাত্রা দিতে চলেছে। এলজি বিশ্বের প্রথম উচ্চ-রেজোলিউশন যুক্ত ডিসপ্লে চালু করেছে, যা আপনি ভাঁজ করতে পারবেন। সেইসঙ্গে টেনে বাড়িয়েও নেওয়া যাবে।
এলজির ফোনের এই ডিসপ্লে তৈরি হয়েছে রেসিলিয়েন্ট ফিল্মের মাধ্যমে। সংস্থাটি এক ব্লগ পোস্টে জানিয়েছে যে, এই ডিসপ্লেতে মাইক্রো-এলইডি লাইট ব্যবহার করা হয়েছে। এতে লিনিয়ার ওয়্যার্ড সিস্টেমের পরিবর্তে এস-ফর্ম থাকবে। স্পিকারেও ডিসপ্লে থাকবে।
নতুন ফোনের ওজন খুবই কম। এলজি স্পষ্ট করেছে যে, তারা দক্ষিণ কোরিয়ার বেশ কয়েকটি সংস্থার সহযোগিতায় এই পণ্যটি নিয়ে কাজ করছে। এখন শুধু ফোনটির ডেমো দেওয়া হয়েছে সবকিছু ঠিকঠাক থাকলে উৎপাদন শুরু হবে ভবিষ্যতের ফোনটির।