Advertisement

SIM Card Rules Change: সোমবার থেকে বদলে যাচ্ছে নিয়ম, এঁরা পাবেন না আর SIM Card

SIM Card Rules Change: আগামিকাল, ২৪ অগাস্ট থেকে সিম কার্ড সংক্রান্ত নিয়মে পরিবর্তন আসতে চলেছে। যারা সিম কার্ড কেনার পরিকল্পনা করছেন, তাদের নতুন সংযোগ দেওয়া নাও হতে পারে। বস্তুত, আপনি যদি নির্ধারিত কোটার মধ্যে ইতিমধ্যে নয়টি সিম কার্ড কিনে থাকেন, তবে আপনাকে নতুন কোনও সিম দেওয়া হবে না। চলুন এ বিষয়ে আরও বিস্তারিত জেনে নেওয়া যাক।

24 অগাস্ট থেকে বদলে যাচ্ছে SIM কেনার নিয়ম24 অগাস্ট থেকে বদলে যাচ্ছে SIM কেনার নিয়ম
Aajtak Bangla
  • কলকাতা,
  • 23 Aug 2026,
  • अपडेटेड 10:12 AM IST

SIM Card Rules Change: SIM কার্ডের পুরো নাম  হলো সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল।  আধুনিক স্মার্টফোনে এটি ইনস্টল করার পরেই টেলিকম পরিষেবা ব্যবহার করা যায়। আগামিকাল, ২৪ অগাস্ট থেকে, সিম কার্ড সংক্রান্ত বড় পরিবর্তন আসছে। ভারত সরকারের টেলিযোগাযোগ বিভাগ (DoT) সিম কার্ডের সীমা সংক্রান্ত নিয়মকানুন আরও কঠোর করতে চলেছে।

রিপোর্ট অনুযায়ী, কোনও ব্যক্তি যদি আগে থেকেই একটি নির্দিষ্ট সংখ্যক সিম কার্ড কিনে রাখেন, তাহলে টেলিকম কোম্পানিগুলো তাঁকে নতুন সিম কার্ড দেবে না। তাই, তাঁর নামে কতগুলো সিম কার্ড ইস্যু করা হয়েছে, তা জেনে রাখা জরুরি।

সিম কার্ড সংক্রান্ত নিয়মটি হলো, একজন ব্যক্তি সর্বোচ্চ ৯টি সিম কার্ড কিনতে ও ব্যবহার করতে পারেন। তবে, কোনও নম্বর নিষ্ক্রিয় করা হলে, সেটি গণনা করা হবে না। এই সীমাটি দেশের বেশিরভাগ রাজ্যে প্রযোজ্য। তবে, জম্মু ও কাশ্মীর,  অসম এবং উত্তর-পূর্বের রাজ্যগুলিতে সর্বোচ্চ সিম কার্ডের সীমা হলো ৬টি।

লিমিটের চেয়ে বেশি সিম দেওয়া যাবে না
ডট (DoT)-এর নতুন নির্দেশিকা অনুসারে, নতুন সিম বিক্রি করার আগে টেলিকম কোম্পানিগুলোকে অবশ্যই যাচাই করতে হবে যে কোনও ব্যক্তির নামে আগে থেকেই কতগুলো সিম কার্ড সক্রিয় আছে। যদি কোনও ব্যক্তিকে আগে থেকেই একটি নির্দিষ্ট সংখ্যক সিম কার্ড দেওয়া হয়ে থাকে এবং সেই সিম কার্ডগুলো অ্যাকটিভ থাকে, তবে তাঁকে নতুন সংযোগ নাও দেওয়া হতে পারে।

সমাধান কী?
যদি আপনি ২৪ অগাস্টের পরে আপনার সিম কার্ড কিনতে যান, তাহলে প্রথমেই আপনি সঞ্চার সাথী পোর্টালের সাহায্যে নিজেই দেখে নিতে পারেন যে আপনার নামে কতগুলি সিম কার্ড অ্যাকটিভ আছে।

সঞ্চার সাথী পোর্টালে চেক  করুন
সঞ্চার সাথী পোর্টালের হোমপেজে যান। একদম নিচে স্ক্রোল করে  Know Mobile Connection in Your Name অপশনটি খুঁজুন। সেটিতে ক্লিক করুন। এরপর আপনার ১০-অঙ্কের মোবাইল নম্বরটি দিন। এরপর ক্যাপচা এবং ওটিপি দিন। সবশেষে, লগইন অপশনে ক্লিক করুন।

Advertisement

এরপর  নতুন উইন্ডো খুলবে, যেখানে আপনি আপনার নামে রেজিস্টার্ড  মোবাইল নম্বরগুলো দেখতে পাবেন। তবে, আপনি ব্যবহার করছেন না এমন যেকোনও নম্বর নিষ্ক্রিয় করতে পারেন। এছাড়াও, আপনি যেকোও অজানা নম্বর সম্পর্কে রিপোর্ট করতে পারেন।

Read more!
Advertisement
Advertisement